সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা সিনেমাজগতের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের 'বরবাদ' সিনেমার টিজার। আর মুক্তির পরই বরবাদ করে দিয়েছে সব ধরনের সমালোচনা।
নতুন সিনেমার টিজারে শাকিব খানকে এমন এক লুকে দেখা গেছে, যা আগে কখনোই দেখা যায়নি।
শুধু শাকিব খানই নয়, এর আগে হয়তো বাংলা সিনেমায় এমন চমকপ্রদ কিছু দেখেনি কেউ।
দীর্ঘদিন আমেরিকা থাকার পর শাকিব খান ফিরেছেন এক অন্য শাকিব হয়ে। প্রশংসিত হচ্ছেন দেশ-বিদেশে।
তার অভিনিত শেষ কয়েকটি সিনেমা- প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান হয়েছে ব্যাবসা সফল, হয়েছে আলোচিত। পরিবর্তন এনেছেন নিজের অভিনয় ক্ষেত্রেও।
এরই ধারাবাহিকতায় আগামী ঈদে বরবাদ নিয়ে আসছেন শাকিব খান।
বরবাদ ছোটপর্দার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের পরিচালিত প্রথম সিনেমা হলেও টিজারেই জয় করে নিয়েছেন দর্শকদের মন।
১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারে ভয়ংকররুপে ধরা দিয়েছেন শাকিব খান। টিজারের পুরোটাজুড়েই অ্যাকশন আর ভায়োলেন্স।
মুক্তির পর থেকেই সব মহলে হইচই ফেলে দিয়েছে শাকিব খানের নতুন সিনেমার টিজারটি। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিভিন্ন ইতিবাচক আলোচনা।
ইতোমধ্যে ভাইরাল হয়েছে সিনেমার একটি ডায়লগ 'ওই জিল্লু মাল দে'। এটি এখন ট্রেন্ডি হয়ে গেছে দর্শক মহলে।
অনেকেই বলছেন, বরবাদ সিনেমাটি শাকিব খান তথা সব বাংলা সিনেমার রেকর্ড ভেঙে দেবে।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল।
এ ছাড়া রয়েছেন ভারতের আরেক জনপ্রিয় ও গুণী অভিনেতা যীশু সেনগুপ্ত।
বাংলাদেশি অভিনেতাদের মধ্যে রয়েছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিমের মতো তাবড় তাবড় অভিনেতারা।
এ ছাড়া সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
ঈদে নতুন সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন শাকিব খানের ভক্তসহ নানা শ্রেণির দর্শকরা।
মেহেদী/


.jpg)