ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
ঢাকাসহ ১২ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সময়টা কি তবে শেষ! রাসুল (সা.)-এর বর্ণনায় আজকের সমাজ বড় বাজেটের বড় প্রশ্ন সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতেই রাবি শিক্ষার্থীর গলায় ফাঁস চতুর্থবারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন রতন শেখ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার গণতন্ত্রমুখী বাজেট ও প্রত্যাশার সমীকরণ পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, বললেন স্বাস্থ্যমন্ত্রী সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ হাতে টর্চ-লাঠি ও বাঁশি নিয়ে রাতভর পাহারায় পঞ্চগড় সীমান্তের মানুষ ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত ছয় দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দারিদ্র‍্য থেকে মুক্তি–পথের সন্ধানে পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাব জোবাইদা রহমানের আম উৎসব আয়োজন করল স্বপ্ন, সুবিধাবঞ্চিতদের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া সিলেট সীমান্তে সতর্কতায়ও থেমে নেই চোরাচালান, ৬৬ লাখ টাকার পণ্য জব্দ তিন ঘণ্টা পর জামালপুর-ঢাকা ট্রেন চলাচল শুরু শিল্পকলায় নতুন নাটকের উৎসব গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক শেষ বিশ্বকাপের আগে শিশুর মতো উচ্ছ্বসিত নেইমার বান্ধবীকে ৩৭০ টাকার বিরিয়ানি খাইয়ে ‘উসুল’ করতে চেয়েছিলেন তরুণ কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ১৯ আগ্রাসী যমুনার তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-জমিজমা রূপগঞ্জে মাদক দ্রব্যসহ ৬ কারবারি গ্রেপ্তার
Nagad desktop

নাটোরে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
নাটোরে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে তিনটি উপজেলার মেধাবী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানের লক্ষ্যে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লালপুর উপজেলার ধুপইল উচ্চ বিদ্যালয় এবং ধুপইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় লালপুর, বাগাতিপাড়া এবং বড়াইগ্রাম ০৩  উপজেলার বিভিন্ন স্কুল  থেকে আগত প্রায় তিনশত জন শিক্ষার্থী অংশ নেয়। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, কম্পিউটার ও সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা হয়।

শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিত্ব মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রাথমিক স্তর থেকেই মেধার সঠিক মূল্যায়ন ও উৎসাহদান আমাদের লক্ষ্য। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিশুদের চিহ্নিত করে তাদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে এই বৃত্তি প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

পরীক্ষা শেষে বনপাড়া বার্ড স্কুলের  শিক্ষার্থী আরিনা আশরাফী বলেন, এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রগণের মাধ্যমে আমরা আমাদের মেধা যাচাই করার সুযোগ পেয়েছি যা উচ্চ শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

বড়াইগ্রাম থেকে আগত একজন অভিভাবক আর্মি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আশরাফুল ইসলাম শিক্ষার্থীদের মেধা বিকাশে ফাউন্ডেশন কর্তৃক এমন উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন। এবং ভবিষ্যৎ এ শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি মো. আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান এবং সনদ প্রদান করা হবে।

ধুপইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে বলেন, বেসরকারি উদ্যোগে শিক্ষার উন্নয়নে এমন পদক্ষেপ সরকারের শিক্ষানীতিকে বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

নাটোরে শিক্ষার মানোন্নয়নে স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এক দশক ধরে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত শুক্রবারে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষায় উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী প্রজন্মকে গঠনমূলক প্রতিদ্বন্দ্বিতায় সম্পৃক্ত করতে সক্ষম হবে। শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে এমন উদ্যোগ নাটোর জেলা তথা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করবে বলেই শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন পরিবারের প্রত্যাশা।

বিজ্ঞপ্তি/

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বাড়িয়ে দিতে দেশব্যাপী ‘গোল্ডেন গোল অফার’ নামের স্পেশাল ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড, সবার কাছে পরিচিতি সনি-স্মার্ট নামে। ৮ জুন থেকে চালু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ২৬ জুলাই পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা সনি, স্মার্ট, হায়ার, শার্প এবং শাওমির মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের টেলিভিশন, সাউন্ড সিস্টেম, হেডফোন, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা পাবেন। ১০ হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট পণ্য কিনলেই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড, যেগুলো ঘষলেই মিলবে নিশ্চিত উপহার। এই উপহারের তালিকায় রয়েছে ফিফা বিশ্বকাপের প্রিয় দলের জার্সি, ফুটবল, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক, এয়ার কুলারসহ বাহারি পণ্য। পাশাপাশি সনি ব্রাভিয়ার ৫০ ইঞ্চি বা এর চেয়ে বড় সাইজের টেলিভিশন কিনলেই ক্রেতারা স্টক থাকা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে একটি আকর্ষণীয় সনি ব্রাভিয়া জার্সি উপহার পাবেন।

এছাড়াও প্রিমিয়াম ক্রেতাদের জন্য রয়েছে আরও বড় চমক এবং সাপ্তাহিক লটারির ব্যবস্থা। ৬৫ ইঞ্চি বা এর চেয়ে বড় মডেলের প্রিমিয়াম সনি টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা প্রতি সপ্তাহের বিশেষ লাকি ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সনি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই ড্রয়ের বিজয়ীরা পাবেন আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি, কাস্টম ক্যাপ এবং বক্সসহ ফিফা বিশ্বকাপ ট্রেনিং বল। এজন্যে সনি-স্মার্ট ইতোমধ্যে দেশজুড়ে তাদের আউটলেটগুলোতে কিউআর-কোড রেজিস্ট্রেশন হাব এবং আকর্ষণীয় ব্র্যান্ডিংয়ের কাজ শুরু করেছে।

‘গোল্ডেন গোল অফার’ ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষ্যে সোমবার (৮ জুন) রাজধানী ঢাকার মিরপুরের পশ্চিম কাফরুলস্থ জহির স্মার্ট টাওয়ারে অবস্থিত প্রধান শোরুম ও কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। সনি-স্মার্ট চ্যানেল পার্টনার, কর্পোরেট প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিং, স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লি.-এর মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি.-এর মাস্টার ট্রেইনার কেসি এবং বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন।

ক্যাম্পেইনটির উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ফুটবলপ্রেমীদের সনি-স্মার্টের জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশনের সমন্বয়ে গড়া ‘জি৫ পলিসি’র আওতায় সেরা অভিজ্ঞতা দিতেই ভিন্নধর্মী এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছয় সপ্তাহ দেশের ফুটবল অনুরাগীদের শোরুমমুখী করতে ডিজিটাল মিডিয়া এবং অফলাইন বিজ্ঞাপনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে সনি-স্মার্ট। এছাড়াও ক্রেতাদের বাজেট ও আর্থিক সুবিধার কথা বিবেচনা করে সনি-স্মার্ট ইতোমধ্যে ১৫টি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের সাথে চুক্তি করেছে, যার ফলে ক্রেতারা সহজেই ইএমআই সুবিধা উপভোগ করতে পারছেন। পাশাপাশি নির্দিষ্ট হায়ার এবং ফিলিপস ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সে থাকছে ‘ডাবল বেনিফিট’ বান্ডেল অফার। একইসঙ্গে ক্রয়ের সময়ই তাৎক্ষণিক ডিজিটাল ওয়ারেন্টি নিবন্ধনের সুবিধা এবং গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিশেষ প্রিভিলেজ ডিসকাউন্টের সুবিধা তো আছেই।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

প্রেস বিজ্ঞপ্তি/এসএন

আম উৎসব আয়োজন করল স্বপ্ন, সুবিধাবঞ্চিতদের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
আম উৎসব আয়োজন করল স্বপ্ন, সুবিধাবঞ্চিতদের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া
আম উৎসব

রাজধানীর মহাখালীতে টিঅ্যান্ডটি মাঠে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন ‘স্বপ্ন আম উৎসব’। 

বুধবার (১০ জুন) এই আয়োজনের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের বিভিন্ন শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।

দেশের শীর্ষ সুপারশপ স্বপ্ন’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পাকা আম বিতরণ করা হয়। 

আম বিতরণের মাধ্যমে তাদের সঙ্গে মৌসুমি ফলের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়।

দিনব্যাপী এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখে। 

আয়োজক ও স্বেচ্ছাসেবীরা সরাসরি অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত থেকে পুরো কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলেন।

শুধু মহাখালী (করাইল) নয়, দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই মৌসুমি আনন্দ পৌঁছে দিতে স্বপ্ন একযোগে আম বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। 

ঢাকায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর, মিরপুর-১ এবং উত্তরা (রাজাবাড়ি চৌরাস্তা, তুরাগ) এলাকায় আম বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা এবং সিলেট মহানগর অঞ্চলেও স্বপ্ন’র পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে স্বপ্ন’র ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি) মো. মাহাদি ফয়সাল বলেন, স্বপ্ন সবসময় বিশ্বাস করে, নিরাপদ ও মানসম্মত খাবারের আনন্দ সবার জন্য। দীর্ঘদিন ধরে আমরা কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করছি, তাদের উৎপাদিত ফল ও সবজি নিরাপদ চাষাবাদ পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করছি এবং গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি।

এই আমের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগৃহীত আম নিয়ে আমরা একটি ছোট উদ্যোগ নিয়েছি-মৌসুমি আনন্দ আরও বেশি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমাদের কাছে এটি শুধু একটি ক্যাম্পেইন নয়; বরং কৃষক, গ্রাহক এবং সমাজের সঙ্গে স্বপ্ন-এর সম্পর্ককে আরও অর্থবহ করার একটি প্রয়াস।

বিজ্ঞপ্তি/

ল্যাবএইডে ডেঙ্গুবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৫২ এএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
ল্যাবএইডে ডেঙ্গুবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ল‍্যাবএইডে ডেঙ্গু বিষয়ক সেমিনার

ল‍্যাবএইডে ডেঙ্গু বিষয়ক একটি সচেতনতামূলক ও অত্যন্ত প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘BEAT DENGUE: Awareness, Action and Prevention’ শীর্ষক এ আয়োজনে সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, নার্স এবং অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। 

চলমান ডেঙ্গু পরিস্থিতিতে এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সমীরণ কুমার সাহা। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনারের স্পীকার ডা. সুমন চন্দ্র রায়। 

প্রবন্ধ উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত ও অংশগ্রহণমূলক আলোচনা মতামত ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন ডা. শঙ্কর নারায়ণ দাস, ডা. মো. সায়েদুল ইসলাম এবং ডা. নূর মোহাম্মদ। 

তারা ডেঙ্গু প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।

সেমিনারে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং রোগটির কার্যকর ক্লিনিক্যাল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে বর্তমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ মানের রোগীসেবা প্রদানে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ল্যাবএইডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদ প্রবন্ধ উপস্থাপককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 

একই সঙ্গে তিনি অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেমিনারে বক্তব্যে দাউদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে ল্যাবএইডের মূল লক্ষ্য হওয়া উচিত একটি মৃত্যুও যেন না ঘটে তা নিশ্চিত করা। তিনি সংশ্লিষ্টদের কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, দ্রুত রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা হস্তক্ষেপের মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান, যাতে প্রতিটি রোগী সর্বোচ্চ মানের সেবা পেতে পারেন।

সেমিনারটি সঞ্চালনা করেন ল‍্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র রায়।

বিজ্ঞপ্তি/

সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ও মূল সম্মেলন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় আয়োজকরা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও ডিজিটাল স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, ডিরেক্টর, অপারেশনস ও কমিউনিটি দিহান ইসলাম অলিফ, অ্যাডভাইজর, স্ট্র্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, মো. আবদুল্লাহ ফরিদ। 

পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি ফিনিক্স সামিট ২০২৬, বাংলাদেশের সাইবার সভেরেন্টি ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এ আয়োজনকে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। অংশগ্রহণকারীরা প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফর দ্য র্যানসমওয়্যার লাইফসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

ওয়ার্কশপগুলো আগামী ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স, যেখানে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।

দুই দিনব্যাপী মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক অনুষ্ঠিত হবে, যা টেকনিক্যাল স্টেজ ও এন্টারপ্রাইজ স্টেজ, এই দুই ভিন্ন স্টেজে পরিচালিত হবে। টেকনিক্যাল স্টেজে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, রেড টিম ও ব্লু টিম অপারেশনস এবং এমার্জিং টেকনোলজি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, এন্টারপ্রাইজ স্টেজে সাইবার রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল সেক্টর রেজিলিয়েন্স, উইমেন ইন সাইবারসিকিউরিটি, ডিজিটাল ট্রাস্ট, এক্সিকিউটিভ সাইবার লিডারশিপ, রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিরেকশন এবং ন্যাশনাল সাইবারসিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। একইসাথে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়াও, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিভিন্ন লিডারশিপ ডায়লগ ও নলেজ-শেয়ারিং সেশন অনুষ্ঠিত হবে।

দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় দ্য টিম ফিনিক্স গ্রুপ দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করবে, যা বাংলাদেশের সাইবারসিকিউরিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেবে।

এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, সাইবারসিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভেরেন্টির প্রশ্ন। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে আমরা সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবারসিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.phoenixsummit.net। 

বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ ‘জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনা’ বিষয়ক একটি ওয়ার্কশপের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়টি ‘হিট (HEAT)’ প্রকল্পের উইন্ডো-১-এর আওতায় ‘করোনাভাইরাসজনিত রোগের সংবেদনশীলতা, তীব্রতা এবং ফলাফলের সঙ্গে সম্পর্কিত হোস্ট জেনেটিক মার্কার শনাক্তকরণ: ভবিষ্যৎ মহামারি ব্যবস্থাপনায় এর প্রভাব’ শীর্ষক গবেষণা প্রকল্প (প্রকল্প পিন: ১১০৪৪) বাস্তবায়ন করছে। প্রকল্পের চতুর্থ ত্রৈমাসিক কার্যক্রমের অংশ হিসেবে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের একত্রিত করে আধুনিক স্বাস্থ্যসেবা এবং বায়োমেডিকেল গবেষণায় জেনেটিক ও ক্লিনিক্যাল ডেটা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানটি সমন্বয় করেন সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. নুসরাতুন নাহার। আয়োজক দলের অন্যান্য সদস্য ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান বুলবুল, সহকারী অধ্যাপক ইয়াসমিন বেগম, সহকারী অধ্যাপক ও প্রকল্পের আর্থিক ব্যবস্থাপক আব্দুল্লাহ আল হাসান এবং প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা সাদিয়া উজমা সিদ্দিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন হিট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান এবং এটিএফ (ATF) সচিবালয়ের ড. হাসনাত এম আলমগীর।

ওয়ার্কশপে প্রায় ৪০ জন গবেষণায় আগ্রহী শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নাজির হোসেন। তিনি জিনগত তথ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং গবেষণার তথ্য নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

জিনতত্ত্ব ও চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং ভবিষ্যৎ গবেষণাকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে ওয়ার্কশপের সমাপ্তি ঘটে।

বিজ্ঞপ্তি/সালমান/