‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’ গ্রহণ করছেন দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি। ছবি: সংগৃহীত
দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববিসহ সিলেটের ৪ সাংবাদিকে দেওয়া হয়েছে ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’। এরই সঙ্গে আরও দুজন সাংবাদিককে দেওয়া সম্মাননা।
শুক্রবার (৫ জুন) রাতে নির্ভানা ইন হলরুমে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়া হবে।
মাহমুদ হোসাইন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রিন্ট ক্যাটাগরিতে পেয়েছেন দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, ফটো সাংবাদিকতায় স্থানীয় দৈনিক একাত্তরের কথার মোহিদ হোসেন ও মফস্বল ক্যাটাগরিতে দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী।
পাশাপাশি প্রবীণ সাংবাদিক সম্মাননা পেয়েছেন মুহম্মদ বশিরুদ্দিন ও মরণোত্তর ক্যাটগরিতে সম্মাননা পেয়েছেন ২৪ এর আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ সাংবাদিক এ.টি এম তুরাব।
বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের উপদেষ্টা( ফরেন অ্যাডভাইজারি কাউন্সিল) ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস বারা’র প্রথম নির্বাহী ডেপুটি মেয়র অহিদ আহমদের সভাপতিত্বে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অতিথি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চেন্সলর অধ্যাপক সাজেদুল করিম, সিটি করপোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএমএর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা.শামিমুর রহমান, ইংল্যান্ডের জজ ব্যারিস্টার নাজ খসরু,স্বাস্থ্য বিভাগীয় পরিচালক মাহবুবুল আলম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, বাংলাদেশ স্কাউট সিলেটের আঞ্চলিক কমিশনার মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা চৌধুরী, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল প্রমুখ।
‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’ এর আয়োজক অহিদ আহমদ বলেন, মরহুম মাওলানা রশীদ আহমদ আমাদের ভাই ছিলেন। আমরা আমাদের ভাইর স্মৃতি ধরে রাখতে এ উদ্যোগ নিয়ে। কারণ তিনি জীবদ্দশায় সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন। আমরা তার স্বপ্নকেই প্রাধান্য দিয়েছি। প্রথম এমন কিছু আয়োজন। তাই অনুষ্ঠান পরিচালনায় আমাদের অনেক ঘাটতি ছিল। তবে এটাই শেষ নয়। এই পুরস্কার অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমরা অনেক সুশৃঙ্খল অনুষ্ঠান করবো।
শাকিলা ববি/এসএ