ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
৫৫ বছর পেরিয়ে নূতন মাগুরায় জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’ রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ আর্টেমিস-৩ মিশনের চার নভোচারীর নাম ঘোষণা নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভোলায় স্ত্রী-সন্তানদের ফিরে পেতে ‘জ্বিনের বাদশা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তাম্মি খালাস চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে ও উদ্বেগ কমাতে অক্সিজেন থেরাপি নিচ্ছেন শিক্ষার্থীরা বাধ্যতামূলক সেনা নিয়োগে বদলে যাচ্ছে মায়ানমারের গৃহযুদ্ধের চিত্র ভবিষ্যত নিয়ে ভাবছেন না রোনালদো মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১২ বেলফাস্টে ছুরিকাঘাতের পর বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ ও সহিংসতা ইংল্যান্ড ফেবারিট না হলেও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারে: টুখেল যুক্তরাষ্ট্রে মজুত কমে যাওয়ায় বাড়ল তেলের দাম লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত! হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের আজকের মুদ্রার বাজার: ১০ জুন, ২০২৬ বগি লাইনচ্যুত, জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ভারতে সাজাভোগের পর তামাবিল দিয়ে ফিরলেন ৭ বাংলাদেশি কেমন ছিল নবিজি (সা.)-এর গায়ের বর্ণ? আবারও কমল সোনার দাম, নতুন দর কত? ক্লিন ইমেজের আলী রেজাও দুদকের জালে দেশে ৫০ লাখ মামলা বিচারাধীন রয়েছে: চট্টগ্রামের ডিসি বাবাকে খাবার দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু গজারিয়ায় আকস্মিক ঝড়ে অর্ধশত গাছ উপড়ে পড়েছে, মহাসড়কে তীব্র যানজট প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে আত্মহত্যা প্রেমিকার
Nagad desktop

ঈদের সপ্তম দিন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:১৬ পিএম
আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
ঈদের সপ্তম দিন
ছবি: সংগৃহীত


ঈদ আয়োজনে সপ্তম দিন দেশের টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বর্ণাঢ্য আয়োজন। এসব অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে ঈদ আয়োজনের আজকের রঙ 


আরটিভিতে রাত সাড়ে ৯টায় প্রচার হবে অর্চিতা স্পর্শিয়া অভিনীত নাটক  ‘হেলিকপ্টার’


নাটক 

এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক ‘সমস্যা কি?’। রচনা ও পরিচালনা মাইদুল রাকিব। অভিনয় করেছেন মোশাররফ করিম, সারিকা সাবা প্রমুখ। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘স্মার্ট গার্ল’। পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। অভিনয় করেছেন তামিম মৃধা, স্বর্ণলতা প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক ‘ভালোবাসার কাছে ফেরা’। পরিচালনা সেতু আরিফ। অভিনয় করেছেন খায়রুল বাসার, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘মেঘের বৃষ্টি’। পরিচালনা মাসরিকুল আলম। অভিনয় করেছেন জোভান, নাজনীন নিহা প্রমুখ। রাত ১১টায় নাটক ‘গরীবের বন্ধু’। পরিচালনা মহিন খান। অভিনয়ে নিলয়, হিমি প্রমুখ।

চ্যানেল আই
রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘বলো ভালোবাসি’। পরিচালনায় তৌফিকুল ইসলাম, অভিনয় করেছেন ফারহান, ফারিন খান প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মিশন মুন্সীগঞ্জ’। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। রাত ৭টা ৫০ মিনিটে নাটক ‘জালিয়াত’। পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। এতে অভিনয় করেছেন জোভান, কেয়া পায়েল।

এনটিভি
সকাল ৯টায় একক নাটক ‘উভয় সংকট’। রচনা আফিফা মহসিনা অরণি। পরিচালনা মেহেদী হাসান হৃদয়। অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, রিফাত চৌধুরী, শিরিন আলম প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘রূপবানের প্রেম’ (পর্ব ৭)। গল্প: কাব্য হাসান। চিত্রনাট্য: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, রাশেদ মামুন অপু, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, আব্দুল্লাহ রানা, সুমন পাটোয়ারী, হানিফ পালোয়ান, সহিদ উন নবী।

সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘প্রেম আমার’। রচনা ও পরিচালনা রুবেল আনুশ। অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন, মিলি বাশার, শিল্পী সরকার অপু প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক ‘প্রণয় ফাল্গুনে’। রচনা: নাসির খান। পরিচালনা: সেলিম রেজা। অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।

রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘সন্ধ্যায় সমাধান’। রচনা হিরণ জামান। পরিচালনায় দীন মোহাম্মদ মন্টু। অভিনয় করেছেন জাহের আলভী, ইফফাত আরা তিথি, টুম্পা মাহবুব প্রমুখ। 

 

আরটিভি
সন্ধ্যা ৭টায় একক নাটক ‘দুই জীবন’। রচনা গোলাম সারওয়ার অনিক, পরিচালনায় সাদমান রনি। অভিনয় করেছেন সাদিয়া আয়মান, শাশ্বত দত্ত প্রমুখ। রাত ৮টায় একক নাটক ‘কাছাকাছি পাশাপাশি’। রচনা মেজবাহউদ্দীন সুমন, পরিচালনায় শিশির আহমেদ। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সাদিয়া আইমান প্রমুখ। ৯টা ১০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘এক্সকিউজ মি প্লিজ’। রচনা ও পরিচালনা সহিদ উন নবী। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ প্রমুখ। ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘হেলিকপ্টার’। রচনা ও পরিচালনায় রাকায়েত রাব্বী। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ। ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘মোবাইল মফিজ’। পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। অভিনয় করেছেন আব্দুন নূর সজল, নাঈমা আলম মাহা প্রমুখ।

বাংলাভিশন
বিকেল সাড়ে ৫টায় বিশেষ নাটক ‘কাছে আসার সময়’। অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী। রচনা ও পরিচালনা রাফাত মজুমদার রিংকু। সন্ধ্যা সাড়ে ৬টায় ৭ পর্বের ধারাবাহিক ‘টিম আফ্রিকা’। রাত ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক ‘ডাক পিয়নের ভুল’। অভিনয় শামীম হাসান সরকার, সামান্তা প্রমুখ। রচনা জায়েদ জুলহাস, পরিচালনা বর্ণনাথ। রাত ৮টা ৪০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক ‘চার কুতুব’। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘ধোঁকাবাজ’। অভিনয়ে নিলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টি। রচনা ও পরিচালনা মহিন খান। রাত ১০টা ৪০ মিনিটে নাটক ‘কুঞ্জস কাপল’। অভিনয়ে নিলয় এবং হিমি। রচনা ও পরিচালনা মিতুল খান। রাত ১১টা ৪০ মিনিটে বিশেষ নাটক ‘লাভ ম্যারিজ’। অভিনয়ে পার্থ শেখ ও আইশা খান। রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা আবদুল্লাহ আল হারুন।

মাছরাঙা টেলিভিশন
বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘দাঁড়ালে দুয়ারে’। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী প্রমুখ। রাত ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘বিয়ের জ্বালা’। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম প্রমুখ। রাত ৮টায় নাটক ‘অভ্যাস’। অভিনয়ে পার্থ শেখ, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ব্রেকিং নিউজ’। এতে অভিনয় করেছেন তৌসিফ, তটিনীসহ আরও অনেকে।


বৈশাখী টিভি 
বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ব্ল্যাক মানি’। অভিনয় করেছেন কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর প্রমুখ। পরিচালনায় হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘মানি লোকের মান’। অভিনয় করেছেন জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা, স্বপ্নীল সাথী, নান্নু প্রমুখ। পরিচালনায় ফরিদুল হাসান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাসার, শেলী আহসান প্রমুখ। পরিচালনায় মাহমুদ হাসান রানা। রাত সাড়ে ৭টায় ধারাবাহিক নাটক ‘লন্ডনী জামাই’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু প্রমুখ। পরিচালনা করেছেন আল হাজেন। ৮টা ১৫ মিনিটে একক নাটক ‘অকর্মা’। অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাসার, আরফান আহমেদ প্রমুখ। রচনা ও পরিচালনায় সিরাজুল অনি। ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, আইনুন পুতুল, ফারজানা ছবি, সিলভিয়া, ফাতেমা হীরা, রেশমা প্রমুখ। পরিচালনায় রুহুল আমিন শিশির। ৯টা ৫৫ মিনিটে একক নাটক ‘আমার কোনো গার্লফ্রেন্ড নাই’। অভিনয় করেছেন জাহের আলভী, মায়সা প্রাপ্তি, ডা. এজাজ প্রমুখ। পরিচালনায় জাহিদুল ইসলাম মিন্টু। ১১টা ৪০ মিনিটে প্রচার হবে মেগা নাটক ‘ভাগ্যবিবি’। অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান, বীথি রানী সরকার, শামীম জামান, সুস্মিতা সিনহা, আশরাফুল আশীষ, সোমা ফেরদৌস প্রমুখ। পরিচালনায় মুজিবুল হক খোকন।

দুরন্ত টিভি
দুরন্ত টিভিতে ঈদের সপ্তম দিন সকাল ৭টায় প্রচারিত হবে পাপেট নাটক ‘খাট্টা মিঠা’। দুপুর ১২টা, বেলা ২টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা-সিজন ৩’। হাসান শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন, রাইদা ঋ জুনি, অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।


টেলিফিল্ম
চ্যানেল আই
ঈদের সপ্তম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘হতাহতের ঘটনা ঘটেনি’। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন খায়রুল বাশার, সামিরা খান মাহি প্রমুখ। বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ফুলপুর’। পরিচালনা মোস্তফা খান শিহান। অভিনয়ে রয়েছেন আরশ খান, রিয়া মনিসহ আরও অনেকে।

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘প্রিয় অভিভাবক’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাঈদুল রাকিব। অভিনয়ে রয়েছেন চাষী আলম, ফারজানা আহসান মিহি, রাশেদ সীমান্ত, সাদ্দাম মাল, নরেশ ভুঁইয়া প্রমুখ।

বাংলাভিশন
ঈদের সপ্তম দিন বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘গোল্ড ফিস’। অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাদনিমা প্রমুখ। পরিচালনা পার্থ সরকার।

মাছরাঙা টেলিভিশন
মাছরাঙা টেলিভিশনে ঈদের সপ্তম দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘লাভ ইউ টিচার’। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, ফারিণ খান প্রমুখ।


চ্যানেল আইতে বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে সামিরা খান মাহি অভিনীত ঈদের  বিশেষ টেলিফিল্ম ‘হতাহতের ঘটনা ঘটেনি’

সিনেমা

এটিএন বাংলা
ঈদের সপ্তম দিন সকাল ১০টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘প্রেমে পড়েছি’। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা, মিশা সওদাগর প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি ‘যেমন জামাই তেমন বউ’-এর টিভি প্রিমিয়ার হবে। পরিচালনা মনতাজুর রহমান আকবর। অভিনয়ে ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান প্রমুখ।

চ্যানেল আই
চ্যানেল আইতে ঈদের সপ্তম দিনে সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে বাংলা সিনেমা ‘মেকাপ’। পরিচালনা করেছেন অনন্য মামুন। অভিনয়ে-তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলিসহ আরও অনেকে।

এনটিভি
সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘গলুই’। পরিচালনা এস এ হক অলিক। অভিনয়ে শাকিব খান, পূজা চেরী, সুচরিতা, সুব্রত, আলীরাজ, আজিজুল হাকিম প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘লিপস্টিক’। পরিচালনা কামরুজ্জামান রোমান। অভিনয়ে আদর আজাদ, পূজা চেরী, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। 

 


আরটিভি 
আরটিভিতে ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘মুখোশ’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেমী ও প্রেমী’। অভিনয়ে আরেফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ।

বাংলাভিশন 
সকাল ১০টা ১০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘জান আমার জান’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। পরিচালনায় এম বি মানিক।

মাছরাঙা টেলিভিশন
বেলা ২টা ৩০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘দেশা দ্য লিডার’। এতে অভিনয় করেছেন শিপন মিত্র, মাহিয়া মাহি প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
বেলা ২টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘সবার উপরে তুমি’। এফ আই মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, স্বস্তিকা, উজ্জল, ভিক্টর ব্যানার্জী প্রমুখ।


বৈশাখী টেলিভিশনে বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে কলকাতার অভিনেত্রী স্বস্তিকা অভিনীত সিনেমা ‘সবার উপরে তুমি’

 

মিউজিক 

এনটিভি
ঈদের সপ্তম দিন দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে তারুণ্যের গান। এতে গাইবেন সহজিয়া। উপস্থাপনা শান্তা জাহান। প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা।

মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় রাঙা সকাল অনুষ্ঠানে অতিথি থাকবেন সংগীতশিল্পী মেজবাহ বাপ্পী।

বৈশাখী টিভি
ঈদের সপ্তম দিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। এতে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ঊর্মি খান। সকাল ১১টায় গানে গানে ঈদ আনন্দ অনুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী রাজিব ও সানজিদা রিমি। দুপুর ১টায় বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

দুরন্ত টিভি
দুরন্ত টিভির সাত দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজনে থাকছে শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। ঈদের ৭ম দিন থাকবে অর্পিতা-অর্ণব। ৩টি করে গান পরিবেশন করবে, এর মধ্যে থাকবে ২টি বাংলা গান ও ১টি ইংরেজি গান। বিখ্যাত গান কাভার করা ছাড়াও শিল্পীদের মৌলিক গানও থাকবে অনুষ্ঠানটিতে। গানের পাশাপাশি উপস্থাপিকা আফরিন অথৈ-এর সঙ্গে শিল্পীদের গল্পে উঠে আসবে ব্যান্ডটির গড়ে ওঠার মজার সব তথ্য। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা। এটি প্রচার হবে দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকেল ৫টায়।

বৈশাখী টিভিতে বেলা ১১টায় গানে গানে ঈদ আনন্দ অনুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী রাজিব। 


মাছরাঙা টেলিভিশনে দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘সিসিমপুর’। 

/শাকিল  

৫৫ বছর পেরিয়ে নূতন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৬ পিএম
৫৫ বছর পেরিয়ে নূতন
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা নূতন। দেখতে দেখতে চলচ্চিত্রে অভিনয় জীবনের ৫৫ বছর পার করেছেন তিনি। নূতন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের নায়িকা। মাসুদ পারভেজ (সোহেল রানা) প্রযোজিত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’ ছবিতে অভিনয় করাটাকে নূতন তার জীবনের সেরা একটি কাজ বলেই বিবেচিত করেন। ময়মনসিংহের ব্রাম্মপল্লির মেয়ে রত্না চলচ্চিত্রে এসে হয়ে যান নূতন। বড় বোন গীতার সঙ্গে পরিচয় ছিল সেই সময়ের বরেণ্য অভিনত্রেী সুমিতা দেবীর। সেই পরিচয়ের সূত্র ধরেই সিনেমাতে আসা। সুমিতা দেবী অনেক আগ্রহী মেয়েদের ভিড়ে নায়িকা হিসেবে তার সিনেমার জন্য নির্বাচিত করেন রত্নাকে। সিনেমার নাম ‘নতুন প্রভাত’। পরিচালনা করেছিলেন মোস্তফা মেহমুদ। সুমিতা দেবীর প্রচণ্ড ইচ্ছা ছিল ‘নতুন প্রভাত’ সিনেমাতে যারা নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করবেন তাদের নাম থাকবে নূতন ও প্রভাত। যে কারণে রত্না নাম হয়ে যায় নূতন। ‘নতুন প্রভাত’ সিনেমাটি মুক্তি পায় ১৯৭০ সালে। পাল্টে গেল রত্নার জীবন।
নূতন বলেন, ‘আমার শুরুটা এত চমৎকার হবে তা কখনোই আমার ভাবনায় ছিল না। সুমিতা দিদির কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে আমার স্বপ্নের পথে পা বাড়াতে সহযোগিতা করেছিলেন। সেই সঙ্গে পরিচালক মোস্তফা মেহমুদ ভাইয়ের কাছেও আমি ভীষণ কৃতজ্ঞ। দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের এতটা বছর পেরিয়ে এসেও এখনো দর্শকের যে ভালোবাসা, সম্মান পেয়েছি তা সত্যিই অবিশ্বাস্য। এখনো কোনো অনুষ্ঠানে গেলে যে সম্মান পাই তা আমাকে সত্যিই আপ্লুত করে। আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শকের প্রতি।’
নতুন প্রভাত, ওরা ১১ জন, সংগ্রামের পর নতুন চলচ্চিত্রে অভিনয় থেকে প্রায় পাঁচ বছরের বিরতি নিয়েছিলেন নিজে থেকেই। কারণটা একেবারেই ব্যক্তিগত। পাঁচ বছর পর তিনি অভিনয়ে আবারও নিয়মিত হন নায়ক রাজ রাজ্জাকের ‘পাগলা রাজা’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে। দর্শক তাকে এই ছবিতে নায়িকা হিসেবে ব্যাপকভাবে গ্রহণ করে নেয়। শুরু হয় নূতনের সাফল্যের ইতিহাস। বি এন প্রোডাকশনের ব্যানারে নূতনের প্রযোজিত সিনেমা ‘চান সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রানি গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শত্রু ধ্বংস’সহ আরও বেশ কিছু সিনেমা।
এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমা হলো ‘বদনাম’ ‘লাইলী মজনু’, প্রাণ সজনী’, ‘সোনা বউ’, ‘ধর্ম আমার মা’, ‘আদিল’, ‘নীতিবান’, ‘স্ত্রীর পাওনা’, ‘আব্দুল্লাহ’, ‘আঁখি মিলন’ ইত্যাদি।

আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই অভিনেত্রীর ক্যারিয়ারে বইছে সফলতার হাওয়া। একের পর এক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তিনি। ‘স্ত্রী ২’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর এবার নতুন রূপে দর্শকদের সামনে আসছেন শক্তি কাপুরকন্যা। রাখিবন্ধন উৎসব উপলক্ষে আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের প্রথম বায়োপিক ‘ইথা’!
বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’-এর কর্ণধার দিনেশ বিজন এবং পরিচালক লক্ষ্মণ উতেকরের হিট জুটি নিয়ে আসছেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘তামাশা’র কিংবদন্তি সম্রাজ্ঞী বিঠাবাই নারায়ণগাঁওকরের অবিশ্বাস্য জীবনযুদ্ধ। ১৯৪০ থেকে ১৯৯০— এই দীর্ঘ ৫০ বছর ধরে বিঠাবাইয়ের শিল্পসাধনা, তার আকাশচুম্বী খ্যাতি এবং পরবর্তী সময়ে চরম অর্থকষ্ট ও ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিকে এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
জানা গেছে, গত মে মাসে এই সিনেমার শুটিং শেষ হয়েছে। শেষ দিনে মহারাষ্ট্রের ‘ভোর’ নামক লোকেশনে কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের পরিচালনায় এবং ৮০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন শ্রদ্ধা। যেখানে শ্রদ্ধার চরিত্রের বয়স ২০ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত রূপান্তরকে নিখুঁত মেকআপ ও অভিনয়ে দেখানো হবে। শ্রদ্ধা ছাড়াও সিনেমায় দুটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রণদীপ হুদা এবং মোহাম্মদ জিশান আইয়ুব।
‘ইথা’ সিনেমার মাধ্যমে শ্রদ্ধার লুক এবং একজন কিংবদন্তি লোকশিল্পীর চরিত্রে অভিনয় করার সাহসী পদক্ষেপ কতটা দর্শকদের হৃদয় কাড়তে পারে, সেটাই দেখার বিষয়।

চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
চীনের উসিতে চালু হলো ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল
একটি ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল।

সিনেমা দেখার প্রচলিত ধারণা বদলে দিচ্ছে চীন। চিয়াংসু প্রদেশের উসি শহরের ন্যাশনাল ডিজিটাল ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল পার্কে চালু হয়েছে একটি অত্যাধুনিক ‘লাইট অ্যান্ড শ্যাডো’ ভার্চুয়াল রিয়েলিটি সিনেমা হল। এই বিশেষ প্রেক্ষাগৃহে দর্শকরা কেবল পর্দায় সিনেমা দেখছেন না, বরং সিনেমার ভেতরে প্রবেশ করে সেটি সরাসরি অনুভব বা অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এই নতুন থিয়েটারটিকে মূলত দুটি জোনে ভাগ করা হয়েছে—একটি বসে দেখার ব্যবস্থা এবং অন্যটি হেঁটে দেখার ব্যবস্থা। দর্শকরা একটি ইলেকট্রনিক মেনু থেকে তাদের পছন্দের সিনেমা বেছে নিতে পারেন। এখানে প্রদর্শিত ভিআর চলচ্চিত্রগুলোর স্থায়িত্ব সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট হয়ে থাকে। দর্শকরা চাইলে বন্ধুদের সাথে দলগতভাবে যুক্ত হয়ে সিনেমার বিভিন্ন চরিত্রে অংশ নিতে বা ইন্টারঅ্যাক্ট করতে পারেন।
সিনেমা হলে আসা এক দর্শক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি একটি সিনেমাটি দেখেছি। প্রচলিত স্ক্রিনের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। ভিআর প্রযুক্তির কারণে মনে হচ্ছিল আমি নিজেই সেই দৃশ্যের ভেতরে দাঁড়িয়ে আছি এবং চারপাশের সবকিছু একদম জীবন্ত লাগছিল।’
সিনেমা হলের বিজনেস ম্যানেজার ওয়াং চু জানান, দর্শকরা এখন কেবল সিনেমা দেখছেনই না, সিনেমার সাথে খেলছেন। সূত্র: সিএমজি বাংলা

তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরে যা জানা গেল
ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। ৯ জুন, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন পোস্ট ও অনলাইন মাধ্যমে এই অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে এই খবরটি সঠিক নয়। এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।’
জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন। তবে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 
তানিয়া বৃষ্টি নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। 

নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
নীরবতার কণ্ঠস্বর ‘ভাসানে উজান’
ছবি: সংগৃহীত

নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১০ জুন, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির নবম প্রদর্শনী করবে দলটি। দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নির্মিত হয়েছে একক অভিনয়নির্ভর এই নাটকটি। নাটকটিতে এককভাবে অভিনয় করেছেন মো. এরশাদ হাসান। 
মানুষের অন্তর্গত নীরবতা, অপরাধবোধ, ভালোবাসা ও একাকিত্বের সূক্ষ্ম দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘ভাসানে উজান’ মূলত এক অন্তর্মুখী যাত্রা। একক চরিত্রের মধ্য দিয়েই উন্মোচিত হয় মানুষের অন্তর্লোকের জটিল মনস্তত্ত্ব। এখানে সংলাপের চেয়ে অনুভবের ভাষাই মুখ্য, নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী উচ্চারণ। দস্তয়ভস্কির গভীর মনস্তাত্ত্বিক বয়ানকে বাংলা নাট্যমঞ্চের উপযোগী করে নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। 
দেশের প্রাচীনতম নাট্যদল থিয়েটার (বেইলি রোড)-এর সঙ্গে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নাট্যচর্চায় অভ্যস্ত এরশাদ হাসানের অভিনয়ে ‘ভাসানে উজান’ পেয়েছে এক নতুন মাত্রা—এমনটাই মনে করছেন নাট্যপ্রেমীরা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রি সেন, সংগীত পরিচালনা করেছেন হামিদুর রহমান পাপ্পু, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি, প্রপস পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণো এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক।