ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা বিল-ঝিলে পদ্ম ও শাপলার মায়াবী রূপ শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার শক্তিশালী ভাবমূর্তি রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু! মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে ফিলিপাইনে ভূমিকম্পে মৃত্যু ১৯, আহত ১৩০ ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল মাঠের ফুটবল যখন জীবনের ব্যাধি হয়ে দাঁড়ায় ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত
Nagad desktop

চট্টগ্রামে উদ্ধার করা হাতির অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম
আপডেট: ০৯ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম
চট্টগ্রামে উদ্ধার করা হাতির অবস্থা আশঙ্কাজনক
বাঁশখালী এলাকায় কাদায় আটকা পড়া বন্যহাতি। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের বাঁশখালীতে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে কাদা থেকে উদ্ধার করা হাতিটির বাম পা এবং লেজ অবশ হয়ে গেছে। এ কারণে হাতিটি এখন নড়তে পারছে না। সেটির অবস্থা বেশ আশঙ্কাজনক।

কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের পশুচিকিৎসা কর্মকর্তা হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন সাংবাদকিদের বলেন, হাতিটি পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পারছে না। তবে চিকিৎসা চলছে। এখন এটিকে বিভিন্ন ধরনের খনিজ, ভিটামিন এবং স্টেরয়েড এবং লবণাক্ত পানি দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, হাতিটির আনুমানিক বয়স ৪০। পুষ্টিহীনতায় দুর্বল হয়ে এটি গত বুধবার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের বইস্যার জুম এলাকায় কাদায় আটকে যায়।

স্থানীয়রা জানান, গত ৬ মার্চ সকালে গহীন পাহাড়ে কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে হাতিটি দেখতে পান। তাৎক্ষণিক তারা ঘটনাটি স্থানীয় বিট কর্মকর্তাকে জানান। খবর পেয়ে বন বিভাগের লোকজন হাতিটি উদ্ধার করতে আসেন। পরে শুক্রবার সকালে হাতিটিকে উদ্ধার করা হয়।

বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘প্রথমে আমরা একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করি। পরে অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙায় তুলতে সক্ষম হই।

হাতিটি আগে থেকেই পুষ্টিহীনতায় ভুগছে। তারপর কাদায় আটকে যাওয়ায় আরও দুর্বল হয়ে গেছে। উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি। হাতিটি দাঁড়াতে পারছিল না।

ডুলাহাজারা সাফারি পার্ক থেকে ভেটেরিনারি বিশেষজ্ঞ এসে হাতিটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। আশাকরি এটির শারীরিক অবস্থার উন্নতি হবে। 

দিনা/অমিয়/

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুরা/ ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৬৬টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন।

সোমবার (৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের সোহাগ মিয়ার দেড় বছরের মেয়ে খাদিজা মারা যায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে ৩টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সেই সাথে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৫৫টি শিশু।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ২৫৬টি শিশুর হাম সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৩টি (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬টি, সুনামগঞ্জে ১৪৪টি এবং সিলেট জেলায় ৭৬টি।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৭০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৭৬ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে , ২৪ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও ৩৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে।

এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

আমান/

 

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া এলাকায় গামার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস থেকে ফিরে এসে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। গতকাল রাতে গামার বিলে মজিবর রহমান ও মিস্টারের সেচ পাম্পে বিদ্যুতের তার চুরি করতে যান নিপু মিয়া। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে স্থানীয়রা নিপু মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আসমাউল আসিফ/তামান্না রুপা/

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:২২ পিএম
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা
খবরের কাগজ গ্রাফিক্স

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক নারীর তৎপরতায় ভিকটিম উদ্ধার হয়।

রবিবার (৭ জুন) ৭টা ২০ মিনিটের দিকে মহম্মদপুর থানাধীন ১নং বাবুখালী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের পাটক্ষেতের মধ্যে এ ঘটনা ঘটে।

ডুমুরশিয়া গ্রামের আকিদুল ইসলামের প্রতিবন্ধী কন্যা ভিকটিম আঁখি (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতিবন্ধী তরুণী আঁখিকে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আঁখি চিৎকার করলে পাশের বাড়ির বাসিন্দা হাসিনা বেগম ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি মেয়েটিকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন।
বর্তমানে মেয়েটি নিজ বাড়িতে অবস্থান করছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। 

অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

মো. কাসেমুর রহমান শ্রাবণ/অন্তরা

শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করে প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্সের) একটি দল। 

সোমবার (৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম।

স্থানীয় ও বাপেক্স সূত্র জানায়, গত শুক্রবার থেকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি অংশে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হয়। পরবর্তীতে তাপমাত্রা না কমলে এবং স্থানীয়দের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।

খবর পেলে শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে তারা ওই এলাকায় মাটির নিচে গর্ত করে পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাতে সমাধান না মিললে খবর দেওয়া হয় বাপেক্সে।
 
ইমামুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে অগ্নিশিখা পরীক্ষাসহ বেশকিছু নিরীক্ষা করেছি। আমরা ধারণা করছি, এই জায়গায় একটি বৈদ্যুতিক সংযোগের স্পার্ক ছিল- সেটি থেকে এখানে তাপ উৎপন্ন হলেও হতে পারে। পাশাপাশি এখানে যদি কন্সট্রাকশনের রঙের বর্জ্য বা কেমিক্যাল ফেলে, সেখান থেকেও রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হতে পারে।

তিনি আরও বলেন, এটা যেহেতু পুরাতন হাসপাতালের স্থান- সেক্ষেত্রে ময়লা আবর্জনা থেকে রাসায়নিক বিক্রিয়া হয়ে তাপ উৎপন্ন হতে পারে। আমরা ঘটনাস্থলের চার ফুট গভীর থেকে মাটির নমুনা সংগ্রহ করেছি। ল্যাবে পরীক্ষা নিরীক্ষা শেষে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

বিধান মজুমদার অনি/তামান্না রুপা/

মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে
ছবি: খবরের কাগজ

বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন মানিকগঞ্জ কারাগারে থাকা হাজতি মো. কামরুল ইসলাম (৩০)। কঠোর নিরাপত্তায় তিনি বাবার জানাজা ও দাফনে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সোমবার (৮ জুন) মানিকগঞ্জ জেলা কারাগার থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামের বাসিন্দা কামরুল ইসলামকে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাতে কামরুল ইসলামের বাবা মো. আবুল কালাম (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নিতে আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

সোমবার সকালে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিংগাইর থানা পুলিশের সমন্বয়ে ২৪ সদস্যের একটি দল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কামরুল ইসলামকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে তিনি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাবার জানাজার নামাজে অংশ নেন। স্বজনদের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান।

দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো জানান, বাবার মৃত্যুর কারণে হাজতি কামরুল ইসলামকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জেলা গোয়েন্দা শাখা ও সিংগাইর থানা পুলিশের যৌথ তত্ত্বাবধানে তিনি জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে নিরাপদে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসাদ জামান/খাদিজা রুমি/