পঞ্চম অধ্যায় : যৌথ মূলধনী ব্যবসায়
(গত ৩ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩১. প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ে পাবলিক লিমিটেড কোম্পানির অতিরিক্ত সুবিধা হলো-
ক. শেয়ার হস্তান্তর যোগ্যতা
খ. স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা
গ. বিধিবদ্ধ দায়িত্ব পালন
ঘ. চিরন্তন অস্তিত্ব
৩২. স্মারকলিপি হলো কোম্পানিতে মূল দলিল, যাতে-
ক. গুরুত্বপূর্ণ বিষয়াদি বিশদভাবে লেখা থাকে
খ. আইন নির্দিষ্ট বিষয়াদি সংক্ষিপ্তাকারে লেখা থাকে
গ. পরিচালনা সংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে
ঘ. কোম্পানি দায় ও মূলধনের পরিমাণ লেখা থাকে
৩৩. কোম্পানির বিলোপসাধন বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. আইনগত সত্তার বিলোপ
খ. সম্পত্তি বিক্রির মাধ্যমে দেনা পরিশোধ
গ. জমা করা অর্থ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন
ঘ. কোম্পানির দেনা-পাওনা নিষ্পত্তি
৩৪. শেয়ার মূল্যের মাধ্যমে দায় সীমাবদ্ধ কোন কোম্পানির মধ্যে পড়ে-
i. প্রাইভেট লিমিটেড কোম্পানি
ii. পাবলিক লিমিটেড কোম্পানি
iii. বিধিবদ্ধ কোম্পানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য হলো-
i. আইনসৃষ্ট প্রতিষ্ঠান
ii. চিরন্তন প্রকৃতির অস্তিত্ব
iii. স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. কোম্পানির স্বাধীন সত্তা বলতে বোঝায়-
i. এটি নিজস্ব নাম ও সিলমোহর দিয়ে পরিচালিত হয়
ii. এটি নিজ নামে অন্যের বিরুদ্ধে মামলা করতে পারে
iii. শেয়ারহোল্ডারদের সত্তা ও ব্যবসায়ের সত্তা অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. পাবলিক লিমিটেড কোম্পানির চেয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানির সুবিধা হলো-
i. সহজ গঠন প্রণালি
ii. আইনের কড়াকড়ি কম
iii. অবাধে শেয়ার হস্তান্তর করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. রেহান কোম্পানি গঠন করলে অংশীদারি ব্যবসায়ের যেসব অসুবিধা থেকে মুক্ত থাকতে পারবে তা হলো-
i. স্থায়িত্বের অনিশ্চয়তা থাকবে না
ii. সম্প্রসারণে বাধা থাকবে না
iii. জন-আস্থার অভাব নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৩১. ক , ৩২. খ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. ঘ, ৩৬. ক, ৩৭. ক, ৩৮. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বি ভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর