ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু
(গত ১২ মার্চ প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: লেখকের মতে আবদুর রহমানের চেহারা কেন আফগান রিলিফ ম্যাপসদৃশ?
উত্তর: লেখকের মতে, আফগানিস্তানের অতি শীতল আবহাওয়াই আবদুর রহমানের রিলিফ ম্যাপসদৃশ চেহারার জন্য দায়ী।
আবদুর রহমানের মুখের চামড়া চিরে ফেড়ে গেছে শীতে-গ্রীষ্মে। রিলিফ দেওয়ার ম্যাপে বিভিন্ন চিহ্নিত স্থান যেমন উঁচু-নিচু দেখায়, আবহাওয়ার কারণে আবদুর রহমানের চেহারাও তেমন অবস্থা ধারণ করেছে। আবদুর রহমান সাধারণ এক আফগান। তার দৃষ্টিতে এই চেহারাই সঠিক। কিন্তু বাঙালি লেখকের অভ্যস্ত দৃষ্টিসীমার বাইরে তার চেহারার বর্ণনা ওপরের বাক্যে কিছুটা কৌতুকের সঙ্গে বর্ণিত হয়েছে।
আরো পড়ুন : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির ১০টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
প্রশ্ন: ‘আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুনখারাবি’ বুঝিয়ে লেখ।
উত্তর: ‘আপনার সব কাজ করে দেবে, জুতো বুরুশ থেকে খুন-খারাবি’ কথাটির মাধ্যমে, আবদুর রহমান লেখকের সব কাজ করে দেবেন বোঝানো হয়েছে; কারণ সে সব কাজ করতে পারে।
‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির লেখক কাবুলে গিয়ে গৃহকর্মী হিসেবে আবদুর রহমানকে পান। অধ্যক্ষ জিরার লেখকের সঙ্গে আবদুর রহমানের পরিচয় করিয়ে দেন। আবদুর রহমানের কথা বলতে গিয়ে তিনি ওপরের মন্তব্যটি করেন। এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে, আবদুর রহমান শুধু গৃহকর্মী নয়। কাবুলে লেখকের যখন যা প্রয়োজন হবে, তখন সে তা পূরণ করতে পারবে। মূলত আবদুর রহমানের কর্মদক্ষতার দিকটি ওপরের উক্তিটিতে ফুটে উঠেছে।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর