প্রথম অধ্যায় : মৌলিক মানবিক চাহিদা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. Basic Human Needs গ্রন্থে মৌল মানবিক চাহিদা হলো-
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
২. সমাজবিজ্ঞানী Charlotte Towle তার ‘Common Human Needs’ গ্রন্থে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
৩. সামাজিক চাহিদা অন্য কী নামে পরিচিত?
ক. মানবিক চাহিদা
খ. আবেগীয় চাহিদা
গ. পারিবারিক চাহিদা
ঘ. আত্মধারণার চাহিদা
৪. নিচের কোন মৌল মানবিক চাহিদাটি বেশি গুরুত্বপূর্ণ?
ক. খাদ্য খ. বিনোদন
গ. শিক্ষা ঘ. ঘুম
৫. নিচের কোনটি মানুষের কর্মস্পৃহা পুনরুজ্জীবিত করে?
ক. চিত্তবিনোদন খ. শিক্ষা
গ. বস্ত্র ঘ. খাদ্য
৬. ‘Common Human Needs’ গ্রন্থের লেখক কে?
ক. Robert L. Barker
খ. Charlotte Towle
গ. Jerry & Jerry
ঘ. R.M Maclver
৭. মানব সমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটি?
ক. ধর্মীয় প্রতিষ্ঠান খ. পরিবার
গ. খেলার মাঠ ঘ. শিক্ষাপ্রতিষ্ঠান
৮. নিচের কোন দিক থেকে বস্ত্রের অপরিহার্যতা সর্বাধিক?
ক. সামাজিক খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক ঘ. সাংস্কৃতিক
৯. শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার-
ক. বস্ত্র খ. বাসস্থান
গ. শিক্ষা ঘ. চিত্তবিনোদন
১০. মৌল মানবিক চাহিদা মূলত কয় ধরনের?
ক. দুই ধরনের খ. চার ধরনের
গ. পাঁচ ধরনের ঘ. ছয় ধরনের
১১. নিচের কোনটি মানবসভ্যতার ধারক ও বাহক?
ক. অন্ন খ. বস্ত্র
গ. বাসস্থান ঘ. শিক্ষা
১২. মৌল মানবিক চাহিদায় কী কী বিষয়ের সমন্বয় ঘটেছে?
ক. মৌল ও সামাজিক বিষয়
খ. মৌলিক ও মানবিক বিষয়
গ. মানবিক ও সামাজিক বিষয়
ঘ. জৈবিক ও সামাজিক বিষয়
১৩. প্রাক-জন্মাবস্থায়ও কোন মৌল মানবিক চাহিদাটি প্রয়োজন?
ক. স্বাস্থ্য খ. বস্ত্র
গ. খাদ্য ঘ. বাসস্থান
১৪. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে?
ক. ১১ নম্বর অনুচ্ছেদে
খ. ১৩ নম্বর অনুচ্ছেদে
গ. ১৫ নম্বর অনুচ্ছেদে
ঘ. ১৭ নম্বর অনুচ্ছেদে
১৫. “শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা এবং অনুরাগের সুষম প্রকাশ ও নৈতিক চরিত্র গঠন।” উক্তিটি কার?
ক. জাতিসংঘের
খ. ফেডারিক হার্বার্টের
গ. সি কে ব্রাইট বিলের
ঘ. কলিন্সের
১৬. মানবসভ্যতার প্রধান নির্দেশক নিচের কোনটি?
ক. চিকিৎসা খ. বস্ত্র
গ. খাদ্য ঘ. বাসস্থান
১৭. প্রধান মৌলিক মানবিক চাহিদা নিচের কোনটি?
ক. খাদ্য খ. বস্ত্র
গ. শিক্ষা ঘ. চিকিৎসা
উত্তর: ১. গ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. ক, ১১. খ, ১২. খ, ১৩. গ, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. ক।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর