বিশ্ব সেরা ইলেক্ট্রনিক্স কনকা, গ্রী ও হাইকো পণ্যের উৎপাদনকারী ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট এর বার্ষিক পার্টনার’স মিট ২০২৫ সম্মেলন রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার একটি অভিজাত কনভেশন হলে অনুষ্ঠিত হয়। দেশের অধিকাংশ পার্টনার উক্ত সম্মেলনে অংশগ্রহণ করে।
সম্মেলনের শুরুতে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম অংশগ্রহণকারী ব্যবসায়িক পার্টনার ও অতিথিদেরকে ধন্যবাদ জানান। তিনি দুই দশকেরও বেশী সময় ধরে বিশ্বসেরা কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী দেশের গ্রাহকদের নিকট প্রচার, প্রসার ও বিপণনের জন্য পার্টনারদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন দেশের ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে কাজ করছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সর্বাধিক গুণগত মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের নিমিত্তে ইতোমধ্যে নারায়ণগঞ্জে কারখানা স্থাপন করে উৎপাদন পরিচালনা করছে গ্রুপটি এবং প্রতিনিয়ত নিত্য নতুন পণ্য বাজারে সংযোজন করে যাচ্ছে।
সম্মেলনে গ্রুপটির এমডি মো. নুরুল আমিন বলেন, একসময় বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত ছিল সম্পূর্ণ আমদানি নির্ভর। দেশে শিল্প বান্ধব নীতির ফলে তা এখন স্ব-নির্ভর শিল্প খাতে পরিণত হতে চলছে। বিশ্বের নাম্বার ওয়ান কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে। আমরা আশা করছি অচিরেই এসকল ইলেকট্রনিক্স পণ্য ‘মেইড ইন বাংলাদেশ’ নামে বিদেশে রপ্তানী হবে।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু জানান, দুই যুগেরও বেশী সময় ধরে কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিক্স পণ্য বিপণনে ভূমিকা পালনকারী পার্টনারদের স্বর্তঃস্ফূর্ত অংশগ্রহণ সম্মেলনকে সফল ও স্বার্থক করছে। এই সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা, নিরলস পরিশ্রম এবং নিরবচ্ছিন্ন ভালোবাসা ব্যতীত সাফল্য অর্জন সম্ভব হতো না। ফলে সকল কৃতিত্বের মূল দাবিদার আপনারাই।
সম্মেলনে গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার বলেন কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে। যার সকল কৃতিত্ব আমাদের পার্টনারদের এবং তাদের অকৃত্রিম ভালোবাসা। কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিক্স পণ্যের বিশেষ বৈশিষ্ঠ্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। তিনি কনকা, গ্রী ও হাইকো পণ্যের নতুন মডেল সমুহের বিশেষ বৈশিষ্ঠ্য, সুবিধা ও গুণাগুণ পার্টনারদের নিকট তুলে ধরেন।
এছাড়া সম্মেলনে পার্টনারগণ কনকা, গ্রী ও হাইকো পণ্যের বিপণনে সন্তুষ্ট প্রকাশ করেন এবং দেশের প্রত্যেক এই পণ্যের ব্যাপক চাহিদার বিষয়টি তুলে ধরেন। পার্টনারগণ আশা প্রকাশ করেন যে খুব স্বল্প সময়ের মধ্যে কনকা, গ্রী ও হাইকো পণ্য বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষ স্থানে অবস্থান করবে।
সম্মেলনে কনকা আইসক্রীম ফ্রিজারের একটি নতুন মডেল এবং শোকেস ফ্রিজারের তিনটি নতুন মডেলের মোড়ক উম্মোচন করা হয়। সম্মেলন শেষে ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষ স্থানীয় পার্টনাদেরকে সম্মাননাসহ ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ, নুরুল আজিম সানি, জিএম মাহমুদুন নবী চেীধুরীসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।
বিজ্ঞপ্তি/মাহফুজ