গ্রহ-নক্ষত্রের গতিবিধি আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করবে? আপনার ক্যারিয়ার, অর্থভাগ্য, প্রেমজীবন এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী? একনজরে দেখে নিন-
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন। শারীরিক ও মানসিক অস্থিরতা বাড়তে পারে। কেউবা বিদেশ সূত্রে লাভবান হতে পারেন। আপনার সুনাম বাড়বে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
কর্মে সফলতার যোগ আছে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরিসংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবনে স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন।
মিথুন | ২১ মে-২০ জুন
আপনি সাফল্য আস্বাদন করতে পারবেন। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
সফলতা আসবে। শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
ব্যস্ততা বাড়বে। মানসিকভাবে প্রাণবন্ত থাকবেন। আপনার কর্মোদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। রোমান্স ও ভ্রমণ শুভ।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
কর্মোদ্দীপনা বাড়বে। মানসিক উত্তেজনা অনুভব করবেন। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ। রোমান্স শুভ। ভ্রমণ শুভ। বিনিয়োগসংক্রান্ত বিষয় শুভ।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
সাফল্যের বার্তা পাবেন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। দূর ভ্রমণের সুযোগ পাবেন। বিনিয়োগসংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
ব্যবসায়িক সফলতা অব্যাহত থাকবে। মানসিক অস্থিরতা বাড়বে। পেশাগত বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। সহকর্মীর সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
দাম্পত্য বিষয়ে পজিটিভ থাকুন। কর্মপরিবেশে নানামুখী চাপে থাকবেন। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
সম্পত্তিসংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। ভ্রমণের সুযোগ তৈরি হবে। প্রিয়জনের জন্য ব্যাকুলতা বাড়বে। অন্যের কথায় প্রভাবিত হবেন না। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করার মানসিকতা তৈরি করুন। অতিরিক্ত মানসিক চাপের জন্য অমনোযোগিতা বাড়বে। স্পষ্ট কথা বলে অযথা শত্রু তৈরি করা থেকে বিরত থাকুন।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
প্রেমে সফলতা পাবেন। বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। জনসংযোগমূলক কাজে ব্যস্ততা বাড়বে। চাকরি ক্ষেত্রে মানিয়ে চলতে হবে।