বাংলা ব্যান্ড মিউজিককে শীর্ষে তোলা জীবন্ত কিংবদন্তি আশিকুজ্জামান টুলু অনেক দিন ধরেই কানাডাতে বসবাস করেন। তাই তাকে পাওয়া যায় না দেশের মাটিতে। তবে এবার শ্রোতাদের আক্ষেপ ঘোচাতে সুরকার, সংগীত পরিচালক ও গায়ক আশিকুজ্জামান টুলুর হাত ধরে আত্মপ্রকাশ ঘটেছে ব্যান্ডদল যাত্রা'র
গত ২০ ডিসেম্বর কানাডার টরন্টোর চাইনিজ কালচারাল সেন্টারে রক ব্যান্ড কানসাসের বিখ্যাত গানের নামানুসারে ‘ডাস্ট ইন দ্য উইন্ড’ নামে ব্যান্ডদল যাত্রাকে নিয়ে একটি একক কনসার্টের আয়োজন করে জেবিআর প্রোডাকশন।
কনসার্টে যাত্রার নিজস্ব গানসহ ‘চাইম’ ও ‘আর্ক’ ব্যান্ডের গানও গাওয়া হয়। এছাড়া কিংবদন্তি শিল্পী শিপ্রা বসু, আলাউদ্দিন আলী, নিলয় দাশ, শাফিন আহমেদসহ অনেক জনপ্রিয় গান পরিবেশন করে যাত্রা।
আশিকুজ্জামান টুলুর সেদিনও আকাশে ছিল চাঁদ, হেসে খেলে এই মনটা আমার, ওরে আমার পাগল মন, আমার হৃদয়ে তুমি, এমন একটা সময় ছিল ইত্যাদি গানগুলো সংগীতাঙ্গনে সমাদৃত হয়েছিল।
জনপ্রিয় ব্যান্ড আর্কের প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান টুলু, তার স্ত্রী টিনা এবং তাদের সন্তান রদিয়া ও নাওয়ারকে নিয়ে তৈরি করা হয়েছে যাত্রা নামক ব্যান্ডের।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে টুলু জানান– ‘বউ, ছেলে, মেয়ে নিয়ে ব্যান্ড করার সুবিধা হচ্ছে ব্যান্ড ভাঙবে না। ইতোপূর্বে যাদের ব্যান্ড ভাঙার ইতিহাস আছে (যেমন আমার) তাদের বেস্ট সলিউশন হচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে ব্যান্ড করা। এর সুবিধা হচ্ছে ব্যান্ডের মেম্বাররা চাইলেও নিজেদের প্রোগ্রাম ফেলে অন্য কারও সঙ্গে ক্ষ্যাপ মারতে যেতে পারবে না। আরও সুবিধা হচ্ছে পুরো পেমেন্টটাই আসে নিজের ঘরে।
কনসার্টে আসা অতিথিরা জানান, তারা সুরের মূর্ছনা ও আলোর দৃপ্তিময় কনসার্টের পুরো সময়টা উপভোগ করেছেন।
মেহেদী


.jpg)