দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাম চরণ ও আল্লু অর্জুন। তবে পর্দার বাইরেও এ দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর সেটা হলো সম্পর্কে তারা কাজিন। তবে অবাক করার বিষয় হলো, দক্ষিণের রুপালি পর্দা দাপিয়ে বেড়ানো এই দুই তারকা গত ১৮ বছর ধরে একে অপরের সঙ্গে কথা বলেন না।
কিন্তু কি এমন কারণে দুজনের দীর্ঘ এই নীরবতা? এবার এই বিষয়টিই সামনে এসেছে। জানা গেছে, এক সময়ের জনপ্রিয় নায়িকা নেহা শর্মার কারণে দুই ভাই নিজেদের মধ্যে কথা বলেন না।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আল্লু অর্জুন এক সময় নেহা শর্মার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন এবং তাকে জীবনসঙ্গিনী হিসেবে ভাবতে শুরু করেছিলেন। তবে নেহা তখন দক্ষিণী সিনেমায় নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন। পরে বলিউডেও ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ ছবিতে অভিনয় করেন তিনি।
এদিকে ২০০৭ সালে রাম চরণের অভিষেক চলচ্চিত্র ‘চিরুথা’ র মধ্য দিয়ে। এ সিনেমার শুটিং চলাকালে এই দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরে। গুঞ্জন ছড়িয়ে পড়ে ‘চিরুথা’ ছবির শুটিং চলাকালীন রাম চরণ এবং নেহা শর্মার মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে। ওই সময় এমনও গুজব ছিল যে তারা নাকি গোপনে বিয়ে করে মধুচন্দ্রিমায় চলে গেছেন। এই ঘটনা আল্লু অর্জুনের জন্য এক বড় ধাক্কা ছিল।
তিনি সহজে মেনে নিতে পারেননি। তার ভালোবাসার মানুষ, রাম চরণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ কারণে নেহার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন আল্লু। এরপর রাম চরণের সঙ্গেও কথা বলা বন্ধ করে দেন তিনি। সেই থেকে এই দুই তারকার মধ্যে দূরত্ব তৈরি হয়; যা আজও অব্যাহত।
রাম চরণ এই বিষয়ে একটি টেলিভিশন চ্যাট শো-তে মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘‘আমি বিবাহিত মানুষ এ ধরনের গুজব আমার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। একজন স্বামী হিসেবে আমার দায়িত্ব, এমন পরিস্থিতি তৈরি না করা, যেখানে আমার স্ত্রীকে আমাকে অন্য নারীদের থেকে রক্ষা করতে হয়।’’
তিনি আরও বলেন, ‘‘চিরুথা আমার প্রথম ছবি ছিল এবং তখন থেকেই এই গুজব ছড়াতে শুরু করে। আমার বাবা বলেছিলেন, এসব মিথ্যা খবরকে গুরুত্ব না দিতে।’’
বর্তমান স্ত্রী উপাসনা সে সময় তার ভালো বন্ধু ছিলেন উল্লেখ করে রাম চরণ জানান, তিনিও জানতেন যে এসব গুজব এবং ভিত্তিহীন। ২০১২ সালে রাম চরণ এবং উপাসনার বিয়ে হয়। অন্যদিকে, আল্লু অর্জুন ২০১১ সালে যুক্তরাষ্ট্রে স্নেহার সঙ্গে পরিচিত হন এবং পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
/এমএস


.jpg)