দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
(গত ৭ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২. ১৬০১ সালের দরিদ্র আইনের বিধান মোতাবেক দরিদ্র ও ভবঘুরেদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?
ক. ২টি শ্রেণিতে খ. ৩টি শ্রেণিতে
গ. ৪টি শ্রেণিতে ঘ. ৫টি শ্রেণিতে
২৩. ১৬০১ সালের দরিদ্র আইনে ছেলেরা কত বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাদের মনিবের অধীনে কাজ করত?
ক. ২১ বছর খ. ২২ বছর
গ. ২৩ বছর ঘ. ২৪ বছর
২৪. দরিদ্র আইন বাস্তবায়নের জন্য কী নিয়োগের ব্যবস্থা ছিল?
ক. আমির খ. আইনজীবী
গ. ওভারশিয়ার ঘ. উকিল
২৫. ১৬০১ সালের দরিদ্র আইনে পারিবারিক দায়িত্ব পালনে কাদের বাধ্য করা হয়?
ক. সক্ষম ব্যক্তিদের খ. অক্ষম ব্যক্তিদের
গ. নির্ভরশীল ব্যক্তিদের ঘ. দরিদ্র ব্যক্তিদের
২৬. কোন আইনকে বর্তমান বিশ্বের আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?
ক. দরিদ্র আইন ১৬০১
খ. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪
গ. দরিদ্র আইন কমিশন ১৯০৫
ঘ. বেকারত্ব আইন ১৯৩৪
২৭. কোন বিষয়টি ১৬০১ সালের দরিদ্র আইনের কাছে ঋণী?
ক. সমাজকর্ম খ. সমাজবিজ্ঞান
গ. ইতিহাস ঘ. পৌরনীতি
২৮. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রতকরণে কোন আইন সবিশেষ ভূমিকা পালন করে?
ক. শিশু আইন খ. নারী নির্যাতন আইন
গ. মাদকদ্রব্য আইন ঘ. ১৬০১ সালের দরিদ্র আইন
২৯. ১৮৩৪ সালের দরিদ্র আইন প্রয়োগের ক্ষেত্রে কয়টি নীতিমালা অনুসরণ করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩০. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন প্রণয়নে রাজকীয় কমিশন গঠন করা হয়-
ক. ১৮৩২ খ্রিষ্টাব্দে খ. ১৮৩৩ খ্রিষ্টাব্দে
গ. ১৮৩৪ খ্রিষ্টাব্দে ঘ. ১৮৩৫ খ্রিষ্টাব্দে
৩১. কোন আইন সরকারের দরিদ্র আইন বাস্তবায়নে ব্যয় হার অনেকাংশে হ্রাস করতে সক্ষম হয়?
ক. দরিদ্র আইন ১৬০১
খ. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪
গ. জাতীয় বিমা আইন ১৯১১
ঘ. বেকারত্ব আইন ১৯৩৪
৩২. ১৮৩৪ সালের দরিদ্র আইনের ‘Poor Law Union’- গুলোর প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য কী গঠন করা হয়?
ক. শিক্ষা বোর্ড
খ. প্রশাসনিক বোর্ড
গ. রাজস্ব বোর্ড
ঘ. অভিভাবক বোর্ড
৩৩. স্থায়ী রাজকীয় কমিশন গঠন করা হয় কেন?
ক. ত্রাণ বিতরণের জন্য
খ. দরিদ্রদের তথ্য সংগ্রহের জন্য
গ. কর আদায়ের জন্য
ঘ. দরিদ্র আইন নীতি বিকাশের জন্য
উত্তর: ২২. খ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. ক, ২৬. ক, ২৭. ক, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক, ৩১. খ, ৩২. ঘ, ৩৩. ঘ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর