মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে চলছে ব্রাজিলের জোর প্রস্তুতি। কিন্তু সেই প্রস্তুতিতে দেখা যায়নি তারকা খেলোয়ার নেইমারকে। বুধবার (১০ জুন) নিউ জার্সির মরিসটাউনে অনুশীলন করেন সেলেকাওরা। সেখানে কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিনও উদযাপন করেন শিষ্যরা। কিন্তু কিছুতেই ছিল না নেইমারের অংশগ্রহন।
গুরু আনচেলত্তিকে খেলোয়াড়রা প্রথাগত গার্ড অব অনার দিয়ে সম্মানিত করেছেন। বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা রসিকতা করে বলেন, ‘খেলোয়াড়রা প্রথার চেয়ে কিছুটা ভদ্র আচরণই বেছে নিয়েছে।’
৩৪ বছর বয়সি নেইমার প্রথম ম্যাচটি যে খেলতে পারবেন না তা প্রায় নিশ্চিত। হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী গ্রুপ ম্যাচগুলোতে তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
পাপ্পু/অনিক/