আগামীকাল ২১ সেপ্টেম্বর হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ। শরতের মাঝপথে এই গ্রহণ সম্পর্কে জ্যোতিষীরা বলছেন, গ্রহদের বিশেষ অবস্থান থাকছে এই সময়। সূর্য, চন্দ্র, কেতু ও রাহুর ছায়াপথে তৈরি হচ্ছে এমন এক সংযোগ, যা বদলে দিতে পারে জীবনের ছন্দ।
জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশির জন্য এই গ্রহণই হতে চলেছে ভাগ্য বদলের মোক্ষম সময়। খুলে যেতে পারে বন্ধ দরজা, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সাফল্যও মিলতে পারে। চলুন দেখে নেওয়া যাক, কোন রাশির জাতকদের জন্য রবিবারের সূর্যগ্রহণ হতে চলেছে আশীর্বাদ!
মেষ রাশি:
অর্থভাগ্য খুলে যেতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। ব্যবসায় নতুন করে বিনিয়োগ করলে শুভ ফল পেতে পারেন।
সিংহ রাশি:
এই সূর্যগ্রহণ আপনাদের রাশিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। যারা চাকরির খোঁজ করছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে।
ধনু রাশি:
ভ্রমণের যোগ প্রবল লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে ভাগ্যও পরিবর্তন হবে। যাত্রা হতে পারে লাভজনক। শিক্ষায় শুভ ফলাফলের সম্ভাবনা বেশি। উচ্চশিক্ষা বা বিদেশযাত্রার পরিকল্পনা থাকলে এবার সময় অনুকূলে রয়েছে।
মীন রাশি:
দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তির পথ খুলছে। সম্পর্কের টানাপড়েন কমবে যাবে। এই গ্রহণের পর পারিবারিক শান্তি ফিরে আসবে।
তাছড়া তুলা, কর্কট এবং কুম্ভ রাশির জাতকদের জন্য এই গ্রহণ কিছুটা মিশ্র ফল দিতে পারে। স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে সচেতন থাকতে হবে।
আজতক/অমিয়/