‘টাইটানিক’খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। এই হলিউড তারকা ক্যারিয়ারে অনেক বিখ্যাত সব সিনেমা উপহার দিয়েছেন। তবে সিনেমার বাইরেও নিজের প্রেমজীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন তিনি। এ তারকাকে নিয়ে একটি কথা প্রচলিত আছে যে, তিনি সবসময় ২৫ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে ডেট করে থাকেন, যেটা ‘‘লিও’স ল’’ হিসেবে পরিচিত।
কিন্তু বর্তমান প্রেমিকা ইতালীয় মডেল ভিটোরিয়া সেরেত্তির সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখে ‘‘লিও’স ল’’ অর্থাৎ ২৫ বছরের কম বয়সীদের সঙ্গে প্রেমের নিয়ম ভেঙেছেন ডিক্যাপ্রিও। কেননা শিগগিরই তার প্রেমিকা ২৭ বছর পূর্ণ করবেন।
বছরের পর বছর ধরে ডিক্যাপ্রিও ‘২৫ বছরের কম বয়সী’ মেয়েদের সঙ্গে ডেটিং করে এসেছেন। এ তারকা ২০১০ সাল পর্যন্ত বার রেফায়েলির সঙ্গে সম্পর্কে ছিলেন, যে বছর তার বয়স ২৫ বছর পূর্ণ হয়।
একইভাবে কেলি রোহরবাখের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ২০১৫ সালে ছিন্ন হয়। সে বছর কেলির বয়সও ২৫ বছর হয়েছিল। অন্যদিকে ডিক্যাপ্রিও তার প্রাক্তন প্রেমিকা শিখা নিনা আগডালের সঙ্গে সম্পর্কে ছিলেন ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত। সে বছর শিখাও নিজের ২৫তম জন্মদিন উদযাপন করেছিলেন।
তবে ২৬ বছর বয়সী ইতালীয় মডেলের সঙ্গে প্রেম করার পর ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’খ্যাত এ তারকার সেই ধারণা বদলে গেছে। ডিক্যাপ্রিওকে বিয়ের ব্যাপারে কোনো প্রকার তাড়া দিতে চান না তিনি। এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, পূর্ববর্তী সম্পর্কগুলোর মতো বর্তমানে বিয়ে নিয়ে চাপ অনুভব করছেন না লিও। তিনি এবং সেরেত্তি বিয়ে নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো করতে চান না। তারা একে অপরকে খুব ভালো বোঝেন এবং তাদের বন্ধন অটুট রয়েছে। ভিটোরিয়াও লিওর সেরা বন্ধু হিসেবে থাকতে ভালোবাসেন।
২০১৬ সালে প্যারেড ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকরে বিয়ে প্রসঙ্গে এ হলিউড অভিনেতা বলেছিলেন, ‘বিয়ের ভবিষ্যদ্বাণী করা মুশকিল। এটা পরিকল্পনাও করা যায় না। এটা তখনই ঘটবে যখন এটা ঘটার সময় হবে।’
/শাকিল


.jpg)