ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২ প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র জনবল নেবে ব্যাংক এশিয়া টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান, জানালা, বই-খাতা বিক্রির অভিযোগ শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু নওগাঁয় পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ পুশইন বন্ধে ভারতকে ১০-১২টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা বিল-ঝিলে পদ্ম ও শাপলার মায়াবী রূপ শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার শক্তিশালী ভাবমূর্তি রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু! মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে ফিলিপাইনে ভূমিকম্পে মৃত্যু ১৯, আহত ১৩০ ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল মাঠের ফুটবল যখন জীবনের ব্যাধি হয়ে দাঁড়ায় ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন
Nagad desktop

মোবাইল চার্জকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম
মোবাইল চার্জকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে মোবাইল ফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে আল আমিন মোল্লা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আল আমিন মোল্লা সদর উপজেলার চরপাথালিয়া গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে।

গ্রেপ্তার আল রাফি শেখ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাড়ৈইপাড়া গ্রামের বাসিন্দা।

ওসি জানান, আল আমিন ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় দোলা পাম্পের পাশে একটি গ্যারেজে গাড়ির কাজ করাচ্ছিলেন। এ সময় মোবাইলে চার্জ দেওয়াকে কেন্দ্র করে আল রাফি শেখের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে আল রাফি শেখের নেতৃত্বে ৪-৫ জন যুবক তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

পরে তার পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত আল রাফি শেখকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাদল/রিফাত/

ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:২৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু মিয়া (৬৫) ও সানাউল্লাহ (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেয়ামতপুর গ্রামের মৃত মতি সরকারের স্ত্রীর মরদেহ দাফনের জন্য কবরস্থানে কবর খুঁড়তে যান স্থানীয় কয়েকজন। এ সময় কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টিলের একটি শিল্ড সরানোর সময় কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এতে ঘটনাস্থলেই সানাউল্লাহর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুরু মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অপরজন ঘটনাস্থলেই মারা যান।

আজিজুল সঞ্চয়/রিফাত/

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান, জানালা, বই-খাতা বিক্রির অভিযোগ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান, জানালা, বই-খাতা বিক্রির অভিযোগ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যালয় বন্ধের দিনে নষ্ট ফ্যান, পরিত্যক্ত ভবনের জানালা, বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক এবং দপ্তরির বিরুদ্ধে। রেজুলেশন বা টেন্ডার না করেই এগুলো বিক্রি করা হয়েছে।

তবে অভিযুক্তদের দাবি প্রধান শিক্ষকের নির্দেশে তারা এগুলো বিক্রি করেছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপদভঞ্জন অধিকারী ও দপ্তরি গণেশ টিকাদার।

এলাকাবাসী খবরের কাগজকে জানান, অভিযুক্তরা গত ২৯ মে ওই বিদ্যালয়ের নষ্ট চারটি ফ্যান, পরিত্যক্ত ভবনের অন্তত ২০টি লোহার জানালা বিনামূল্যে বিতরণের বই ও পরীক্ষার খাতা বিক্রি করে দেন। বিদ্যালয় খোলার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা।

জানা গেছে, বিদ্যালয় বন্ধের দিনে গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের কয়েকটি পুরাতন ফ্যান ও পরিত্যক্ত ভবনের জানালা খুলে নিয়ে যায় সহকারী শিক্ষক বিপদভঞ্জন অধিকারী ও দপ্তরি গণেশ টিকাদার। পরে তারা সেগুলো বিক্রি করে দেন। এছাড়া বই ও খাতাও বিক্রি করেছেন। তবে পরীক্ষার
খাতা অন্তত এক বছর সংরক্ষণ করার বিধান রয়েছে। কিন্তু ২০২৫ সালের পরীক্ষার খাতা এক বছর সংরক্ষণ করে ২০২৭ সালে বিক্রি করা যায়। এ ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করার সময় ৬০০ শিক্ষার্থীর কাছ থেকে পুরনো শিক্ষাবর্ষের বই নিয়ে নেওয়া হয়। ওই সব পুরাতন বইও বিক্রি করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক বিপদভঞ্জন অধিকারী খবরের কাগজকে বলেন, ‘প্রধান শিক্ষক মিল্টন তালুকদার আমাকে ফোন করে বইখাতা, ফ্যান ও জানালা বিক্রি কারার নির্দেশ দেন।’

এ সময় তিনি আরও বলেন, ‘দপ্তরি আর আপনি সামনে থেকে এগুলো বিক্রি করেন’। প্রধান শিক্ষকের নির্দেশে বই, খাতাসহ নষ্ট ৪টি ফ্যান ও পরিত্যাক্ত ভবনের জানালা ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

দপ্তরি গণেশ টিকাদার বলেন, ‘আমি সামান্য পোস্টে চাকুরি করি। আমি নিজে কখনও এগুলো বিক্রি করার অধিকার রাখি না। প্রধান শিক্ষকের নির্দেশে এগুলো বিক্রি করেছি। এ সময় বিপদভঞ্জন অধিকারী স্যারও উপস্থিত ছিলেন’।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মিল্টন তালুকদার বলেন, ‘শুধু পুরাতন বইখাতা বিক্রি করতে বলা হয়েছিল দপ্তরিকে। কিন্তু তার সঙ্গে ফ্যান ও পরিত্যক্ত ভবনের জানালা বিক্রির বিষয়ে জানি না। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন? এমন প্রশ্নে কোনো উত্তর না দিয়ে, বিদ্যালয় ত্যাগ করেন প্রধান শিক্ষক।

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার খবরের কাগজকে বলেন, ‘বই, খাতা, ফ্যান ও জানালা বিক্রি করতে অবশ্যই টেন্ডার দিতে হবে। তবে সামান্য কিছু বই-খাতা বিক্রির উপযোগী হয় সেটা রেজুলেশন করলেই হয়। কিন্তু রেজুলেশন বা টেন্ডার ছাড়া এগুলো বিক্রির
সুযোগ নেই। এখানে স্কুলের মালামাল বিধি লঙ্ঘন করে বিক্রি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাদল সাহা/থিও/

নওগাঁয় পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
নওগাঁয় পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে পড়ে তানজিম আরাফ নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সিংহন্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তানজিম আরাফ সিংহন্দি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসানের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) আনুমানিক বেলা ১২টার দিকে শিশুটির দাদি তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। এক সময়ে দাদির চোখে ঘুম চলে আসলে শিশুটি অজান্তেই পুকুরের পানিতে পড়ে যায়। পরে দাদি শিশুটিকে না দেখে তার মায়ের কাছে খোঁজ নেন। এরপর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখতে পান তারা।

সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হারুন চৌধুরী/অন্তরা

টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এইচএসসি পরীক্ষারকেন্দ্র পরিবর্তনের দাবিতে ঢাকা-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুন) দুপুরে টুঙ্গিপাড়া সরকারি কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পরে তারা পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন। এ সময় এই মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়।পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আইয়ুব আলী ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু ওই কেন্দ্রের শিক্ষকরা বিভিন্ন সময় পরীক্ষার্থীদের সঙ্গে ‘অত্যন্ত আপত্তিকর ও অসৌজন্যমূলক’ আচরণ করে থাকেন।

​অপর এক শিক্ষার্থী বলেন, ‘তারা কোনো বেসরকারি স্কুল বা কলেজকেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক নন। তাদের নিজস্ব কলেজের শিক্ষকরা বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও একটি বেসরকারি কেন্দ্রের শিক্ষকদের এমন আচরণ তারা মেনে নেবেন না।’

এ সময় যেকোনো সরকারি কলেজকে তাদের নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে ঘোষণা করার দাবি জানান।​

টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার বলেন, ‘যেহেতু আগামী মাসেই পরীক্ষা, তাই এই মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা বেশ জটিল বিষয়। আমরা শিক্ষার্থীদের বুঝিয়েছি যে, তারা যে বিষয়ে আশঙ্কাবোধ করছে, তেমন  কোনো  কিছু হবে না। যদি হয় আমরা যথাযথ ব্যবস্থা নেব। তবে তাদের দাবিটি বিবেচনা করে কেন্দ্র পরিবর্তন করা যায় কি না, তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। আমাদের আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে পড়ার টেবিলে ফিরে গেছে।’

​টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আইয়ুব আলী জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বাদল সাহা/খাদিজা রুমি/

এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য আয়োজন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। এটি পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছর চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সালে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

অমিয়/