ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে ও উদ্বেগ কমাতে অক্সিজেন থেরাপি নিচ্ছেন শিক্ষার্থীরা ভবিষ্যত নিয়ে ভাবছেন না রোনালদো মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১২ ইংল্যান্ড ফেবারিট না হলেও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারে: টুখেল যুক্তরাষ্ট্রে মজুত কমে যাওয়ায় বাড়ল তেলের দাম লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত! হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের আজকের মুদ্রার বাজার: ১০ জুন, ২০২৬ বগি লাইনচ্যুত, জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ভারতে সাজাভোগের পর তামাবিল দিয়ে ফিরলেন ৭ বাংলাদেশি কেমন ছিল নবিজি (সা.)-এর গায়ের বর্ণ? আবারও কমল সোনার দাম, নতুন দর কত? ক্লিন ইমেজের আলী রেজাও দুদকের জালে দেশে ৫০ লাখ মামলা বিচারাধীন রয়েছে: চট্টগ্রামের ডিসি বাবাকে খাবার দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু গজারিয়ায় আকস্মিক ঝড়ে অর্ধশত গাছ উপড়ে পড়েছে, মহাসড়কে তীব্র যানজট প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে আত্মহত্যা প্রেমিকার শাবিপ্রবিতে ৩২৫ গবেষকের অংশগ্রহণে ওশেনোগ্রাফি বিভাগের সিম্পোজিয়াম আর্জেন্টিনার উত্তাপে গলে গেল আইসল্যান্ড ক্যাম্প থেকে পালিয়ে সীমান্তে মাছ ধরায় ১৯ রোহিঙ্গা আটক বাড়ছে না বিড়ির দাম সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআই ইসলামী ব্যাংকের সিআরআরে বড় ধরনের ঘাটতি আক্কেলপুরে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার একদিনেই বদলে গেল চবির দুই উপ-উপাচার্য কক্সবাজারে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬
Nagad desktop

ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
ইসকনকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ। ছবি: খবরের কাগজ

গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টাসহ সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে হেফাজত নেতারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন হিসেবে কাজ করছে। তারা ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সম্প্রতি বুয়েটে হিন্দু শিক্ষার্থী কর্তৃক কোরআন অবমাননা, গাজীপুরের মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টাসহ ‘র’ ও ইসকন কেন্দ্রিক একটি দালাল চক্র বাংলাদেশের মুসলিম মেয়েদের ধর্ষণের মতো ঘৃণ্য কাজ দিনের পর দিন করে যাচ্ছে।

হেফাজত নেতারা আরও বলেন, দিনে দুপুরে ইসকনের সদস্যরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলেও সরকার এখন পর্যন্ত ইসকন নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এদেশে কোনো জঙ্গিবাদী ইসলামবিরোধী সংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে না বলেও হুঁশিয়ার করেন হেফাজত নেতারা। তাই অনতিবিলম্বে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবী জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই ইস্কনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে। তারা অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, সারাদেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের উপর হামলা চালিয়েছে, এমনকি গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। তাই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে। দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইস্কন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী উসমান। 

হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইযহার। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির মুনির, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, মহানগর নেতা মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, মাওলানা আশরাফ বিন ইয়াকুব,মাওলানা আনাস বিন আব্বাস, কেন্দ্রীয় নেতা মাওলানা জাকারিয়া মাদানী, মহানগর নেতা মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, কলিম হোসাইন, জাহিদুল ইসলাম প্রমুখ।

সাত্তার/মাহফুজ

চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১২:২৯ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে গত ২৪ ঘণ্টায় জেলার কোনো সীমান্ত এলাকায় পুশইন বা পুশইনের চেষ্টার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাহিনীটি।

সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জেলার দর্শনা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপার রোধে বাহিনীটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তজুড়ে আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পুশইন বা পুশইনের চেষ্টার কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে রাতের বেলায় টহল ও নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের সুযোগ না থাকে।’

মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১২:২৮ পিএম
মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা খবরের কাগজকে জানান, একটি অটোরিকশা ভেতরের রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় দ্রুতগতির একটি ডামট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

কাজল সরকার/থিও

লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত!

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:২৫ এএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১১:৩২ এএম
লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত!
ময়মনসিংহে যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত। ছবি: খবরের কাগজ
ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে।
 
বুধবার (১০ জুন) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
 
তিনি বলেন, লাইনচ্যুত হওয়া যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি বগি উদ্ধার করতে নগরীর কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। রিলিফ ট্রেন রেলওয়ে স্টেশন এলাকার কাছাকাছি পর্যন্ত আসতেই লাইনচ্যুত হয়। এখন লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনটি উদ্ধারের পরিবর্তে ইঞ্জিন কেটে লাইনচ্যুত হওয়া রিলিফ ট্রেন উদ্ধারের চেষ্টা চলছে।
 
এর আগে সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এ সময় থেকেই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 
কামরুজ্জামান মিন্টু,/আজহার

বগি লাইনচ্যুত, জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১১:১০ এএম
বগি লাইনচ্যুত, জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগি। ছবি:খবরের কাগজ
ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
 
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে কলেজরোড এলাকায় রেলক্রসিং পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় থেকেই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 
তিনি আরও বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছেছেন। উদ্ধারকারী ট্রেন দিয়ে বগি টেনে ময়মনসিংহ স্টেশনে নেওয়া হয়েছে। লাইনচ্যুত বগি রেললাইনে সংযুক্ত করার চেষ্টা চলছে।
 
কামরুজ্জামান মিন্টু/আজহার

ভারতে সাজাভোগের পর তামাবিল দিয়ে ফিরলেন ৭ বাংলাদেশি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১০:৪৬ এএম
ভারতে সাজাভোগের পর তামাবিল দিয়ে ফিরলেন ৭ বাংলাদেশি
মঙ্গলবার বিকেলে সিলেটের তামাবিলে দেশে ফেরা বাংলাদেশি। ছবি: খবরের কাগজ

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সাত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা সাত বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে দীর্ঘমেয়াদে সাজাভোগ শেষে, বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। 

তারা হলেন, সুনামগঞ্জের সদর উপজেলার নইগাঙের মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকের বাজারের মানিক আহমেদ, চানপুরের মো. সুহেল আহমেদ, বনগাঁওয়ের মো. আল আমিন, শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আব্দুল হাই-এর ছেলে বাদশাহ মিয়া ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জির রেস্টলি ব্লাহ।

হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ খবরের কাগজকে জানান, বিজিবি- বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে সাত বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

উজ্জ্বল মেহেদি/থিও