দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
(১৬ ফেব্রুয়ারি প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: রাজকীয় কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে কত সালে শিক্ষা আইন পাস হয়?
উত্তর: রাজকীয় কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৯০৭ সালে শিক্ষা আইন পাস হয়।
প্রশ্ন: কখন ইংল্যান্ডে ভয়াবহ বেকারত্ব দেখা দেয়?
উত্তর: বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে ভয়াবহ বেকারত্ব দেখা দেয়।
প্রশ্ন: ইংল্যান্ডের কয়লা খনিগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর: আমেরিকা ও ইউরোপের সঙ্গে প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার সঙ্গে টিকতে না পারায় ইংল্যান্ডের কয়লা খনিগুলো বন্ধ হয়ে যায়।
প্রশ্ন: লিবারেল পার্টি কোন দেশের রাজনৈতিক সংগঠন?
উত্তর: লিবারেল পার্টি ইংল্যান্ডের রাজনৈতিক সংগঠন।
প্রশ্ন: ১৮ সদস্যবিশিষ্ট রাজকীয় কমিশন কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৫ সালে ১৮ সদস্যবিশিষ্ট রাজকীয় কমিশন গঠন করা হয়।
প্রশ্ন: রাজকীয় কমিশন কত সালে সুপারিশমালা পেশ করে?
উত্তর: রাজকীয় কমিশন ১৯০৫ সালে সুপারিশমালা পেশ করে।
প্রশ্ন: দরিদ্র আইন কমিশন কত সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০৫ সালে দরিদ্র আইন কমিশন গঠন করা হয়।
প্রশ্ন: রাজকীয় কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডে কত সালে জনগণের প্রতিনিধিত্বমূলক আইন পাস হয়?
উত্তর: রাজকীয় কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডে ১৯১৮ সালে জনগণের প্রতিনিধিত্বমূলক আইন পাস হয়।
প্রশ্ন: পৃথিবীর কোন দেশে প্রথম সামাজিক বিমা আইন প্রণীত হয়?
উত্তর: ইংল্যান্ডে প্রথম সামাজিক বিমা আইন প্রণীত হয়।
প্রশ্ন: বিভারিজ রিপোর্টে কত ধরনের নিরাপত্তার সুপারিশ করা হয়েছে?
উত্তর: বিভারিজ রিপোর্টে পাঁচ ধরনের নিরাপত্তার সুপারিশ করা হয়েছে।
প্রশ্ন: বিভারিজ রিপোর্টের মূল লক্ষ্য কী?
উত্তর: সর্বস্তরের জনগণের কল্যাণ সাধন বিভারিজ রিপোর্টের মূল লক্ষ্য।
প্রশ্ন: International Association of Institute of Social Work কী?
উত্তর: সমাজকর্ম-বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
প্রশ্ন: সমাজকর্মের পেশাগত সংগঠনের সূত্রপাত হয় কত সালে?
উত্তর: ১৯১৮ সালে সমাজকর্মের পেশাগত সংগঠনের সূত্রপাত হয়।
প্রশ্ন: NASW কী?
উত্তর: NASW হলো একটি সমাজকর্মের পেশাগত সংগঠন।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর