বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবার 'ধুরন্ধর' হয়ে হাজির হয়েছেন। তবে ধুরন্ধর আসলে তার নতুন সিনেমার নাম আর নতুন এ সিনেমায় সম্পুর্ন নতুন রুপে ধরা দিয়েছেন এ অভিনেতা।
গতকাল ৪০ বছরে এ পা দিয়েছেন এ তারকা। তবে জন্মদিনের আগের রাতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সব পোস্ট ডিলিট করে দিয়েছিলেন তিনি। আর এর পরই ঘোষণা দিলেন পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর। সঙ্গে প্রকাশ্যে আনলেন আসন্ন ছবিটির প্রথম লুক। মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটির টিজার।
ইনস্টাগ্রামে সিনেমার প্রথম লুকের ভিডিওটি শেয়ার করে রণবীর লিখেন, ‘একটা নরক উঠবে। ‘দ্য আননোন ম্যান’-এর আসল গল্প সামনে আসবে।’
২ মিনিট ৩৯ সেকেন্ডের টিজারে বিধ্বংসী চরিত্রে হাজির হয়েছেন রণবীর সিং। পুরোটা জুড়েই ছিল অ্যাকশন আর অ্যাকশন।
রক্তাক্ত মুখ, লম্বা চুল, গাল ভর্তি লম্বা দাড়ি এবং মুখে সিগারেট নিয়ে রনবীরের নতুন লুক দেখে বলাই যায় আগের সব লুককে হার মানিয়েছেন তিনি। আর টিজারটিও ছিল চমকপ্রদ। যা দর্শকদের সিনেমা দেখার আগ্রহ বাড়িয়েছে।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এ রণবীর সিং ছাড়াও আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালের মতো তাবড় অভিনেতারা।
এদিকে রণবীরের প্রথম লুক দেখে ভক্তরা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। চলতি বছরের ৫ ডিসেম্বর ছবি মুক্তি পেতে চলেছে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'।
মেহেদী/