ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ দেশে এখনও প্রযুক্তিনির্ভর কমোডিটি মার্কেট গড়ে ওঠেনি: সিইসি এমডি হোয়াইট হাউসে ট্রাম্পের ৮০তম জন্মদিন উদযাপন রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় পরিবর্তন আসছে: স্বাস্থ্যমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক নিশ্চিত আশ্রয় ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লবণ মাঠে অভিযান: গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার আল্লাহর ভালোবাসা পাওয়ার চার শর্ত সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার টেকনাফে আঘাতপ্রাপ্ত মা হাতি লোকালয়ে, উদ্ধারে বন বিভাগের তৎপরতা ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩ ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? জামালপুরে মানববন্ধনে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১ এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো
Nagad desktop

কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা

যেকোনো অফিসেই কর্মীদের সময়ানুবর্তিতাকে গুরুত্বসহকারে দেখা হয়। চাকরিজীবনে সময়ানুবর্তিতার বিকল্প নেই। কর্মক্ষেত্রে সফল ব্যক্তিদের ক্ষেত্রে সময়ানুবর্তিতা সবচেয়ে বেশি প্রয়োজন। 

সময়মতো অফিসে আসা, কাজ সময়মতো শেষ করা, সঠিক সময়ে কাজ জমা দেওয়া অফিসে নিজের অবস্থান পাকাপোক্ত করবে।

সময় ব্যবস্থাপনা

কর্মজীবনে সফল হওয়ার জন্য একটি মৌলিক নিয়ম হলো টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার অভ্যাস আয়ত্ত করা। অফিসে আপনার আচরণ, কাজের সিদ্ধান্ত এসব বিষয় আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। তাই অফিসে সঠিক সময়ে যাওয়া যেমন জরুরি, তেমনি সঠিক সময়ে বেরিয়ে আসাও এক ধরনের ভদ্রতা। তাই সময়মতো কর্মক্ষেত্রে পৌঁছাতে চেষ্টা করুন। একান্ত বাধ্য না হলে দেরি না করাই ভালো। কোনোভাবে দেরি হয়ে গেলে সেটা আপনার ‘বস’কে জানাতে হবে।
 

কাজ সহজ করে নিন

শুধু সময় ধরে অফিসে আসা আর কাজ জমা দিয়েই কাজ শেষ হয়ে যায় না। অফিসে থাকা সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো জরুরি। অফিসে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, এমন সব কাজ থেকে দূরে থাকা উচিত। নিজের কাজ বুঝে নিয়ে কাজ সম্পাদনে নিজের দক্ষতা বাড়াতে হবে। নিজেকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে না রেখে বাড়তি দায়িত্ব নিতে হবে। সময়কে ভালোভাবে কাজে লাগাতে হবে। এতে করে আপনার জন্য নির্ধারিত কাজ সময়মতো শেষ হয়ে যাবে। এতে অফিসের বাইরে পেশাগত ও পারিবারিক জীবনেরও ভারসাম্য রক্ষা করা যাবে।

সঠিক পরিকল্পনা করুন

দিনের শুরুতেই সারা দিন কী কী কাজ করতে হবে তার পরিকল্পনা করে ফেলতে হবে। এতে যেকোনো কাজকে কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে এবং আপনার কর্মক্ষমতা বৃদ্ধি করবে এবং কাজগুলো সময়মতো শেষ করতে পারবেন।

নতুন কিছু শিখুন

কর্মক্ষেত্রে আপনি যতই সফল হোন না কেন, শেখার কোনো শেষ নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে বাজারে আসছে নিত্যনতুন প্রযুক্তি। নতুন কিছু শেখার মনোভাব না থাকলে আধুনিক যুগের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়ে। নতুন দক্ষতাসহকারে শিখুন। এটি কাজের ক্ষেত্রে সাহায্য করবে। অনলাইনে প্রচুর বিনামূল্যের কোর্স থাকে প্রয়োজন অনুযায়ী শিখে যুগোপযোগী দক্ষতা অর্জন করতে পারেন। তাই শেখার জন্য প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করে রাখুন। 

মধ্যাহ্ন বিরতি দীর্ঘ না করা

কাজের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ। বিরতি ছাড়া অবিরাম কাজ করা বা আপনার কাজের সময়ের চেয়ে বেশি কাজ করার অভ্যাস মানসিক চাপের মাত্রা বৃদ্ধি করে কর্মক্ষেত্রে দৈনন্দিন রুটিনকে ব্যাহত করতে পারে। হাঁটার জন্য বাইরে যাওয়া বা চা বিরতির সময় সহকর্মীদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার মতো কাজগুলো আপনার ক্লান্তি অনেকটাই দূর করবে। তবে বিরতিতে অতিরিক্ত সময় ব্যয় করা মোটেও ঠিক নয়। এতে কাজের ক্ষতি হতে পারে এবং আপনার কাজ সময়মতো শেষ নাও হতে পারে। তাই সময়ের সঠিক ব্যবহার করুন। বিরতির পরে কী কী করণীয় আছে তা এই সময়েই ঠিক করে নিন।

ভালো সম্পর্ক গড়ুন 

অফিস মানেই ‘টিমওয়ার্ক’। তাই কোনো কাজ সফলতার সঙ্গে শেষ করতে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি। সহকর্মীদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে যেকোনো কাজ সুন্দর, নিখুঁত ও সফলভাবে শেষ করা যায়। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীদের সহায়তা নিন। কীভাবে কাজ করলে কাজে গতিশীলতা আসবে, কীভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাজে দক্ষতা আনা যায়, তা জানার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ভালো কাজ জানেন আর বোঝেন, এমন ব্যক্তিকে নিজের গুরু বা শিক্ষক হিসেবে বেছে নিতে পারেন।

অভিযোগ করা থেকে দূরে থাকুন 

অফিসের বিভিন্ন সমস্যা নিয়ে সারাক্ষণ অভিযোগ না করে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, তা নিয়ে ভাবুন ও সমাধান করুন। সারাক্ষণ অভিযোগ করলে সহকর্মীরাও আপনাকে এড়িয়ে চলা শুরু করবে। বরং সমস্যা সমাধান করার মানসিকতা থাকলে চারপাশের সবাই দেখবেন আপনাকে কতটা পছন্দ করছে ও গুরুত্ব দিচ্ছে। 

ই-মেইল যোগাযোগে পারদর্শী হোন

কর্মক্ষেত্রে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ই-মেইল। ই-মেইল দেখতে বা এর উত্তর দিতে দেরি করলে অনেক সময় গুরুত্বপূর্ণ মিটিংয়ের তথ্য, কোনো কিছু জমা দেওয়ার শেষ তারিখ ইত্যাদি ভুল করতে পারেন। তাই ই-মেইলে সবসময় যোগাযোগ রক্ষা করতে কম্পিউটার বা মোবাইলের ই-মেইলের নোটিফিকেশন চালু করে রাখতে হবে। এতে করে আপনার কাজটি সময়মতো হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতছাড়া হবে না।

ক্ষোভ পুষে না রাখা

অফিসের কর্তাব্যক্তি, সহকর্মী বা অন্য কারও প্রতি ক্ষোভ থাকতেই পারে। কিন্তু তা পুষে রাখা যাবে না। কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিস্থিতি বজায় রাখতে রাগ প্রশমিত করতে হবে। এ ক্ষেত্রে তারা মনের যত নেতিবাচক আবেগ মনেই জমা করে রাখেন। একসময় তা বিস্ফোরিত হয়। তাই ক্ষোভ থাকলে তা মনে রাখা যাবে না। 
কাজের থেকে সম্পর্কটা পেশাদার, সেটা মনে রাখতে হবে। বিভিন্ন মিটিং বা কর্মশালায় নিজের ভাবনা স্থিরভাবে গুছিয়ে প্রকাশ করতে হবে। যা ভাবছেন, যা করতে চান, তার পেছনের কারণ, ভবিষ্যৎ প্রভাব- সবকিছু পরিষ্কার ভেবে-বুঝে নিজের কথা জানিয়ে কাজটি শেষ করতে হবে।  

সহকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন

কর্মক্ষেত্রে প্রতিটি মানুষের স্বভাব এবং কাজের ধরন আলাদা। দলগত কাজে মতের অমিল হতে পারে। তা হওয়াটাই স্বাভাবিক। 
এমন পরিস্থিতিতে খোলামেলা আলোচনা করুন যেকোনো ধরনের কাজে সাহায্য নিতে বা মতপ্রকাশে দ্বিধা করবেন না। এতে মনোমালিন্য হওয়ার আশঙ্কা কমে যায় এবং লক্ষ্য অর্জনে বাড়তি চাপ নিতে হয় না। সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়।

অফিসের কাজ অফিসেই শেষ করুন

ব্যক্তিগত জীবন ও অফিসের কাজ আলাদা রাখতে চেষ্টা করুন। অফিসের কাজ অফিস সময়ের মধ্যে শেষ করলে বাসায় কাজের চাপ থাকবে না। 
বেশি প্রয়োজনীয় কল বা মেসেজ ছাড়া বাসায় অফিসের কাজ করা থেকে বিরত থাকুন। সময়মতো প্রেজেন্টেশনে নিজের দক্ষতা বাড়ান এবং নিজের নিত্যনতুন জ্ঞানকে কাজে লাগান। এটা আপনাকে সবার মাঝ থেকে আলাদা করে তুলবে।

 

তারেক

সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
সফল ব্যবসায়ী হতে চাইলে এড়িয়ে চলুন ৯টি বিষয়
ছবি: সংগৃহীত

আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে পণ্যের উদ্ভাবন, উন্নয়ন এবং কার্যকর বাজারজাতকরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এমন একটি পণ্য তৈরি করতে হবে, যা মানুষের বাস্তব কোনো সমস্যার সমাধান করে এবং বাজারে নতুনত্বের ছাপ রাখে। পাশাপাশি পণ্যটি হতে হবে সাশ্রয়ী, ব্যবহারবান্ধব এবং প্রতিযোগী পণ্যের তুলনায় অধিক মূল্য সংযোজনকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পণ্যটি যেন আপনার ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সহায়ক হয় এবং টেকসইভাবে মুনাফা অর্জনের সুযোগ তৈরি করে।

আরো পড়ুন: মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি

তবে শুধু ভালো পণ্য তৈরি করলেই সাফল্য আসে না। উদ্যোক্তা হিসেবে আপনাকে সব সময় নিজের লক্ষ্য ও পরিকল্পনার প্রতি অটল থাকতে হবে। অনেক সময় ব্যবসা পরিচালনার পথে বিভিন্ন বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত কিংবা অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করার কারণে মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে ব্যবসার গতি ও সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে। তাই ব্যবসায় সাফল্য অর্জন করতে চাইলে নিচের ৯টি বিষয় এড়িয়ে চলা প্রয়োজন।

নিজেকে নয়, পণ্যের ব্র্যান্ডিংয়ে মনোযোগ দিন

অনেকেই নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে গিয়ে সময় নষ্ট করেন। নিজেকে ব্র্যান্ড হিসেবে নয়, বরং আপনার পণ্যের ব্র্যান্ডিং এবং গ্রাহকদের গুরুত্ব দিন। কারণ, গ্রাহকই আপনার পণ্য তথা ব্যবসাকে সফল করে তুলবে।

অনলাইনে সময় নষ্ট করবেন না 

প্রযুক্তি মানুষকে স্বস্তি দেয়। কিন্তু তার কারণে যদি আপনার মূল্যবান সময় নষ্ট হয়, তাহলে তা সত্যিই উদ্বেগের বিষয়। সময় চলে গেলে সেটা কখনো ফিরে পাবেন না। অনলাইনে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান। ফেসবুকে অতিরিক্ত সময় দেওয়া, মোবাইলে গেমস খেলা, বিনা প্রয়োজনে ই-মেইল সার্চ করা ও চ্যাটিং করে আমরা সময়কে নষ্ট করে ফেলি। এগুলো বাদ দিন, দেখবেন কাজ করার জন্য অনেক সময়ই আপনার হাতে থাকবে।

সঠিক পরিশ্রমই ভাগ্যবদল করতে পারে

লটারির টিকিট কিনে ভাগ্য বদল হওয়া শুধু সিনেমাতেই সম্ভব। বাস্তবে এটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। আপনি যদি ভাবেন লটারির টিকিট কিনে রাতারাতি সবকিছু হয়ে যাবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। একমাত্র সঠিক পরিশ্রমই আপনার ভাগ্যবদল করতে পারে।

পুরো কাজ একসঙ্গেই করুন

অর্ধেক কাজ করে তা ফেলে রাখবেন না। যারা একটু একটু কাজ করে তাদের তুলনায় যারা একবারেই একটি কাজ শেষ করতে পারে তারাই সফল হয়।

অপ্রয়োজনীয় কাউকে নেটওয়ার্কে যুক্ত করবেন না

ব্যবসায়ের সাফল্যের জন্য নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ। কারণ, তা নতুন সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। তবে অপ্রয়োজনীয় কাউকে নেটওয়ার্কে যুক্ত করে লাভ নেই। মনে রাখবেন, একটি সত্যিকারের পরিচয় হাজারটা যথেচ্ছ পরিচয়ের চেয়ে উত্তম।

টুইটারে ফলোয়ার খোঁজা বন্ধ করুন 

আপনি যদি সেলিব্রেটি হয়ে থাকেন তাহলে ঠিক আছে, অন্যথায় এই কাজটি করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আপনি ভালো কাজ করলে আপনার টুইটারে ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে।

অন্যদের সাহায্য করুন

অন্যদের কাছে সাহায্য চেয়ে সময় নষ্ট করবেন না। এটি না করে বরং আপনি তাদের কীভাবে সাহায্য করতে পারেন সেটা ভাবুন। এর মাধ্যমেই নতুন সম্ভাবনা ধরা দেবে। শুধু নিজের কথা না ভেবে অন্যের সাহায্যে এগিয়ে আসাই সফল মানুষের কাজ। 

আইডিয়ার পেছনে অতিরিক্ত সময় দেবেন না

যদি আপনার আইডিয়া কাজে না আসে, তাহলে এর পেছনে অতিরিক্ত সময় দেবেন না। বরং একটি সমস্যা বা চাহিদা নিয়ে কাজ শুরু করুন। শুরুতেই সমাধান বা উদ্ভাবন নিয়ে মাথা ঘামাবেন না। আগে লক্ষ্য ঠিক করুন কী নিয়ে কাজ করতে চান তারপর অন্য কিছু।

ইতিবাচক অনুপ্রেরণা সন্ধান করুন 

দিশা হারিয়ে ফেললে ইতিবাচক অনুপ্রেরণার সন্ধান করুন। আপনার কাজে আগ্রহ না থাকলে সময় নষ্ট না করে অন্য কাজে মন দিন। সমস্যার মোকাবিলা করুন। নিজেই সমস্যা নিজেই সমাধান করুন।

তারেক/

মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:০০ পিএম
মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার। প্রতিষ্ঠানটি কী অ্যাকাউন্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মীনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১১ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি

আবেদন শুরুর তারিখ: ১১ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://meenabazaronline.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার

পদের নাম: কী অ্যাকাউন্ট ম্যানেজার

বিভাগ: কর্পোরেট সেলস / বিটুবি সেলস 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: নতুন বিটুবি (B2B) ব্যবসায়িক সুযোগ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব তৈরিতে ব্যবস্থাপনাকে সহায়তায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২দিন ছুটি, টি/এ, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি 
উৎসব বোনাস, ছুটির নগদায়ন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬ 

তারেক/

সফল ব্যক্তিদের সাফল্যের রহস্য

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
সফল ব্যক্তিদের সাফল্যের রহস্য
ছবি: খবরের কাগজ

জন্মগত সুবিধা বা সৌভাগ্যের কারণে কিছু মানুষ হয়তো সহজেই সাফল্যের দেখা পান। তবে অধিকাংশ সফলতার পেছনে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রম, নিরলস চেষ্টা, ত্যাগ, ধৈর্য এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার গল্প। সাফল্যের পথ কখনোই মসৃণ নয়; সেখানে ব্যর্থতাও এক অবিচ্ছেদ্য সঙ্গী। তাই লক্ষ্য অর্জন করতে হলে শুধু সফলতার স্বপ্ন দেখলেই হবে না, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন তারেক বিন ফিরোজ

সফল ব্যক্তিরা শ্রমের ফলাফলের ওপরেই নির্ভর করেন 

আপনি দৈনিক কতটা কাজ করছেন, কতটা অবদান রাখছেন সেটাই আপনার ভ্যালুর একমাত্র আসল পরিমাপ। অতীতে আপনি যা-ই করে থাকুন না কেন, বর্তমানে কিন্তু দরকার হলে আপনাকে কাজে নেমে পড়তে হবে। কোনো কাজই ছোট নয়। সফল ব্যক্তিরা শুধু তাদের শ্রমের ফলাফলের ওপরেই নির্ভর করে থাকেন।

আরো পড়ুন: নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু

কথার ফুলঝুরি ফোটান না

আপনি কত বছর ধরে একটি কাজ করছেন সেটা মুখ্য বিষয় নয়। আপনি কী কী কাজ করেছেন এবং কীভাবে সেগুলোয় সফল হয়েছেন সেটাই মূল বিষয়। সফল ব্যক্তিরা কথার ফুলঝুরি ফোটান না, তারা বিনীতভাবে তাদের কাজের বিবরণ তুলে ধরেন।

সময়কে নিজের মতো করে নিয়ন্ত্রণ করেন

সময়সীমা বেঁধে দিলে সে কাজ আদতে ভালো হয় না। যাকে কাজ করার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয় সে কিন্তু ওইভাবেই তার কার্যক্ষমতা দুই সপ্তাহ অনুযায়ী সমন্বয় করে নেবে। ডেডলাইন ভুলে যতটুকু সময় দরকার, ততটুকু সময় নিয়েই কাজ করুন। আপনার সামর্থ্য অনুযায়ী কাজ শেষ করে তারপর অন্য কাজে মন দিন। গড়পড়তার মানুষ নিজেদের সময়ের বেড়াজালে আটকে ফেলে আর অসাধারণ মানুষ সময়কে তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে জানে। 

কর্মঠ মানুষদের কদর করতে জানুন

আপনার আশপাশের মানুষ যদি আপনাকে সহযোগিতা করতে না পারে তাহলে এটা তাদের দোষ নয়, এটা আপনার দোষ। কারণ, আপনিই তাদের নির্বাচন করেছেন। তারা আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে আছে কারণ আপনি তাদের থাকতে দিয়েছেন। আপনি কোন ধরনের মানুষের সঙ্গে কাজ করতে চান, কোন ধরনের গ্রাহকদের সেবা করতে চান, কোন ধরনের বন্ধু চান–তা ভেবে দেখুন। এরপর সেই ধরনের মানুষের কাছে যেতে হবে। একটা জিনিস মনে রাখবেন–কর্মঠ মানুষ অন্য কর্মঠ মানুষের কদর করে। আর অসাধারণ কর্মচারীরা অসাধারণ বসদের জন্যই কাজ করে থাকে। 

ভল্যান্টিয়ারদের জয় সব সময়

সুযোগ পেলে যেকোনো কাজে অংশগ্রহণ করা ভালো। বেশি বেশি কাজ করা শেখার, দক্ষতা অর্জন, অন্যের মন জয় করা এবং নতুন নতুন সংযোগ তৈরি করার সুযোগ সৃষ্টি করে। সাফল্য কাজের মাধ্যমেই আসে। আপনি যত বেশি ভল্যান্টিয়ারিং করবেন, আপনি তত বেশি কাজ করতে পারবেন এবং সফল মানুষের মতো সুযোগ তৈরি করে নিতে পারবেন। 

কাজ করে প্রাপ্য অর্থ বুঝে নেন

বৈধভাবে টাকা আয় করা অবশ্যই আনন্দের। অনৈতিক ছাড়া অন্য যেকোনো কিছু আপনি করতে পারেন যদি আপনার গ্রাহক তার জন্য ভালো অঙ্কের টাকা দিতে রাজি থাকে। গ্রাহকরা হয়তো বেশি কিছু চাইতে পারে, যা আপনি সাধারণত করে থাকেন না, সে ক্ষেত্রে ওই বেশি কাজটুকু করে নিয়ে আপনার প্রাপ্য অর্থ বুঝে নিন। আপনি যা করতে ভালোবাসেন সেটাই যদি আপনি করেন তাহলে একটি ভালো বিজনেস প্রতিষ্ঠিত করতে পারবেন। তবে গ্রাহকরা যা চায় সে অনুযায়ী কাজ করলে আপনি একটি সফল বিজনেস প্রতিষ্ঠা করতে পারবেন। সফল মানুষরা কিন্তু এভাবেই সফল হয়েছেন।

ইগোকে দূরে রাখুন

কাজের মধ্যে ইগোকে টেনে আনবেন না। নিজের ইগো ব্যক্তিগত সময়ে প্রয়োগ করুন। যারা আপনাকে দিয়ে কাজ করাবে, কাজের জন্য টাকা দেয় তাদের পূর্ণ অধিকার আছে কাজের ব্যাপারে আপনাকে যেকোনো কিছু বলার। তাই অভিযোগ না করে যারা কাজের জন্য আপনাকে টাকা দেবে তাদের চাহিদা অনুযায়ী আপনার কাজকে সমন্বয় করে নিন।

সফল ব্যক্তিরা এক্সট্রা কাজ করেন

এক্সট্রা কাজ কেউ করে না ঠিকই, কিন্তু তা করলে নতুন সম্ভাবনা আপনার কাছে ধরা দিতে পারে। একটু বেশি সময় ধরে কাজ করুন, আরেকটু গবেষণা করুন। নির্দেশের জন্য অপেক্ষা না করে কাজ করতে থাকুন। কোনো কিছু করতে গেলে আরও এক্সট্রা কী করা যায় তা ভাবুন, এমন কিছু যা অন্যরা হয়তো করে না। হয়তো এটি করা কঠিন তবে সেটাই কিন্তু আপনার বিশেষত্ব তৈরি করে দেবে, যা আপনার সাফল্য নিশ্চিত করবে। সফল ব্যক্তিরা এক্সট্রা কাজ করেই কর্মজীবনে সফলতা পেয়েছেন।

ব্যর্থতাকে আপন করে তা থেকে শিক্ষা নেন

অধিকাংশ সফল মানুষ তাদের সফলতার কারণ হিসেবে নিজের প্রশংসা করে, মাঝে মধ্যে হয়তো কেউ কেউ অন্যদের কৃতজ্ঞতাও স্বীকার করে। কিন্তু যখন তাদের ব্যর্থতার কারণ জানতে চাওয়া হয় তখন তারা বাচ্চাদের মতো নানা অজুহাত দাঁড় করায়। কেউ বলে অর্থনৈতিক মন্দা, কেউ বলে বাজারের অবস্থা ভালো না বা সাপ্লায়াররা ঠিকমতো সরবরাহ দিতে পারেনি। ফলে ব্যর্থতার দায় সব সময় অন্য কারও বা অন্য কিছুর ওপর গিয়ে পড়ে।

নিজেদের দায় স্বীকার না করার ফলে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা হয়ে ওঠে না। হয়তো আপনার নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুর কারণে আপনি ব্যর্থ হয়েছেন, তবে বেশির ভাগ ক্ষেত্রে হয়তো তা আপনার নিজের ভুলের জন্যই হয়েছে। ব্যর্থ সবাই হয়, একবার নয়, অনেকবার। এই ব্যর্থতার কারণে আজকে কেউ কেউ সফল হতে পেরেছে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে আপন করে নিন। তা থেকে শিখুন এবং দায় এড়িয়ে যাবেন না। নিশ্চিত হোন যে পরের বার এমনটি আর হবে না। 

তারেক/

লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:০৫ পিএম
লাজ ফার্মায় নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন
ছবি: সংগৃহীত

লাজ ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুচরা ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানটি তিনটি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: লাজ ফার্মা (গুলশান-২) 

পদসংখ্যা: ৩টি 

লোকবল নিয়োগ: ৭ জন 

আরো পড়ুন: চাকরি দেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট

পদের নাম: সিনিয়র বিক্রয় প্রতিনিধি 

পদসংখ্যা: ৪ টি 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 

অভিজ্ঞতা: ফার্মেসিতে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞাতা। 

 

পদের নাম: ম্যানেজার 

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: ফার্মেসিতে কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা ও সফটওয়্যারে কাজ জানা থাকতে হবে। 

 

পদের নাম: কসমেটিক্স বিক্রয় প্রতিনিধি  

পদসংখ্যা: ২টি 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: গুলশান-২

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ডিউটি ১১ ঘণ্টা, সাপ্তাহিক একদিন ছুটি, বছরে ২টি উৎসব ভাতা, দৈনিক নাস্তা বিল ১০০ টাকা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে।

ই-মেইলের সাবজেক্ট অপশনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬

তারেক/

নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু
ছবি: সংগৃহীত

যমুনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-জেনারেল) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে যমুনা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১০ জুন ২০২৬

আরো পড়ুন: এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১০ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://jamunabankbd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও-জেনারেল)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬ 

তারেক/