ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু
(গত ১৯ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৯। সব কাজ করে দেবে কে?
(ক) অধ্যক্ষ জিরার
(খ) মাননীয় মন্ত্রী
(গ) আবদুর রহমান
(ঘ) আমীর আলী
২০। ‘জুতো বুরুশ থেকে খুনখারাবি’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জুতা পলিশ ও খুন করা
(খ) ছোট থেকে বড় সব কাজ
(গ) ঝগড়া বিবাদ
(ঘ) রান্না ও যত্ন করা
২১। ‘হরফন-মৌলা’ কাকে বলে?
(ক) সব কাজ করতে পারে যে
(খ) রান্না করতে পারে যে
(গ) মারামারি করতে পারে যে
(ঘ) সবসময় ঝগড়া করে যে
২২। বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন?
(ক) আবদুর রহমান (খ) অধ্যক্ষ জিরার
(গ) মুজতবা আলী (ঘ) আমীর আলী
২৩। কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
২৪। লেখকের দেখা দুটি নরদানবের একজন কে?
(ক) জিরার
(খ) লেখকের গৃহভৃত্য
(গ) লেখকের বন্ধু
(ঘ) লেখকের বাড়িওয়ালা
২৫। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?
(ক) জিরারের
(খ) আবদুর রহমানের
(গ) মুজতবা আলীর
(ঘ) খাজামোল্লার
২৬। আবদুর রহমান উচ্চতায় কত ফুট?
(ক) চার ফুট (খ) পাঁচ ফুট
(গ) ছয় ফুট (ঘ) সাত ফুট
২৭। দুই কাঁদি মর্তমান কলার সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?
(ক) আবদুর রহমানের হাতের
(খ) আবদুর রহমানের হাতের আঙুলের
(গ) আবদুর রহমানের কানের
(ঘ) আবদুর রহমানে পায়ের আঙুলের
আরো পড়ুন : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
২৮। আবদুর রহমানের পায়ের সাইজ কীসের মতো?
(ক) গাড়ির মতো
(খ) ডিঙি নৌকার মতো
(গ) রিলিফ ম্যাপের মতো
(ঘ) পান্তুয়ার মতো
২৯। ‘আমীর আবদুর রহমান’ বলতে লেখক কাকে বোঝাতে চেয়েছেন?
(ক) বাদশা আবদুর রহমানকে
(খ) প্রভু আবদুর রহমানকে
(গ) রাগী আবদুর রহমানকে
(ঘ) কাজের লোক আবদুর রহমানকে
৩০। আবদুর রহমান আমীর হলে কোন দেশের ভার বহন করতেন?
(ক) আরবের
(খ) বাংলাদেশের
(গ) আফগানিস্তানের
(ঘ) লন্ডনের
৩১। আবদুর রহমানের রং কেমন?
(ক) কালো (খ) ফরসা
(গ) বাদামি (ঘ) সাধারণ
৩২। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন কোন ঋতুর কথা প্রকাশ পেয়েছে?
(ক) গ্রীষ্ম-বর্ষা (খ) বর্ষা-হেমন্ত
(গ) শীত-গ্রীষ্ম (ঘ) শীত-বসন্ত
৩৩। আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য রয়েছে কার চেহারার?
(ক) অধ্যক্ষ জিরারের
(খ) আমীর রহমানের
(গ) মুজতবা আলীর
(ঘ) আবদুর রহমানের
৩৪। রুজ কী?
(ক) গাল রাঙানোর প্রসাধনী
(খ) চোখে মাখার প্রসাধনী
(গ) গায়ে মাখার প্রসাধনী
(ঘ) ঠোঁট রাঙানোর প্রসাধনী
৩৫। প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিলেন?
(ক) ঝগড়া করেছিলেন
(খ) নিচের দিকে তাকিয়েছিলেন
(গ) পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেতেন
(ঘ) অলসভাবে বসে থাকতেন
৩৬। ‘গুরুজনদের দিকে তাকাতে নেই’ এটি যে ব্যক্তি মানবে, তার মধ্যে কী রয়েছে?
(ক) কুসংস্কার (খ) ভয়
(গ) আশঙ্কা (ঘ) সংস্কার
৩৭। পান্তুয়া কীসের সঙ্গে তুলনীয়-
(ক) আবদুর রহমানের চোখের সঙ্গে
(খ) আবদুর রহমানের মাথার সঙ্গে
(গ) আবদুর রহমানের আঙুলের সঙ্গে
(ঘ) আবদুর রহমানের বুকের সঙ্গে
উত্তর: ১৯. গ, ২০. খ, ২১. ক, ২২.খ, ২৩. ক, ২৪. খ, ২৫. খ, ২৬. গ, ২৭. খ, ২৮. খ, ২৯. ক, ৩০. গ, ৩১. খ, ৩২.গ, ৩৩. ঘ, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. ঘ, ৩৭. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর