ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
আবেদনের যোগ্যতা
১. প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
২. প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে;
৩. প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার/ডিপ্লোমা ইন আর্কিটেকচারে গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
৪. ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার/ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার পরীক্ষা ২০২৪ ও তৎপরবর্তী সালে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সেক্টর করপোরেশনে শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না;
৫. ভর্তি পরীক্ষা-২০২৬ (শিক্ষাবর্ষ: ২০২৫-২৬) প্রসপেক্টাসের ৪(ক) ছক অনুযায়ী উল্লেখিত বিভাগগুলোয় ভর্তির জন্য আবেদন করা যাবে;
৬. একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। তবে ME/IPE/MME বিভাগে আবেদনকারীদের জন্য একটিমাত্র আবেদন করতে হবে এবং উক্ত তিন বিভাগের জন্য পছন্দক্রম নির্বাচন করতে হবে; এবং
৭. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি ও ফি জমা দেওয়ার পদ্ধতি
ভর্তি পরীক্ষার আবেদন ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা রকেট, বিকাশ বা অগ্রণী এডুকেশন ফি পে-মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
২২ জুন ২০২৬।
অনলাইন আবেদন ফরম ও ভর্তিবিষয়ক তথ্যাবলি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://admission.duetbd.org/ পাওয়া যাবে।
কবীর