ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
বড় বাজেটের বড় প্রশ্ন সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতেই রাবি শিক্ষার্থীর গলায় ফাঁস চতুর্থবারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন রতন শেখ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার গণতন্ত্রমুখী বাজেট ও প্রত্যাশার সমীকরণ পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, বললেন স্বাস্থ্যমন্ত্রী সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ হাতে টর্চ-লাঠি ও বাঁশি নিয়ে রাতভর পাহারায় পঞ্চগড় সীমান্তের মানুষ ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত ছয় দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দারিদ্র‍্য থেকে মুক্তি–পথের সন্ধানে পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাব জোবাইদা রহমানের আম উৎসব আয়োজন করল স্বপ্ন, সুবিধাবঞ্চিতদের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া সিলেট সীমান্তে সতর্কতায়ও থেমে নেই চোরাচালান, ৬৬ লাখ টাকার পণ্য জব্দ তিন ঘণ্টা পর জামালপুর-ঢাকা ট্রেন চলাচল শুরু শিল্পকলায় নতুন নাটকের উৎসব গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক শেষ বিশ্বকাপের আগে শিশুর মতো উচ্ছ্বসিত নেইমার বান্ধবীকে ৩৭০ টাকার বিরিয়ানি খাইয়ে ‘উসুল’ করতে চেয়েছিলেন তরুণ কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ১৯ আগ্রাসী যমুনার তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-জমিজমা রূপগঞ্জে মাদক দ্রব্যসহ ৬ কারবারি গ্রেপ্তার সালিশকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০ আগ্রাসী যমুনায় বিলীন হচ্ছে ঘরবাড়ি ও জমিজমা অ্যাপলের ধীরস্থির এআই কৌশল কেন সফল
Nagad desktop

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ বেতারে মনির খান

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পিএম
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ বেতারে মনির খান
মনির খান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ বেতারে মনির খান গান রেকর্ড করলেন। দেড় দশক আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি মতাদর্শে বিশ্বাসী তারকারা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান কিংবা প্রচারমাধ্যমে অঘোষিত নিষিদ্ধ থাকেন। তার মধ্যে অন্যতম কনকচাঁপা, মনির খান, আসিফ, ন্যানসি প্রমুখ। এর মধ্যে আসিফ ছাড়া বাকি সবাই বাংলাদেশ বেতার, বিটিভিসহ অন্তর্বর্তী সরকারের নানান প্রস্তাবনা ও আমন্ত্রণে সাড়া দিচ্ছেন নিয়মিত।

তারই অংশ হিসেবে ১৫ বছর পর সম্প্রতি বাংলাদেশ বেতারে গিয়ে চারটি গান রেকর্ড করেন মনির খান। এর মধ্যে একটি গান প্রকাশ হওয়ার আগেই চলছে প্রশংসা। কেননা গানটি তৈরি হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে। ‘এক মহাকাব্য লেখা হলো ছাত্র-জনতার অভ্যুত্থানে/ বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ঐকতানে’, এমন কথায় গানটি লিখেছেন মুনশী ওয়াদুদ। আর সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

গানটি বেতারের স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথমবারের মতো বেতার পরিদর্শন ছিল তরুণ এই উপদেষ্টার।

‘বৈষম্যবিরোধী’ গানটি সম্পর্কে মনির খান গণমাধ্যমে বলেন, ‘২৩ সেপ্টেম্বর বেতারের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গীতিকার মুন্সি ওয়াদুদ ভাই আর সুরকার মকসুদ জামিল মিন্টু ভাইয়ের কথা তো নতুন করে বলার কিছু নেই। সব মিলিয়ে অনেক সুন্দর একটি গান করেছি আমরা।’

১৫ বছর পর বেতারে ফিরে গান রেকর্ডের পাশাপাশি অন্যরকম এক অনুভূতিও হয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পীর। তিনি বলেন, ‘একটা কথাই বলব, কখনো কোনো শিল্পীকে যেন কোনোভাবে তার সৃজনশীল কাজে বাধা প্রদান করা না হয়। শিল্পীদের সঙ্গে যেন প্রতিহিংসার রাজনীতি না হয়। এই প্রত্যাশা করছি।’

জাহ্নবী

সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা
ছবি: সংগৃহীত

বর্ষার আগমনী বার্তার মধ্যেই সুরের মায়াজালে জড়াতে শুরু করেছে রাজধানী ঢাকা। শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক সংগীত উৎসব 'ফেত দ্য লা মিউজিক ২০২৬'।

বুধবার (১০ জুন) থেকে শুরু হওয়া এ উৎসবে সুরের মূর্ছনা ছড়াচ্ছেন বাংলাদেশ, ফ্রান্স, ব্রাজিল ও ফিনল্যান্ডের শিল্পীরা। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা (এএফডি) তাদের সহযোগী সাংস্কৃতিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে, যা চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, সাংস্কৃতিক বিনিময় ও সৃজনশীল অনুসন্ধানের চেতনাকে কেন্দ্র করে এবারের সুরের আড্ডাকে সাজানো হয়েছে। চার দিনের এ আয়োজনে কর্মশালা, লাইভ পারফরম্যান্স এবং সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে দর্শক-শ্রোতারা সমসাময়িক বৈশ্বিক সংগীতধারার এক অনন্য অভিজ্ঞতা পাবেন।

রাজধানীর গুলশানের ‘বাটারনোট–আ জ্যাজ ক্যাফেতে’ বুধবার বিকেলে ইলেকট্রনিক মিউজিক কর্মশালার মাধ্যমে উৎসবের পর্দা ওঠে। ফরাসি সংগীতশিল্পী ও পারকাশনবাদক সুভাষ ধুনুচন্দ এই কর্মশালা পরিচালনা করেন।

উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দর্শকদের জন্য থাকছে বিশেষ কনসার্ট ‘বসা ও সোলেই কুশঁ’। এতে পারফর্ম করবেন ফিনল্যান্ডের মিরভা তুলিয়া, ব্রাজিলের আকিলা লিমা এবং বাংলাদেশের ইমরান আহমেদ, তৌফিক আরিফিন ও তানভীর হক। বোসা নোভার মনোমুগ্ধকর সুর ও ছন্দের মাধ্যমে সেখানে তৈরি হবে এক অনন্য সাংস্কৃতিক সংলাপ।

অন্যদিকে ধানমন্ডির গ্যেটে-ইনস্টিটিউট বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তবলাট্রনিক’। সুভাষ ধুনুচন্দের লাইভ পারফরম্যান্সে তবলা, পারকাশন এবং ইলেকট্রনিক প্রোগ্রামিংয়ের সমন্বয়ে ঐতিহ্য ও প্রযুক্তির এক দারুণ মেলবন্ধন দেখার অপেক্ষায় আছেন শ্রোতারা।

উৎসবে শুক্রবারের মূল আকর্ষণ অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার শিক্ষার্থী ও শিক্ষকদের সংগীত উদ্‌যাপন। তাদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি সেদিন ক্যাফে লা ভেরান্দায় গান শোনাবেন তপেশ চক্রবর্তী ও জ্যাজ ব্যান্ড ‘দ্য সোসাইটি’।

আগামী শনিবার উৎসবের শেষ দিনে সমাপনী আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হবে ‘বাংলা ব্রাজিল: দ্য সাউন্ড অব দ্য ইউনিভার্স’। ব্রাজিলের আকিলা লিমা এবং বাংলাদেশের মিঠুন চক্রের এক অনন্য পারকাশন যুগলবন্দির মধ্য দিয়ে পর্দা নামবে চার দেশের শিল্পীদের এই মিলনমেলার।

জয়ন্ত সাহা/নাঈম

ট্রেলারে তুষির চমক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৫১ পিএম
ট্রেলারে তুষির চমক
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে নাজিফা তুষি অন্যতম। একের পর এক নতুন সিনেমা ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দেশের প্রধানতম অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। গত ঈদে মুক্তি পেয়েছে তুষি অভিনীত নতুন সিনেমা ‘রইদ’। এ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা পাচ্ছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৫০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। জুনের শেষ সপ্তাহ থেকে বায়োস্কপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে।
এ সিনেমার আলোচনার মধ্যেই নাজিফা তুষি দেখালেন নতুন চমক। দর্শকদের সামনে নতুনভাবে হাজির হয়ে প্রশংসা ও আলোচনায় ভাসছেন এই লাক্স তারকা অভিনেত্রী। 
এবার তুষি মুগ্ধতা ছড়ালেন আলোচিত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের হাত ধরে। যিনি ‘লাইভ ফ্রম ঢাকা’ ও ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। এবার তুষিকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য সাদ নির্মাণ করেছেন নতুন প্রজেক্ট। এর নাম ‘অ্যানি’। ৮ জুন প্রকাশ পেয়েছে সিরিজটির প্রথম ট্রেলার, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো সাড়া ফেলেছে।
ট্রেলার থেকে আভাস পাওয়া যায়, এটি ধ্বংসোন্মুখ ও অন্ধকার এক ভবিষ্যতের গল্প, যেখানে ‘রেড ডিজিজ’ নামের একটি রহস্যময় ভাইরাসের থাবায় অবরুদ্ধ পুরো সমাজ। তবে এটি কোনো সাধারণ মহামারি নয়, ট্রেলারের ভাষায় এটি একটি ‘হেট ভাইরাস’ বা ঘৃণার ভাইরাস, যা মানুষের ভেতরে এক ধরনের মারাত্মক আসক্তি তৈরি করে।
এ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে ‘লাকি সিক্স’ নামের এক পরিবার—যাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যানি, বেনি, জেনি, এপ্রিল, মে এবং তাদের একমাত্র ছোট ভাই জুন। এই অদ্ভুত ও বৈরী পরিস্থিতিতে তাদের টিকে থাকার লড়াই এবং ভেতরের মনস্তাত্ত্বিক রূপান্তরই যেন এর গল্প।
পুরো ট্রেলারজুড়েই নীলচে ও অন্ধকার রঙের আবহ ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের মনে অন্যরকম এক উন্মাদনা তৈরি করেছে।
সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। পুরো ট্রেলারে তার উপস্থিতি বেশ জোরালো ও ইনটেন্স। তবে ট্রেলারটির সবচেয়ে বড় চমক ছিল ঢালিউডের বাণিজ্যিক ধারার নায়ক সাইমন সাদিক। বাণিজ্যিক ধারার নায়কের খোলস ভেঙে আবদুল্লাহ মোহাম্মদ সাদ তাকে নতুনভাবে আবিষ্কার করেছেন। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন প্রমুখ।
ট্রেলারের শেষ সংলাপ—‘এখন তুমি কী করবে অ্যানি?’ যা দর্শকদের মনে কৌতূহল ও উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত সাদের প্রথম এই সিরিজটি মুক্তির আগেই দেশের বাইরে আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছে। জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প-’এর ‘স্পটলাইট: উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে ‘অ্যানি’।

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। কথা বলতে পারছেন না তিনি। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা। শুটিং চলাকালে গলায় সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হলে তার গলায় একটি সিস্ট ধরা পড়ে। বর্তমানে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অমি জানান, কয়েকদিন ধরেই দাঁতের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে অংশ নিয়েছিলেন। শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন। কিছু সময়ের মধ্যেই তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কথা বলতে অসুবিধা শুরু হয়। পরে শুটিং বন্ধ করে হাসপাতালে গেলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিন তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। এ সময় কোনো ধরনের কথা বলা থেকেও বিরত থাকতে হবে।
জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
এ সম্পর্কে অমি বলেছেন, ‘পরিস্থিতি আমার জন্য বেশ কষ্টদায়ক। নিয়মিত কাজ চালিয়ে যেতে এবং দ্রুত সুস্থ হয়ে দর্শকদের জন্য নতুন পর্ব নিয়ে ফিরতে চাই।’

৫৫ বছর পেরিয়ে নূতন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৬ পিএম
৫৫ বছর পেরিয়ে নূতন
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা নূতন। দেখতে দেখতে চলচ্চিত্রে অভিনয় জীবনের ৫৫ বছর পার করেছেন তিনি। নূতন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নায়িকা। মাসুদ পারভেজ (সোহেল রানা) প্রযোজিত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ ছবিতে অভিনয় করাটাকে নূতন তার জীবনের সেরা একটি কাজ বলেই বিবেচিত করেন। ময়মনসিংহের ব্রাম্মপল্লির মেয়ে রত্না চলচ্চিত্রে এসে হয়ে যান নূতন। বড় বোন গীতার সঙ্গে পরিচয় ছিল সেই সময়ের বরেণ্য অভিনত্রেী সুমিতা দেবীর। সেই পরিচয়ের সূত্র ধরেই সিনেমাতে আসা। সুমিতা দেবী অনেক আগ্রহী মেয়েদের ভিড়ে নায়িকা হিসেবে তার সিনেমার জন্য নির্বাচিত করেন রত্নাকে। সিনেমার নাম ‘নতুন প্রভাত’। পরিচালনা করেছিলেন মোস্তফা মেহমুদ। সুমিতা দেবীর প্রচণ্ড ইচ্ছা ছিল ‘নতুন প্রভাত’ সিনেমাতে যারা নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করবেন তাদের নাম থাকবে নূতন ও প্রভাত। যে কারণে রত্না নাম হয়ে যায় নূতন। ‘নতুন প্রভাত’ সিনেমাটি মুক্তি পায় ১৯৭০ সালে। পাল্টে গেল রত্নার জীবন।
নূতন বলেন, ‘আমার শুরুটা এত চমৎকার হবে তা কখনোই আমার ভাবনায় ছিল না। সুমিতা দিদির কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে আমার স্বপ্নের পথে পা বাড়াতে সহযোগিতা করেছিলেন। সেই সঙ্গে পরিচালক মোস্তফা মেহমুদ ভাইয়ের কাছেও আমি ভীষণ কৃতজ্ঞ। দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের এতটা বছর পেরিয়ে এসেও এখনো দর্শকের যে ভালোবাসা, সম্মান পেয়েছি তা সত্যিই অবিশ্বাস্য। এখনো কোনো অনুষ্ঠানে গেলে যে সম্মান পাই তা আমাকে সত্যিই আপ্লুত করে। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের প্রতি।’
নতুন প্রভাত, ওরা ১১ জন, সংগ্রামের পর নতুন চলচ্চিত্রে অভিনয় থেকে প্রায় পাঁচ বছরের বিরতি নিয়েছিলেন নিজে থেকেই। কারণটা একেবারেই ব্যক্তিগত। পাঁচ বছর পর তিনি অভিনয়ে আবারও নিয়মিত হন নায়ক রাজ রাজ্জাকের ‘পাগলা রাজা’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। দর্শক তাকে এই ছবিতে নায়িকা হিসেবে ব্যাপকভাবে গ্রহণ করে নেয়। শুরু হয় নূতনের সাফল্যের ইতিহাস। বি এন প্রোডাকশনের ব্যানারে নূতনের প্রযোজিত সিনেমা ‘চান সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রানি গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শত্রু ধ্বংস’সহ আরও বেশ কিছু সিনেমা।
এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমা হলো ‘বদনাম’ ‘লাইলী মজনু’, প্রাণ সজনী’, ‘সোনা বউ’, ‘ধর্ম আমার মা’, ‘আদিল’, ‘নীতিবান’, ‘স্ত্রীর পাওনা’, ‘আব্দুল্লাহ’, ‘আঁখি মিলন’ ইত্যাদি।

আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই অভিনেত্রীর ক্যারিয়ারে বইছে সফলতার হাওয়া। একের পর এক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তিনি। ‘স্ত্রী ২’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর এবার নতুন রূপে দর্শকদের সামনে আসছেন শক্তি কাপুরকন্যা। রাখিবন্ধন উৎসব উপলক্ষে আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের প্রথম বায়োপিক ‘ইথা’!
বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’-এর কর্ণধার দিনেশ বিজন এবং পরিচালক লক্ষ্মণ উতেকরের হিট জুটি নিয়ে আসছেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘তামাশা’র কিংবদন্তি সম্রাজ্ঞী বিঠাবাই নারায়ণগাঁওকরের অবিশ্বাস্য জীবনযুদ্ধ। ১৯৪০ থেকে ১৯৯০— এই দীর্ঘ ৫০ বছর ধরে বিঠাবাইয়ের শিল্পসাধনা, তার আকাশচুম্বী খ্যাতি এবং পরবর্তী সময়ে চরম অর্থকষ্ট ও ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিকে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
জানা গেছে, গত মে মাসে এই সিনেমার শুটিং শেষ হয়েছে। শেষ দিনে মহারাষ্ট্রের ‘ভোর’ নামক লোকেশনে কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের পরিচালনায় এবং ৮০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন শ্রদ্ধা। যেখানে শ্রদ্ধার চরিত্রের বয়স ২০ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত রূপান্তরকে নিখুঁত মেকআপ ও অভিনয়ে দেখানো হবে। শ্রদ্ধা ছাড়াও সিনেমায় দুটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুদা এবং মোহাম্মদ জিশান আইয়ুব।
‘ইথা’ সিনেমার মাধ্যমে শ্রদ্ধার লুক এবং একজন কিংবদন্তি লোকশিল্পীর চরিত্রে অভিনয় করার সাহসী পদক্ষেপ কতটা দর্শকদের হৃদয় কাড়তে পারে, সেটাই দেখার বিষয়।