ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার ২০২৬ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এনআইএলএস এআইইউবি চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামবেন হাতিয়ার লক্ষাধিক জেলে প্রিমিয়ার ব্যাংক নিয়ে এলো অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম ২৮ ঘণ্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার চট্টগ্রামে পিডিবি প্রকৌশলী লাঞ্ছিত সর্বত্র রাজস্ব জাল বিছানো হয়েছে খেলোয়াড়ের চেয়ে কম বয়সী কোচ নিয়ে বিশ্বকাপ চ্যালেঞ্জ জার্মানির ফেনীতে গ্যাসবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২ চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২ স্বপ্ন, উন্মাদনা আর বিশ্বজয়ের লড়াই, বিশ্বকাপের পর্দা উঠছে আজ ৯ লাখ লোকের স্বপ্নের  ‘বামনী ক্লোজার’ এখন দৃশ্যমান মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু দেশের পোশাক খাতের নগদ প্রণোদনার ওপর উৎসে কর ৫ শতাংশ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে আজ ভৈরবে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ দুই দম্পতি আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতেও বিজিবির মাইকিং সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে ইশতেহার বাস্তবায়নে সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা রাজত্ব কার, লাতিন না ইউরোপের? নড়াইলে যুবদল নেতাকে  কুপিয়ে গুরুতর যখম ক্রিকেট খেলে প্রস্তুতি ইংলিশ ফুটবলারদের ফ্রিল্যান্সিং খাতে কর অব্যাহতি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও ইসলামী ব্যাংকের বিষয়টি দেখা হচ্ছে: গভর্নর দূর হয়েছে শঙ্কা, বইছে খুশির হাওয়া উচ্চ সিসির মোটরসাইকেলে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে বাজেটে অঞ্চলভিত্তিক উন্নয়নসহ ১০ বিষয়েগুরুত্ব দেওয়া হবে টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
Nagad desktop

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভে বহির্বিভাগে চিকিৎসা বন্ধ

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০২:২৭ পিএম
আপডেট: ১২ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম
চমেকে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভে বহির্বিভাগে চিকিৎসা বন্ধ
চমেকে বহির্বিভাগের চিকিৎসা বন্ধ রেখে পাঁচ দাবিতে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা বন্ধ করে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। 

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। ক্লাস বন্ধ রেখে চমেকের শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেন। 

মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন শুরু হয়। আন্দোলনের অংশ হিসেবে একই দিন দুপুর ১২টায় মানববন্ধন শেষে সিভিল সার্জনের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছিলেন তারা। 

ইন্টার্ন চিকিৎসকরা জানান, সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা দ্বিতীয় বারের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন চলছে। এতোদিন আন্দোলন চলমান থাকার পরও যৌক্তিক দাবিগুলো পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

এ বিক্ষোভে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ, আইএএইচএস মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। 

চমেকের ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ সাবিক হোসেন খবরের কাগজকে বলেন, ‘বুধবার একটি দাবির রায় দিয়েছেন হাইকোর্ট। এতে আমাদের পাঁচ দাবির একটি নিষ্পত্তি হচ্ছে। রায়ে এমবিবিএস, ডিবিএস ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার শব্দটি লিখতে পারবেন না বলা হয়েছে। এটি আমাদের একটি দাবি ছিল। এ রায়ে আমরা সন্তুষ্ট। তবে আমাদের আন্দোলন চলছে, চলবে।’ 

আউটডোর সেবা বন্ধ রেখে বিক্ষোভ পালনের বিষয়ে তিনি বলেন, ‘দুপুর ১২টার দিকে আউটডোর এমনিতেই বন্ধ হয়ে যায়। আমাদের আন্দোলনে রোগীদের তেমন ক্ষতি হয়নি।’ 

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামবেন হাতিয়ার লক্ষাধিক জেলে

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:০৩ এএম
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামবেন হাতিয়ার লক্ষাধিক জেলে
জেলেদের মাছ ধরার নৌকা। ছবি: খবরের কাগজ

দীর্ঘ ৫৮ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার প্রস্তুতি নিয়ে সাগরে ছুটছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার লক্ষাধিক জেলে। সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেপল্লীগুলোতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১২টার পর থেকে শেষ হবে এ নিষেধাজ্ঞা।

উপজেলার বিভিন্ন ঘাট, ডকইয়ার্ড ও মাছ অবতরণ কেন্দ্রগুলোতে সকাল থেকেই ব্যস্ত সময় পার করতে দেখা গেছে জেলেদের। কেউ ট্রলারের শেষ মুহূর্তের মেরামত করছেন, কেউ জাল গুছিয়ে নিচ্ছেন। আবার কেউ বরফ, জ্বালানি তেল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তুলতে ব্যস্ত রয়েছেন।

জানা গেছে, হাতিয়ায় প্রায় লক্ষাধিক মানুষের জীবিকা সরাসরি মৎস্য আহরণের সঙ্গে জড়িত। গভীর সমুদ্র ও মেঘনা মোহনা থেকে মাছ আহরণই তাদের প্রধান আয়ের উৎস। সামুদ্রিক মাছের প্রজনন ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে সরকার গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বিপণনের ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল।

নিষেধাজ্ঞার এই দীর্ঘ সময়ে কর্মহীন হয়ে পড়েন হাজারো জেলে। আয়-রোজগার বন্ধ থাকায় অনেকেই ধার-দেনা করে পরিবার চালিয়েছেন। ফলে আবারও সাগরে নামার সুযোগ পাওয়ায় নতুন আশার আলো দেখছেন তারা।

স্থানীয় জেলে মো. আবুল কাশেম খবরের কাগজকে বলেন, দুই মাসের বেশি সময় কোনো আয় ছিল না। অনেক কষ্টে সংসার চালিয়েছি। এখন আশা করছি সাগরে ভালো মাছ পাব। তাতেই যদি ঋণ শোধ করতে পারি, তাহলে কিছুটা স্বস্তি ফিরে আসবে।

আরেক জেলে সৌরাভ হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা আমরা মেনে চলেছি। এখন আল্লাহর রহমতে যদি ভালো মাছ পাওয়া যায়, তাহলে পরিবার নিয়ে আবার সচ্ছল জীবনে ফিরতে পারবো।

তবে নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তা বিতরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক জেলে। তাদের অভিযোগ, হাতিয়ার কার্ডধারী ৪ হাজার ৮৭৩ জন জেলেকে ৭৭ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রকৃত অনেক জেলে সেই সহায়তা পাননি। বিতরণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও তুলেছেন তারা। এরপরও দেশের স্বার্থে এবং সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে কেউ সাগরে যাননি বলে দাবি করেন জেলেরা।

এদিকে নিষেধাজ্ঞা শেষে সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ার ব্যাপারে আশাবাদী স্থানীয় জেলেরা। তাদের প্রত্যাশা, জালে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়বে। ভালো মাছ পাওয়া গেলে চলতি মৌসুমে আর্থিক ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। পাশাপাশি ধার-দেনা পরিশোধ করে পরিবার নিয়ে স্বস্তিতে থাকার স্বপ্নও দেখছেন তারা।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করেছে। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রমও চালানো হয়েছে।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস চন্দ্র সাহা খবরের কাগজকে বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। জেলেদের সচেতন করা হয়েছে এবং অধিকাংশ জেলে নিষেধাজ্ঞা মেনে চলেছেন। আশা করছি, এর সুফলে সামুদ্রিক মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমান খবরের কাগজকে বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময় মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে প্রায় ২০টি অভিযান পরিচালনা করা হয়েছে। তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শত শত মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশে যাত্রা শুরু করবে। দীর্ঘ প্রতীক্ষার পর এখন হাতিয়ার জেলেদের একটাই প্রত্যাশা জালে ধরা পড়ুক ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ, ফিরে আসুক কর্মচাঞ্চল্য ও অর্থনৈতিক স্বস্তি।

সাকিব/নাঈম

২৮ ঘণ্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৫৮ এএম
২৮ ঘণ্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর হাতিয়ায় বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী শিশু তামিমের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (১০ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান শাহাদাত হোসেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। বিষয়টি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

এরপর বুধবার (১০ জুন) সকালে ভোলা থেকে আসা ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এক পর্যায়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে কোস্টগার্ড তামিমের মরদেহ উদ্ধার করে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বুধবার (১০ জুন) বিকেলে কোস্টগার্ড শিশুটির মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হানিফ উদ্দিন সাকিব/অন্তরা

চট্টগ্রামে পিডিবি প্রকৌশলী লাঞ্ছিত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১০:১৮ এএম
চট্টগ্রামে পিডিবি প্রকৌশলী লাঞ্ছিত
ছবি:ভিডিও থেকে সংগৃহীত।

চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি  হয়।

বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি জানাজানি হয়। তবে কখন এ ঘটনা ঘটেছে তা উল্লেখ নেই।

ভিডিওতে দেখা যায়, পিডিবির প্রকৌশলী মেহেদী হাসানকে কয়েকজন সিবিএ (শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ) নেতা লাঞ্ছিত করছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা ভিডিও থেকে স্পষ্টভাবে জানা যায়নি।

ঘটনার সময় উপস্থিত অন্য কয়েকজন কর্মকর্তা পরে ওই প্রকৌশলীকে উদ্ধার করেন। পরে অভিযুক্তরা চলে যায় বলে জানা গেছে। 

এ বিষয়ে পিডিবি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, ‘আমাদের একজন প্রকৌশলীকে মারধর করা হয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে লাঞ্ছিত করা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’ 

ইফতেখারুল ইসলাম/খাদিজা রুমি/ 

ফেনীতে গ্যাসবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৯:৫০ এএম
ফেনীতে গ্যাসবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২
আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে/ ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) রাত ২টার দিকে খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসসিলিন্ডার বোঝাই ট্রাকের চাকা নষ্ট হওয়ায় চাকা পরিবর্তন করছিলেন হেলপার। এ সময় সেখানে কয়েকজন স্থানীয় মানুষ দাঁড়িয়েও ছিলেন। হঠাৎ পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেখানে থাকা লোকজনকে চাপা দেয়।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে জাহাঙ্গীর (৪০) নামে একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেল।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন তালুকদার জানান, রাত দুইটার পর অন্তত ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তোফায়েল/আমান

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৩২ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১০:০২ এএম
নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বাস্থ্যকর্মীর
ছবি: খবরের কাগজ

নড়াইলের লোহাগড়ার কালনা-নড়াইল-যশোর মহাসড়কে ট্রাকের ধাক্কায় আমেনা হাসান বিপাশা (৩০) নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

বুধবার (১০) জুন বিকেলে যশোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে সকালে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মধুমতী ইটভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা হাসান বিপাশা সাংবাদিক তানভীর আহমেদ রুবেলের সহধর্মিণী।

আমেনা হাসান বিপাশা পাংখারচর কমিউনিটি ক্লিনিকে কাজ করতেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমেনা হাসান লক্ষীপাশার বাসা থেকে ভ্যানে তার কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাচ্ছিলেন। পথে মধুমতী ইটভাটার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তিনি মারা যান।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

শরিফুল ইসলাম/তামান্না রুপা/