ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। কিন্তু টিকল কি সে ভালোবাসা? এবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে কণা ঘোষণা দেন জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। তেমনি যেকোনো বিচ্ছেদও ঘটে তারই ইশারায়।
পোস্টে কণা লিখেন, ‘গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল, তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আমরা এ পথ বেছে নিয়েছি। এ মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই- যে কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আশা করি, আপনারা আমার এ সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় যেভাবে ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন।’
তিনি আরও লিখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি- এ দোয়া চাই।’
দীর্ঘ প্রেমের পর ২০১৯ সালের এপ্রিলে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে গোপনে বিয়ে করেছিলেন কণা হয়েছিল। তবে ছয় বছরের মাথায় সে সম্পর্কের ইতি ঘটল।
মেহেদী/