আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল-
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
আত্মসচেতন, প্রাণবন্ত ও ইতিবাচক মানসিকতা বজায় রাখার চেষ্টা করুন। যানবাহন চলাচলে সাবধনতা অবলম্বন করুন। নিয়মিত শরীরচর্চা করুন।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। আর্থিক লেনদেন, বিনিয়োগে খুব সাবধান থাকবেন। শারীরিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
মিথুন | ২১ মে-২০ জুন
ধৈর্য এবং একাগ্রতা বৃদ্ধি করুন। শরীরের প্রতি অবহেলা করবেন না। রোমান্টিক সম্পর্ক শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণে সতর্ক থাকুন।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
কল্পনাপ্রবণতা ও ভীরুতা আপনার সফলতা লাভের অন্তরায় হবে। ভোজনবিলাসী মানসিকতা পরিহার করুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। প্রাণবন্ত মানসিকতা বৃদ্ধি করুন।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
ব্যায়াম করুন। অলসতা পরিহার করুন। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। বাস্তবতাবিবর্জিত আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর আহার ও নিয়মিত হালকা ব্যায়াম করুন। বাক্য প্রয়োগ ও সমালোচনায় সচেতন হোন। বুদ্ধিবৃত্তিক ও উন্নত চিন্তার জন্য আপনার কাজে সফলতা প্রাপ্ত হবেন। প্রতিটি বিষয়ে প্রো-অ্যাকটিভ থাকুন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
বন্ধু নির্বাচন ও ব্যবসায়িক পার্টনারশিপে যাচাই করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। অহেতুক সমালোচনা থেকে বিরত থাকুন। মিতব্যয়ী হোন। আবেগ নিয়ন্ত্রণ করুন। সুস্বাস্থ্যের জন্য ইন্দ্রিয় সংযমের প্রয়োজন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
সুস্বাস্থ্যের জন্য প্রচুর শাকসবজি ও পানি পান পান করুন। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। সাংঘর্ষিক বিষয়গুলো এড়িয়ে চলুন। গৃহজীবনে যেকোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে গ্রহণ করুন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভ্রমণে সতর্ক থাকুন। শারীরিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। সংসারের প্রতি যতটুকু সম্ভব সময় বেশি দিন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
হতাশ না হয়ে পরিশ্রম বাড়ান। হতাশাকে প্রশ্রয় দেবেন না। প্রেমের বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সন্তান ও প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সফলতার জন্য শারীরিক পরিশ্রম বৃদ্ধি করুন। প্রিয়জনের সঙ্গে মনের দিক থেকে নানা রকম জটিলতায় ভুগতে পারেন। আর্থিক যোগাযোগ শুভ। কর্মে সফলতা পাবেন।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
সঠিক খাদ্য নির্বাচন করুন ও পরিমিত আহার গ্রহণ করুন। পারিবারিক বিষয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভ্রমণ শুভ। স্পষ্ট কথা বলার প্রবণতা বৃদ্ধি পাবে। প্রতিটি বিষয়ে ইতিবাচক ও প্রাণবন্ত থাকুন।