আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল-
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শারীরিক সুস্থতায় মনোযোগী হোন। অনেকের শুভ পরিণয়ের সম্ভাবনা আছে। কথাবার্তায় যথেষ্ট সচেতন হোন। প্রতিযোগিতামূলক কাজে সফলতার সম্ভাবনা আছে। শারীরিক সুস্থতার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন।
বৃষ( ২১ এপ্রিল-২০ মে)
বিনোদন ও সৃজনশীল কাজে সফলতা পাবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। বাণিজ্যিক সংক্রান্ত বিষয়ে ও বিনিয়োগের জন্য অনুকূল সময়। চাকরি ও প্রতিযোগিতামূলক কাজে সফলতা আসার সম্ভাবনা আছে। আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন।
মিথুন (২১ মে-২০ জুন)
ফেসবুক, টুইটারসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকুন। ব্যবসায়িক ও আর্থিক যোগাযোগ শুভ। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। রোমান্স শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পারিবারিক বন্ধন দৃঢ় হবে। ব্যবসায়িক ও চাকরি ক্ষেত্রে নতুন যোগসূত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কাজে নতুন পণ্য কেনার সম্ভাবনা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট)
আর্থিক লেনদেন ও বিনিয়োগে সচেতন থাকুন। প্রয়োজনের অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজে পজিটিভ থাকার চেষ্টা করুন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দম্পতিদের সন্তান লাভের সহায়ক সময়। প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপনে সচেষ্ট হোন। সব ধরনের মতবিরোধ এড়িয়ে চলুন। শিল্পী-কলাকুশলীদের জন্য ভালো সময়। সামাজিক যোগাযোগ বাড়বে। কোনো তথ্য আদান-প্রদানে সতর্ক থাকার চেষ্টা করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন। প্রিয়জনের সঙ্গে রোমান্টিক ও আন্তরিক সম্পর্ক বাড়বে। কর্মপ্রত্যাশীরা কোনো সুখবর পেতে পারেন। আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। সবমিলিয়ে বেশ সম্ভাবনাময় সপ্তাহ আপনার জন্য।
বৃশ্চিক ( ২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আমদানি ও রপ্তানি কাজে যুক্তদের জন্য ভালো সময় যাবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। যেকোনো ধরনের পরিবর্তনকে পজিটিভভাবে গ্রহণ করুন। আর্থিক যোগাযোগ শুভ। কারও কারও কর্মোন্নতির সম্ভাবনা আছে।
ধনু ( ২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আবেগের বশে কোনো কমিটমেন্ট করবেন না। আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় যুক্তদের জন্য বেশ ভালো সময়। অতিরিক্ত রাগ ও ক্রোধ আপনার জন্য ক্ষতিকর হতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সাংসারিক কারণে পারিবারিক কলহের পরিবেশ তৈরি হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ আপনার জন্য শুভ। বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন। রোমান্স শুভ। অতিরিক্ত সতর্ক মানসিকতা পরিহার করুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সবার সঙ্গে সহজ ও সুন্দর সম্পর্ক তৈরি করুন। শারীরিক ও মানসিক দিক বেশ ভালো কাটবে। আর্থিক যোগাযোগ শুভ। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পারিবারিক জীবন ভালো যাবে। তবে নেতিবাচক পরিবেশ ও মানুষ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। কর্মবিমুখ সহকর্মীর কারণে আপনার নিজের সমস্যা তৈরি হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।