ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের মেয়াদ: ১ বছর ৬ মাস (৩টি সেমিস্টার)।
আবেদনের যোগ্যতা: প্রার্থীদের স্নাতক বা সমমানের (জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড) ডিগ্রিধারী হতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএর ক্ষেত্রে ২.৫-এর নিচে থাকতে পারবে না। ভর্তির ক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েট, সরকারি, আধা সরকারি, বেসরকারি, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, দাতা সংস্থা, সশস্ত্র বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ক্লাস: প্রতি শনিবার।
আরো পড়ুন : ডুয়েটে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি তথ্য
আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ও স্থান: ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অফিস কক্ষ থেকে ২০০০ টাকা ফি দিয়ে আগামী ১৮ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সব কর্মদিবসে (শুক্রবার ছাড়া) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
আবেদনপত্র সংগ্রহ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের https://www.du.ac.bd/body/DSM ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে।
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে: আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব পরীক্ষার পাসের সার্টিফিকেট, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময়: ১৯ জুন ২০২৬, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কবীর