ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
বিল-ঝিলে পদ্ম ও শাপলার মায়াবী রূপ শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে ফিলিপাইনে ভূমিকম্পে মৃত্যু ১৯, আহত ১৩০ ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল মাঠের ফুটবল যখন জীবনের ব্যাধি হয়ে দাঁড়ায় ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর সময়সীমা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দাউদকান্দিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল গরম গরম শিঙাড়া বিশ্ব ব্রেইন টিউমার দিবস আজ, জানুন এর বিভিন্ন দিক চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
Nagad desktop

হালদায় দ্বিতীয়বার নমুনা ডিম ছেড়েছে মা-মাছ

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১০:৪০ এএম
হালদায় দ্বিতীয়বার নমুনা ডিম ছেড়েছে মা-মাছ
হালদায় মা-মাছের দ্বিতীয়বারের নমুনা ডিম।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও চট্টগ্রামে এখনো হালকা বৃষ্টি হচ্ছে। সেই কারণে হালদা নদীতে এখনো পাহাড়ি ঢল নামেনি। এরই মধ্যে হালদার মা-মাছ তিন দিনের মাথায় দ্বিতীয়বার নমুনা ডিম ছেড়েছে। 

বৃহস্পতিবার (২৯ মে) সকালে হালদার আজিমের ঘাট এলাকায় নমুনা ডিম পেয়েছেন কিছু ডিম আহরণকারী।

আজিমের ঘাট থেকে হালদা প্রকল্পের পাহারাদার বখতিয়ার জানান, ডিম সংগ্রহকারীরা দিনরাত পালা করে হালদা নদী পাহারা দিচ্ছেন। কখন রুই জাতীয় মাছ ডিম ছাড়ে, তার ঠিক নেই। অনেক সময় তপ্ত রোদেও ডিম ছাড়ে। আবার কোনো কোনো সময় বজ্রসহ বৃষ্টিপাতের সময় মা-মাছ ডিম ছাড়ে। যেহেতু নমুনা ডিম পেয়েছেন, তাই ডিম সংগ্রহকারীরা ডিম পাওয়ার ব্যাপারে খুব বেশি আশাবাদী।

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা কার্প জাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ মাছ প্রতিবছর এই মৌসুমে ডিম ছাড়ে। জেলেরা উৎসবের আমেজে তা সংগ্রহ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘এপ্রিল থেকে জুন মাসে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পর্যাপ্ত বৃষ্টিপাতসহ পানির বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্যারামিটারের ওপর নির্ভর করে হালদা নদীতে মা-মাছ ডিম ছাড়ে।’

নমুনা ডিম প্রসঙ্গে তিনি বলেন, ‘হালদা নদীতে মা-মাছ পূর্ণাঙ্গ ডিম ছাড়ার আগে একটি-দুইটি করে অল্প পরিমাণ ডিম ছাড়ে। স্থানীয়রা সেগুলোকে নমুনা ডিম বলেন। প্রজননকালে যখন মাছের ডিম পরিপক্ব হয় এবং নদীর পরিবেশ কিছুটা অনুকূল দেখে, তখন মা-মাছ পরীক্ষামূলকভাবে কয়েকটি ডিম ছাড়ে। এর মাধ্যমে মাছ তাদের ডিম নদীর এ গুণাগুণের পানি এবং পরিবেশে টিকে থাকতে পারবে কিনা তা পরীক্ষা করার চেষ্টা করে। যদি তারা পরিবেশ অনুকূল মনে করে, তাহলে এরপরের জোয়ার বা ভাটায় পূর্ণাঙ্গ ডিম ছেড়ে দেয়। এক মৌসুমে একাধিকবার নমুনা ডিম ছাড়তে পারে। যেমন গত মঙ্গলবার ভোরে নাপিতের ঘাট থেকে নোয়াহাট পর্যন্ত এলাকায় একবার নমুনা ডিম ছেড়েছিল। নমুনা ডিম ছাড়ার পর মাছ যদি মনে করে পরিবেশ এখনো উপযুক্ত হয়নি, তাহলে তারা ডিম ছাড়ে না।’

তিনি আরও বলেন, ‘পাহাড়ি ঢল এখনো না নামলেও হালদা নদীর পানি ঘোলাটে হতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে ঘোলাটের হার ছিল ২২২। পাহাড়ে তুমুল বৃষ্টিপাত হলে ঢল নামবে। তখন এই ঘোলাটের হার ৬০০ থেকে ৭০০ পর্যন্ত হয়ে যাবে। অতীত গবেষণা বলছে, পানি যত ঘোলাটে হয়, ডিম ছাড়ার পরিমাণ তত বাড়ে।’

মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে
ছবি: খবরের কাগজ

বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন মানিকগঞ্জ কারাগারে থাকা হাজতি মো. কামরুল ইসলাম (৩০)। কঠোর নিরাপত্তায় তিনি বাবার জানাজা ও দাফনে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সোমবার (৮ জুন) মানিকগঞ্জ জেলা কারাগার থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামের বাসিন্দা কামরুল ইসলামকে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাতে কামরুল ইসলামের বাবা মো. আবুল কালাম (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নিতে আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

সোমবার সকালে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিংগাইর থানা পুলিশের সমন্বয়ে ২৪ সদস্যের একটি দল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কামরুল ইসলামকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে তিনি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাবার জানাজার নামাজে অংশ নেন। স্বজনদের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান।

দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো জানান, বাবার মৃত্যুর কারণে হাজতি কামরুল ইসলামকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জেলা গোয়েন্দা শাখা ও সিংগাইর থানা পুলিশের যৌথ তত্ত্বাবধানে তিনি জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে নিরাপদে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসাদ জামান/খাদিজা রুমি/

প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

প্রতিদিন প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে বলে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত মেঘনা পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রকল্প পরিদর্শনজালে তিনি এসব কথা বলেন।

‎এ সময়  মন্ত্রী আরো বলেন, ঢাকা মহানগরের দুই সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে মেঘনা নদী থেকে পানি এনে শোধনের মাধ্যমে সরবরাহের লক্ষ্যে এই বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতীতে ঢাকা শহরের জন্য ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছিল, যা ভবিষ্যতে ভয়াবহ সংকট সৃষ্টি করতে পারত।

তিনি বলেন, ‘এই সংকট মোকাবিলায় মেঘনা নদীর সারফেস ওয়াটার ব্যবহার করে তা ট্রিটমেন্টের মাধ্যমে ঢাকা মহানগরে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর আরও একটি অনুরূপ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। দুটি প্রকল্প বাস্তবায়িত  প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে। ভবিষ্যতে আমাদের ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়াতে হবে।’

এ সময় মন্ত্রী প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি,রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ অনেকে।

রুবেল/আমান

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।

এরা হলেন সরাইল উপজেলার শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার উদ্দেশ্যে রওনা হয়। বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপ দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।

আজিজুল/আমান

ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:২৩ পিএম
ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাবাসী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযুক্তকে পুলিশে দেন।

রবিবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রুবেলের বাড়ি উপজেলার কুল্লা ইউনিয়নে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। শিশুর চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শ্বশুর এগিয়ে আসলে শিশুটি লম্পটের হাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে মারধর করে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রুহুল আমিন/খাদিজা রুমি/

গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মঞ্জু। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু (৩৩) নামে এক জনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মঞ্জু স্থানীয় আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার পৈতৃক নিবাস গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে হলেও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে গিয়ে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মঞ্জুকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছেন। আজ সকালে ডিউটি শেষে তিনি নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে। তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা করা হবে।’

সুমন/অন্তরা