হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট। আগামী বছর মুক্তি পাবে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘এফ ওয়ান’। এবার এই সিনেমার শু্যটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হলেন তিনি। গাড়ি দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি দৃশ্যে শ্যুটিং করার সময় হোঁচট খেয়ে পড়ে যান অভিনেতা। এরপর একজন ক্রুর ধরে রাখা মাদুরে পড়ে যেতে দেখা যায় তাকে। ইতোমধ্যে এ দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট সিনেমার জন্য বানানো দুর্ঘটনাস্থল থেকে এলোমেলো পায়ে হেঁটে আসছেন এবং শেষে একটি মাদুরের উপরে পড়ে যান। ূ
ভিডিওটি ভাইরাল হলে পিটের বর্তমান স্বাস্থের অবস্থা জানিয়েছেন পিটের টিম। ‘এফ ১’ সিনেমায় সানি নামে দেখা যাবে পিটকে । তার সেই নাম উল্লেখ্য করে বিবৃতিতে জানানো হয় যে, ‘কোয়ালিফাইং রাউন্ডে সানির শরীর একটু অসুস্থ হওয়ায় মেডিক্যাল সাহায্যের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সানির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকারে রয়েছে। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরো আপডেট পেলে আপনাদের জানাব।’
ব্যাড পিট অভিনীত আসন্ন ‘এফ ওয়ান’ নামে আমেরিকার স্পোর্টস ঘরনার সিনেমাটি পরিচালনা করছেন জোসেফ কোসিনস্কি। এত আরও অভিনয় করেছেন হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবার মতো তারকারা। ২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এফ ওয়ান’।
হাসান