দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?
উত্তর: সমাজকর্ম সাহায্যার্থীর সামাজিক ভূমিকা পালন, উন্নয়ন, সংরক্ষণ ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে ভূমিকা রাখে। যে কারণে একে সাহায্যের পেশা বলা হয়। সমাজকর্ম মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। যার মূল লক্ষ্য সামাজিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা, যাতে তারা নিজ ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমস্যার কার্যকর মোকাবিলায় সক্ষম হয়।
প্রশ্ন: অক্ষম দরিদ্র বলতে কী বোঝায়?
উত্তর: যারা কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে অক্ষম তাদের অক্ষম দরিদ্র বলা হয়। রুগ্ণ, বৃদ্ধ, অন্ধ, বধির, বিকলাঙ্গ, উন্মাদ প্রভৃতি অক্ষম দরিদ্র শ্রেণির অন্তর্ভুক্ত। এ শ্রেণিকে নিবাসে রাখা হতো এবং সেখানে তাদের সাধ্যমতো কাজ করতে হতো।
প্রশ্ন: পেশাগত দুর্ঘটনা বলতে কী বোঝায়?
উত্তর: শিল্পবিপ্লবের ফলে পৃথিবীব্যাপী নতুন নতুন শিল্পকারখানার উদ্ভব হলে মানুষ দলে দলে শ্রমের জন্য কারখানাগুলোতে ভিড় করতে থাকে। অর্থনীতি গড়ে ওঠে শিল্পকারখানাকেন্দ্রিক, যন্ত্রনির্ভর এই শিল্পকারখানায় কর্মরত অবস্থায় বিভিন্ন দুর্ঘটনা ঘটতে শুরু করে। কর্মক্ষেত্রে এই দুর্ঘটনাকে পেশাগত দুর্ঘটনা বলে।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর