ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
মধুখালীতে জাল সনদে মাদরাসায় চাকরির অভিযোগ তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু দৈনিক খবরের কাগজের শাকিলা ববিসহ সিলেটের ৬ সাংবাদিকে প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদান নড়াইলে বাস উল্টে আহত ১৫ দক্ষিণ এশিয়ার মুকুট হারাল বাংলাদেশ নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২ সরু একটি আইলই এখন তাদের আশ্রয়স্থল ১২০০ ফুট লম্বা পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত শহিদ জিয়ার প্রস্তাবে যুদ্ধের নাম হয় ‘মুক্তিযুদ্ধ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, অথচ বাজেট বরাদ্দ তলানিতে ঢাকায় শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধস্তনকে চড় মারায় সিলেটের এক নির্বাচন কর্মকর্তাকে লঘু দণ্ড তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার আরেকবার সাফের ফাইনালে ঋতুপর্ণার গোল দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৩ শরীয়তপুরে মাটির নিচ থেকে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ এক টুকরো হৃদয়ের নাম বাংলাদেশ রামিসার  মামলার  দ্রুত রায় মা হচ্ছেন সোহিনী গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন চামড়া নিয়ে দুর্ভোগ আর দুর্গতির শেষ কোথায় লালমনিরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর রাতেই গ্রেপ্তার ১৫ বাংলাদেশ লোক গবেষণা পরিষদের বার্ষিক সম্মেলন কেমন ছিল প্রিয় রাসুল (সা.) এর পোশাক ও রূপ? ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
Nagad desktop

অবৈধ ভবন নির্মাণ, হুমকিতে ৩০০ বছর বয়সী ‘বায়েজিদ বোস্তামী’ কাছিম

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৪৯ পিএম
অবৈধ ভবন নির্মাণ, হুমকিতে ৩০০ বছর বয়সী ‘বায়েজিদ বোস্তামী’ কাছিম
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরের তিনশত বছরের পুরোনো কাছিম (কচ্ছপ) রয়েছে। মাজার জেয়ারত ও কাছিম দেখতে প্রতিদিন হাজারো মানুষের আগমন ঘটে। এতো বড় কাছিম দেশের আর কোথাও নেই। কাছিমের আবাসস্থল পুকুরের পূর্ব পাড়। সেখানে নির্মাণ করা হচ্ছে নতুন স্থাপনা। যা কাছিমের জন্য বড়ই হুমকির বিষয়।

জানা গেছে, 'পরিবেশবাদীদের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুরের পূর্ব পাড়ে কোনো স্থাপনা নির্মাণ নিষেধ করেছিলেন হাইকোর্ট। প্রায় এক যুগের বেশি সময় ধরে ওই পাড়টি কাছিমের জন্য আবাসস্থল হিসেবে অবমুক্ত ছিল। কিন্তু সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বিপন্ন 'বায়েজিদ বোস্তামী' কাছিমের আবাসস্থল দখল করে ভবন নির্মাণ করছে মাজারের পরিচালনা কমিটি। যা হাইকোর্টের দেওয়া আদেশের সুস্পষ্ট লঙ্ঘন।'

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামের ষোলশহর ২নং গেইট থেকে অক্সিজেন মোড় যাওয়ার পথে হাতের পশ্চিম পাশে বায়জিদ মাজারের গেইট। গেইট দিয়ে প্রবেশ করলে বাম পাশে বিশাল পুকুর। গেইটের সঙ্গে পুকুরের পূর্ব-উত্তর কোণায় টিনের ঘেরা দিয়ে সপ্তাহ খানেক ধরে পাকা ভবন নির্মাণের কাজ করছে ৮-১০ জন নির্মাণ শ্রমিক।

সেখানে ঢুকে কারা কাজ করছে জানতে চাইলে আবুল বশর নামে এক শ্রমিক জানান, 'কমিটির নির্দেশনায় একটি ভাতের হোটেল দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। গেইটের সঙ্গে আগের দুইতলা বিশিষ্ট একটি ভবন থাকলেও ওই ভবনের সংস্কার কাজ চলছে। ভবনের সঙ্গে দক্ষিণ পাশে ও পশ্চিম পাশে দেওয়াল দিয়ে করা হচ্ছে নতুন স্থাপনা। ওই হোটেল চালু হলে ধোঁয়া আর হোটেলের আবর্জনা পুকুরে পড়লে কাছিমের মৃত্যু ডেকে আনতে পারে।'

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, 'মাজারের মতোয়াল্লী হাবিবুর রহমানের নেতৃত্বে 'কাচ্চি ডাইন' এর শোরুম খোলার জন্য এই স্থাপনা নির্মাণ করা হচ্ছে। কাচ্চি ডাইনকে ওই দ্বিতলা বিশিষ্ট ভবন ভাড়া দেওয়া হলেও সেখানে করা হচ্ছে তৃতীয় তলা। যার অনুমোদনও নেই।'

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাজারের পুকুরের কাছিমের আবাসস্থল বোস্তামী পুকুর রক্ষায় ২০১২ সালে হাইকোর্টে রিট মামলা (৪৮৭১/২০১২) করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। ওই মামলায় বায়েজিদ পুকুর, পুকুরপাড় ও সংলগ্ন এলাকাকে কাছিমের আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র হিসাবে সংরক্ষণ করার পাশাপাশি পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা নির্দেশনা দেন। উক্ত মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা প্রশাসক, মাজারের মতোয়াল্লী ও জেএমজি হোল্ডিংয়ের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। হাইকোর্ট আদেশ দেওয়ার ১৫ বছর অতিক্রান্ত হলেও এখনো মাজার পুকুর, পুকুরপাড় ও তৎসংলগ্ন এলাকায় কাছিমের আবাসস্থল গড়ে তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেই সঙ্গে এলাকাটিকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে আদালতকে জানানোর নির্দেশও বাস্তবায়ন করা হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ড. মনজুরুল কিবরিয়া খবরের কাগজকে বলেন, বায়েজিদের পুকুরের মতো কাছিম- দেশের কোথাও নেই। এ কাছিমের রৌদ্রস্নান প্রয়োজন। এরা নিরিবিলি পরিবেশে পুকুরের পাড়ে ডিম পাড়ে আবার ডিমকে তাঁ দেয়। এদের জন্য বায়েজিদের পুকুরের পূর্ব পাড়টি খুবই প্রয়োজন। ওই পাড়ে স্থাপনা নির্মাণ উচিত নয়। এতে কাছিমের আবাসস্থল ধ্বংস হবে। বিপন্ন এ প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে।'

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান খবরের কাগজকে বলেন, '২০১০ সাল থেকে আমরা বায়েজিদ পুকুর ও কাছিম রক্ষায় সামাজিক আন্দোলন করে আসছি। আদালতের নির্দেশনা উপেক্ষা করে ভবন নির্মাণ করাটা আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো। ভবন নির্মাণ বন্ধ করে স্থানটি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা না হলে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

২০০২ সালে জাতিসংঘের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ কর্তৃক বোস্তামী কাছিমকে চরমভাবে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল—১ অনুযায়ী এ প্রজাতিটি চরম বিপন্ন প্রাণী হিসেবে সংরক্ষিত।

বায়জিদ বোস্তামী এলাকার স্থানীয় রেজাউল করীম রাজা খবরের কাগজকে বলেন, কাছিমের আবাসস্থল ধ্বংস করে নির্মাণ করা হচ্ছে ভবন। মাজার কমিটি হোটেলকে ভাড়া দিয়েছে। চারপাশে দেওয়া দিয়ে বড় করা হচ্ছে হোটেলটি। দেওয়াল তৈরি হয়ে গেছে। আমরা এ বিষয়ে হাটহাজারী উপজেলা এসিল্যান্ড শাহেদ আরমানকে জানিয়েছি। তিনি তাৎক্ষণিক কাজ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছেন। কিন্তু ভেতরে ভেতরে কাজ চলমান রেখেছে নির্মাণকারীরা।'

হাইকোর্টের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ মাজারের মতোয়াল্লী হাবিবুর রহমান খবরের কাগজকে বলেন, 'নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। চারপাশে দেয়াল দিয়ে হোটেলে গোডাউন তৈরি করতে চেয়েছিলেন হোটেল কর্তৃপক্ষ। কিন্তু প্রশাসনের পক্ষে বাঁধা আসায় তা বন্ধ রাখা হয়েছে।'

তবে যেটুকু স্থাপনা নির্মাণ করা হয়েছে তা ভেঙে ফেলা হবে কি-না জানতে চাইলে তিনি চুপ থাকেন।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান খবরের কাগজকে বলেন, আমরা খবর পাওয়ার পর ওই পুকুর পাড়ের স্থাপনা বন্ধ করে দিয়েছি। তবে ওখানে কিছু স্থাপনা বা দেওয়াল নির্মাণ করে ফেলেছিল- সেগুলোর ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা যেভাবে আসে সেভাবে পালন করা হবে। যদিও হাইকোর্টের একটি আদেশ অমান্য করেছিল মাজার কমিটি। সেক্ষেত্রে হাইকোর্ট ব্যবস্থা নিতে পারে।

প্রসঙ্গত, সুলতান উল আরেফীন হযারত বায়েজিদ বোস্তামী (র.) এর আস্তানা চট্টগ্রামের বায়েজিদের একটি পাহাড়ের উপরে অবস্থিত। ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামীর নামে গড়ে উঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের জন্যও একটি অত্যন্ত আকর্ষনীয় স্থান। এ মাজারের পুকুরে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং বিপন্নপ্রায় কচ্ছপ বা কাছিম। বর্তমানে বায়েজিদ বোস্তামির মাজার ছাড়া এসব কচ্ছপ বিশ্বের আর কোথাও দেখা যায় না। তাই দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুব আকর্ষনীয় এ কচ্ছপ। ভক্তরা কাছিমকে খাবার দেন, কেউ কেউ মাথায় হাত বুলিয়ে দেন।

সাত্তার/মেহেদী/

মধুখালীতে জাল সনদে মাদরাসায় চাকরির অভিযোগ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩১ পিএম
মধুখালীতে জাল সনদে মাদরাসায় চাকরির অভিযোগ
আলম হোসেন মোল্যা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের বন্দর শংকরপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. আলম হোসেন মোল্যার বিরুদ্ধে জাল সনদে দীর্ঘ ৯ বছর চাকরি করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, তিনি সরকারি বিধি মোতাবেক বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, যার ফলে সরকারি অর্থের অপচয় হয়েছে।

জাল সনদের বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ২০১৯ সালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মো. আলম হোসেন মোল্যা ২০০৮ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বন্দর শংকরপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, তিনি কখনো কওমি মাদরাসার কিতাব বিভাগে অধ্যয়ন না করেই জাল সনদ দাখিল করে প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ২০১৯ সালে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন এক সহকারী পরিচালক তদন্ত পরিচালনা করেন। ওই তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় শিক্ষক, মসজিদ কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা সাক্ষ্য দেন।

অভিযোগের ভিত্তিতে পুনরায় ২০২৬ সালের ২৮ এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত ছয় সদস্যের একটি তদন্ত বোর্ড অভিযুক্ত শিক্ষকের সনদ যাচাই-বাছাই করে। যাচাই-বাছাই কমিটির সভাপতি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন। যাচাই-বাছাই শেষে তদন্ত বোর্ডে দাখিল করা সনদ জাল বলে প্রমাণিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপরও তিনি শিক্ষক পদে বহাল থাকার জন্য বিভিন্ন মহলে তদবির করছেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, জাল সনদ ব্যবহার করে সরকারি চাকরির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ গ্রহণ করেছেন তিনি। তার এ জালিয়াতির কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, চাকরি থেকে অব্যাহতি, সরকারি অর্থ ফেরত আদায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযুক্ত শিক্ষক মো. আলম হোসেন মোল্যার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে ব্যক্তি অভিযোগ করেছেন, তিনি যাচাই-বাছাই কমিটির সদস্য। সেখানে আমি কতটুকু ন্যায়বিচার পেতে পারি? আমার সনদপত্র জাল নয়। আমার সনদে একই ব্যক্তির একই ধরনের স্বাক্ষর রয়েছে। অভিযোগকারীরা কোথা থেকে একই ব্যক্তির দুই ধরনের স্বাক্ষরসংবলিত সনদপত্র পেয়েছেন, তা আমার জানা নেই।’

এ বিষয়ে সনদ যাচাই-বাছাই কমিটির সদস্য মুফতি কামরুজ্জামান বলেন, ‘অভিযুক্ত শিক্ষক মো. আলম হোসেন মোল্যাকে তার কাগজপত্রসহ কমিটির সামনে হাজির করা হলে সনদ অনুযায়ী তিনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, তা জিজ্ঞাসা করা হয়। কিন্তু তিনি সন্তোষজনকভাবে উত্তর দিতে পারেননি। এতে বোর্ডের সদস্যদের কাছে প্রতীয়মান হয়েছে যে তার সনদগুলো সঠিক নয়।’

ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ইয়াসিন মোল্যা বলেন, ‘মো. আলম হোসেন মোল্যার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য তার সনদ ও প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান বলেন, ‘এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমার দপ্তরে কোনো তথ্য নেই। বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনই ভালো জানে।’

নয়ন/রিফাত/

গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:২০ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:২০ পিএম
গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হওয়ার পর রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ‎

শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন কলেজ মোড় সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রিপন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার ‎হরিরামপুর ইউনিয়নের ধুনদিয়া গ্রামের মৃত্যু দুদু মিয়ার ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন ছেড়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়। পথে বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন কলেজ মোড় সিগন্যাল এলাকায় ট্রেনটি এলে ট্রেনের নিচে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

‎দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) পুলিশ তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

আহত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিকেলে ‎বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন খবরের কাগজকে জানান, আহত যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

‎মিলন/নাঈম

দৈনিক খবরের কাগজের শাকিলা ববিসহ সিলেটের ৬ সাংবাদিকে প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদান

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:০৭ পিএম
দৈনিক খবরের কাগজের শাকিলা ববিসহ সিলেটের ৬ সাংবাদিকে প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদান
‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’ গ্রহণ করছেন দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি। ছবি: সংগৃহীত

দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববিসহ সিলেটের ৪ সাংবাদিকে দেওয়া হয়েছে ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’। এরই সঙ্গে আরও দুজন সাংবাদিককে দেওয়া সম্মাননা।

 শুক্রবার (৫ জুন) রাতে নির্ভানা ইন হলরুমে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়া হবে।

মাহমুদ হোসাইন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রিন্ট ক্যাটাগরিতে পেয়েছেন দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, ফটো সাংবাদিকতায় স্থানীয় দৈনিক একাত্তরের কথার মোহিদ হোসেন ও মফস্বল ক্যাটাগরিতে দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী।

পাশাপাশি প্রবীণ সাংবাদিক সম্মাননা পেয়েছেন মুহম্মদ বশিরুদ্দিন ও মরণোত্তর ক্যাটগরিতে সম্মাননা পেয়েছেন ২৪ এর আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ সাংবাদিক এ.টি এম তুরাব।

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের উপদেষ্টা( ফরেন অ্যাডভাইজারি কাউন্সিল) ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস বারা’র প্রথম নির্বাহী ডেপুটি মেয়র অহিদ আহমদের সভাপতিত্বে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অতিথি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চেন্সলর অধ্যাপক সাজেদুল করিম, সিটি করপোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএমএর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা.শামিমুর রহমান, ইংল্যান্ডের জজ ব্যারিস্টার নাজ খসরু,স্বাস্থ্য বিভাগীয় পরিচালক মাহবুবুল আলম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, বাংলাদেশ স্কাউট সিলেটের আঞ্চলিক কমিশনার মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা চৌধুরী, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল প্রমুখ।

‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’ এর আয়োজক অহিদ আহমদ বলেন, মরহুম মাওলানা রশীদ আহমদ আমাদের ভাই ছিলেন। আমরা আমাদের ভাইর স্মৃতি ধরে রাখতে এ উদ্যোগ নিয়ে।  কারণ তিনি জীবদ্দশায় সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করতে চেয়েছিলেন। আমরা তার স্বপ্নকেই প্রাধান্য দিয়েছি। প্রথম এমন কিছু আয়োজন। তাই অনুষ্ঠান পরিচালনায় আমাদের অনেক ঘাটতি ছিল। তবে এটাই শেষ নয়। এই পুরস্কার অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমরা অনেক সুশৃঙ্খল অনুষ্ঠান করবো।

শাকিলা ববি/এসএ

নড়াইলে বাস উল্টে আহত ১৫

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:০৪ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:০৬ পিএম
নড়াইলে বাস উল্টে আহত ১৫
ছবি: খবরের কাগজ

নড়াইল-যশোর সড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস নতুন টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, ‘ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

শরিফুল ইসলাম/রিফাত/

নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৫০ পিএম
নড়াইলে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২
ছবি: খবরের কাগজ

নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে বাবুল বিশ্বাস (৪০) ও মো. টিটুল খান (৪০) নামে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার শালনগর ও মতিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বাবুল বিশ্বাস মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন। তিনি উপজেলার মতিনগর এলাকার বিল্লাল বিশ্বাসের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাবুল বিশ্বাস বিকেলে ইছামতি বিলে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান ফেরদৌস শরীফ বলেন, ‘হাসপাতালে আনার আগেই বাবুল বিশ্বাসের মৃত্যু হয়েছে।’

অপরদিকে একই উপজেলার শালনগর এলাকায় মো. টিটুল খান (৪০) নামে আরও একজন বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি শালনগর গ্রামের মতি খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা নিজের গরু আনতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে টিটুল খানের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।’

শফিকুল/রিফাত/