ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ ফুটবলাদের অধিকার বাড়াতে ফিফা ও ফিফপ্রোর ঐতিহাসিক চুক্তি ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন স্বাস্থ্য খাতে বরাদ্দ গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বিশ্বকাপে ইনজুরির কারণে যারা খেলতে পারবেন না ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান মধ্যপ্রাচ্য সঙ্কট বাড়ার আশঙ্কা, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় আমাদের দেশে অর্থবছর কেন জুলাই থেকে শুরু হয় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন বৃহস্পতিবারই কেন বাজেট! হবিগঞ্জে জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য: মাহদী ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেমন ছিল দেশের প্রথম বাজেট? মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম বাজেটে শিক্ষাখাতে বাড়ছে বরাদ্দ জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম আজকের মুদ্রা বাজার: ১১ জুন ২০২৬ মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহে বিপর্যয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের হামলায় কুয়েতের আকাশসীমা বন্ধ বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
Nagad desktop

প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কনস্টেবল, অতঃপর বিয়ে

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম
প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ কনস্টেবল, অতঃপর বিয়ে
ছবি: খবরের কাগজ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক পুলিশ সদস্যকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে-নাতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এরপর তাদের বিয়ে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে মৌসুমি আক্তার ও পুলিশ কনস্টেবল ইমরুল কায়েসের বিয়ে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্য এবং গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাটা গ্রামের ইমরুল কায়েস গোপনে রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী গ্রামের মালয়েশিয়া প্রবাসী এরশাদুলের স্ত্রীর ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলে এবং আটক করে রাখে। রাতে আটক রাখার পর তাদের বিয়ে দেওয়া হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কনস্টেবল ও গৃহবধূর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চলছিল। প্রবাসীর অনুপস্থিতিতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

রফিক খন্দকার/মাহফুজ

 

দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি
ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি/খবরের কাগজ

বিশ্ব ফুটবলের উন্মাদনায় মেতেছে দিনাজপুরও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা জানাতে শহরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছেন হাজারো সমর্থক।ফুটবল তারকা নেইমার জুনিয়রের প্রতিকৃতি সাজিয়ে নাচ-গান, ঢাক-ঢোল আর পতাকা মিছিলে মুখর হয়ে ওঠে পুরো শহর। ফুটবল অন্য এক আবেগ এর নাম আর সেই আবেগের ছোঁয়া লেগেছে দিনাজপুরেও।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২ টার দিকে দিনাজপুর  গোড়-এ-শহীদ বড় ময়দান থেকে শুরু হয় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি। ভ্যানের ওপর ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার জুনিয়রের বড় প্রতিকৃতি সাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা নিয়ে প্রিয় দলের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে সমর্থকরা নিজেদের ভালোবাসার দলের প্রতি সমর্থন জানান।

দিনাজপুর ব্রাজিল সমর্থক রুবেল হোসেন বলেন, ব্রাজিল আমাদের আবেগ ও ভালোবাসার নাম। সেই ভালোবাসা প্রকাশ করতেই আমরা এই আনন্দ র‍্যালির আয়োজন করেছি।

দিনাজপুর ব্রাজিল সমর্থক আবুজার সেতু বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আমাদের আবেগের একটি বড় জায়গা। ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই প্রতি বিশ্বকাপে এমন আয়োজন করি।

আরেকজন সমর্থক তাবাসসুম রুমি বলেন, ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের জন্য এমন আয়োজনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। ব্রাজিলের খেলা দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আজকের এই র‍্যালিতে নেইমারের প্রতিকৃতি, ব্রাজিলের পতাকায় দিনাজপুর শহর যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ব্রাজিলে।

সুলতান মাহমুদ/আমান

মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:২৮ পিএম
মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
নদী ভাঙনরোধ ও চরাচঞ্চলের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীর ভাঙনরোধ ও চরাচঞ্চলের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদীর তীরে চার দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে নদীর তীরে অবস্থান নেন সহস্রাধিক ছাত্র ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ।

মানববন্ধনকারীরা জানান, পদ্মার শাখা নদীতে বিচ্ছিন্ন চরাঞ্চলটিতে মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। দৈনন্দিন স্কুল-হাসপাতালসহ নানা প্রয়োজনে নদী পারাপারে ভোগান্তি আর নদী ভাঙনের কবলে ভিটে মাটি হারাচ্ছে চরাচঞ্চলটি মানুষরা। এ ছাড়াও উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে অত্যাধিক ব্যয়সহ নানা সমস্যায় জর্জরিত জনসাধারণ। দুর্ভোগ লাঘবে নতুন সকারের কাছে দীঘিপাড় এলাকায় একটি সেতু ও ভাঙন কবলিত তীর রক্ষায় স্থায়ী বেড়িবাঁধের দাবি করেছেন মানববন্ধনে অংশ নেওয়া মানুষসহ এলাকাবাসী।

সুমন/নাঈম

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:৪৭ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০২:১৫ পিএম
বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুই শ্রমিক/ছবি: খবরের কাগজ

বান্দরবান সদর হাসপাতাল ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন, মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মূল তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেল লেগে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, মৃত দুই শ্রমিক কাজ করার সময় ১১ হাজার ভোল্টের লাইনের সঙ্গে আর্থিং হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রিজভি রাহাত/আমান

মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:২৪ পিএম
মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর
ছবি: খবরের কাগজ

মাগুরার শালিখায় চুরি করা গরু-ছাগল ও বিভিন্ন মালামাল নিয়ে পালানোর সময় খাদে আটকে যায় চোরদের ব্যবহৃত পিকআপটি। এরপর স্থানীয় জনতার ধাওয়ার মুখে পিকআপ ফেলে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। খোঁজাখুঁজির পর তিন চোরকে আটক করে পুলিশ।

বুধবার (১০ জুন) রাতে ৫ নম্বর শালিখা ইউনিয়নের শতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাকমারী গ্রামের মো. গোলাম মোড়ল (৩০), বাদুরগাছা গ্রামের আহাদ গাজী (২৮) এবং আড়ংঘাটা এলাকার বাসিন্দা ও পিকআপচালক মো. হাসান গাজী (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি নম্বরবিহীন নীল রঙের পিকআপ নিয়ে তারা শতপাড়া গ্রামে আসে এবং দুটি ছাগল চুরি করে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করে।

চুরির বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীরা পুলিশকে খবর দেন এবং চোরদের পিছু নেয় এলাকাবাসী। ধাওয়ার মুখে পিকআপটি শালিখা থানার গঙ্গারামপুর ও সাবেকখাটোর এলাকা অতিক্রম করে নড়াইল সদর উপজেলার কাঠাঁলবাড়িয়া গ্রামের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

পিকআপ আটকে যাওয়ায় চোরেরা গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় জনতা, ভুক্তভোগী ও তাদের স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি চালিয়ে তিন চোরকেই আটক করতে সক্ষম হন।

জব্দ করা পিকআপ থেকে দুইটি চুরি হওয়া ছাগল, কয়েকটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। চোর ধরতে গিয়ে কয়েকজন আহত হন। তারা শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান খবরের কাগজকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জেলা ও উপজেলার গ্রামীণ সড়ক এবং রাস্তার ধারে থাকা গরু-ছাগল ও গবাদিপশু চুরি করে আসছিল। চক্রটি পিকআপ ব্যবহার করে দ্রুত স্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজন ভুক্তভোগী বাদী হয়ে শালিখা থানায় চুরির মামলা করেছেন। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়ায় ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

কাশেমুর রহমান/থিও

মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাডুভাঙ্গা গ্রামে ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান ও সমাবেশ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে হাডুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

সমাবেশ শেষে একটি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

জুয়েল রানা/খাদিজা রুমি/