ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। সমসাময়িক গল্পের পাশাপাশি কিছু ভালো গল্পের নাটকেও দেখা মেলে তার। তানিয়া বৃষ্টি অভিনীত নতুন তিনটি নাটক মুক্তি পেয়েছে ইউটিউবে।
নাটক তিনটি হচ্ছে জুয়েল এলিনের রচনা ও জুলফিকার ইসলাম রিপনের পরিচালনায় ‘বারো মাইস্যা রোগী’, আপেল আকবর ও স্বপন বিশ্বাসের রচনা ও পরিচালনায় ‘চেয়েছিলাম’ এবং তানভীর তন্ময়ের রচনা ও পরিচালনায় ‘ফিদা’। তিনটি নাটকে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে মোশাররফ করিম, ইরফান সাজ্জাদ ও নিলয় আলমগীর।
তিনটি নাটক প্রচারের পর থেকেই দর্শকের কাছে ভালো সাড়া পাচ্ছেন এই অভিনেত্রী।
এ সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, ‘গল্প এবং চরিত্রের প্রতি এখন আগের চেয়ে আরও বেশি মনোযোগী হয়ে উঠেছি। আগে তো আমার নিজের গল্প ভালো লাগতে হবে, তারপর চরিত্র। এরপর সব মিলিয়ে ব্যাটে বলে মিলে গেলে কাজ করি। এই তিনটি নতুন নাটকের গল্পই আমার ভীষণ পছন্দের। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। তার সঙ্গে কাজ করা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়। তার সঙ্গে কাজ করাটা উপভোগ করি। অন্য যে দুজন সহশিল্পী আছেন তাদের সঙ্গেও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার কাছে মনে হয় আমরা একটি পরিবারের মধ্যে বসবাস করি। গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমরা একেক সময় একেক জনের সঙ্গে কাজ করি। আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা আত্মার। যে কারণে আমরা ভালো গল্প পেলে আলোচনা করি, প্রয়োজনে গল্প ঠিকঠাক করেও আমরা কাজ করি। কারণ
দর্শককে ভালো গল্প উপহার দেওয়ার চেষ্টা করি।’
হাসান