ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকায় শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমীরুল ইসলাম সংসদে বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু জর্ডানে যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আঘাতের দাবি ইরানি গার্ডের যে তিন ব্যক্তি আল্লাহর নিকট ঘৃণিত ফিফার আপত্তির মুখে হাইতির বিশ্বকাপ জার্সিতে পরিবর্তন নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শার্শায় সরকারি বাওড় জবরদখল, বিশুদ্ধ পানির সংকটে ৩ গ্রামের মানুষ ঠাকুরগাঁওয়ে বছরে ১৯১ আত্মহত্যা, তরুণ-তরুণীদের মধ্যে প্রবণতা বেশি আবেগে রাঙা বিশ্বকাপ, জার্সিতে উচ্ছ্বাস দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ চৌদ্দগ্রামে বাবাকে হত্যার ২০ বছর পর একইভাবে ছেলেকে হত্যা কুমিল্লার সাবেক এমপি বাহারকে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি মাভাবিপ্রবিতে বিশ্বকাপ ম্যাচ দেখা হবে এলইডি স্কিনে পলাশবাড়িতে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টাধাওয়া বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু রৌমারী সীমান্তে পুশইন রুখতে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ ফুটবলাদের অধিকার বাড়াতে ফিফা ও ফিফপ্রোর ঐতিহাসিক চুক্তি ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন স্বাস্থ্য খাতে বরাদ্দ গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বিশ্বকাপে ইনজুরির কারণে যারা খেলতে পারবেন না ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান মধ্যপ্রাচ্য সঙ্কট বাড়ার আশঙ্কা, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা
Nagad desktop

রংপুরে প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম
রংপুরে প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। 

রবিবার (২৬ অক্টোবর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

আনোয়ারুল ইসলামে সদ্যপুষ্করিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের সদস্য।

ছড়িয়ে পড়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে আনোয়ারুল ইসলাম একজন ব্যক্তির সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের মোবাইল নম্বরে কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। 

সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ভিডিওটি দেখেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ভিডিওটি দেখেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সেলিম/মেহেদী/

শার্শায় সরকারি বাওড় জবরদখল, বিশুদ্ধ পানির সংকটে ৩ গ্রামের মানুষ

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
শার্শায় সরকারি বাওড় জবরদখল, বিশুদ্ধ পানির সংকটে ৩ গ্রামের মানুষ
ছবি: খবরের কাগজ

যশোরের বেনাপোল সীমান্তবর্তী শার্শায় আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি পানের একমাত্র সরকারি বাওড়টি জবরদখল হয়ে পড়ায় তিন গ্রামের কয়েক হাজার বাসিন্দা তীব্র পানি পানির সংকটে পড়েছেন।

এলাকাবাসী বলছেন, সরকারি এই বাওড়টি কয়েকজন প্রভাবশালী জবরদখল করে মাছ চাষ শুরু করায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর ফলে ৬নং গোগা ইউনিয়নের পাঁচভুলাট এবং ৫নং পুটখালী ইউনিয়নের খলসি ও রাজগঞ্জ গ্রামের সাধারণ মানুষ তাদের নিত্যদিনের বিশুদ্ধ পানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এলাকাবাসীর দাবি, সরকারি এ বাওড়টি জবরদখলকারীদের হাত থেকে মুক্ত করে জনস্বার্থে উন্মুক্ত ঘোষণা করা হোক। দীর্ঘদিন ধরে এ অঞ্চল  ছিল আর্সেনিক কবলিত এলাকা। এ এলাকায় আর্সেনিকের ভয়াবহতা দিন দিন মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। এ সময় সরকারের সহযোগিতায় বিদেশি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এলাকার মানুষের পাশে দাঁড়ায়। ইছামতি নদী থেকে আসা পুটখালী বাওড়ের সঙ্গে সংযোগ হয়ে প্রবাহিত হয় খলসি, পাঁচভুলাট এবং রাজগঞ্জ বাওড়। এ সময় পুটখালী বাওড়ের শেষ সীমানায় বেড়িবাঁধ দিয়ে তিন গ্রামের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে সংস্থাটি।

আর্সেনিক কবলিত এই তিনটি গ্রামকে পৃথক করে পুটখালী বাওড়ের একাংশ বাঁধ দিয়ে পাঁচ ভুলাট, রাজগঞ্জ ও খলসির রাওড়ের অংশ থেকে বিশুদ্ধ পানি পানের উপযোগী করে তোলে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক।। এ সময় বেড়িবাঁধের পূর্ব পাশে একটি পানির ট্যাঙ্কি স্থাপন করা হয়। বাওড়টি থেকে পাওয়ার মেশিনে ট্যাঙ্কিতে পানি তুলে আর্সেনিকমুক্ত করে তিনটি গ্রামের মানুষের মাঝে পাইপ লাইনের মাধ্যমে সকাল-সন্ধ্যা সরবরাহ করা হয়।

এ সময় থেকেই নিষিদ্ধ করা হয় বাওড়ের এ অংশে মাছ চাষ। বলা হয়, বিশুদ্ধ পানির জন্য উন্মুক্ত থাকবে বাওড়। কিন্তু এ তিন গ্রামের কয়েকজন সরকারি এ বাওড়টি জবরদখল করে মাছ চাষ করছেন। মাছ চাষে তারা সার, রাসায়নিক দ্রব্য, জৈব সার ও কীটনাশক ব্যবহার করছেন, যা মানবদেহের জন্য ক্ষতিকর।

পাইপ লাইনে পানি ব্যবহারকারী পরিবারগুলো জানান, মাছ চাষ করায় দিন দিন এ বাওড়ের পানি পান ও ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে। আস্তে আস্তে আবারও আর্সেনিকের মতো কঠিন রোগ এ এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, পুটখালী বাওড়ের এক অংশে বেড়িবাঁধ দিয়ে তিনটি গ্রামের মানুষের পানি পানের উপযোগী করে তোলা হয়েছে। এ অংশে মাছ চাষ সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু দখলকারীদের হাত থেকে এটি মুক্ত করা অতি জরুরি। 

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, সরকারি জলাশয় থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম/খাদিজা রুমি/  

ঠাকুরগাঁওয়ে বছরে ১৯১ আত্মহত্যা, তরুণ-তরুণীদের মধ্যে প্রবণতা বেশি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:০২ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
ঠাকুরগাঁওয়ে বছরে ১৯১ আত্মহত্যা, তরুণ-তরুণীদের মধ্যে প্রবণতা বেশি
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁও জেলায় গত এক বছরে আত্মহত্যা করেছেন ১৯১ জন। আত্মহত্যার এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে ‘আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে করণীয়’ শীর্ষক কর্মশালায়।

বৃহস্পতিবার (১১ জুন) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপি ও REACTS-IN প্রকল্পের  সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে পর্যন্ত জেলায় মোট ১৯১ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসেই আত্মহত্যার ঘটনা ঘটেছে ৭২টি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চার মাসে আত্মহত্যাকারীদের মধ্যে ৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। আত্মহত্যার সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি ছিল ফাঁসিতে ঝুলে আত্মহত্যা, যার সংখ্যা ৫০। এছাড়া বিষপান করে আত্মহত্যা করেছেন ২২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৯ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। এ বয়সসীমায় আত্মহত্যা করেছেন ২৯ জন। 

প্রতিবেদনে আত্মহত্যার প্রধান কারণ হিসেবে পারিবারিক দ্বন্দ্ব, মানসিক স্বাস্থ্য সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া, মাদকাসক্তি এবং অনলাইন জুয়ার প্রভাবের কথা উল্লেখ করা হয়।

কর্মশালায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফী বিনতে আকরাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিংকি চ্যাম্পুগং, অ্যাডভোকেসি অ্যান্ড চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম এবং এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিস, নীলফামারীর সিনিয়র ম্যানেজার অনুকূলচন্দ্র বর্মনসহ অন্যান্য অতিথিরা।

কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে আত্মহত্যার হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে তরুণদের মধ্যে এ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দ্রুত ও কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের তাগিদ দেন সংশ্লিষ্টরা। 

নবীন হাসান/আজহার/

আবেগে রাঙা বিশ্বকাপ, জার্সিতে উচ্ছ্বাস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
আবেগে রাঙা বিশ্বকাপ, জার্সিতে উচ্ছ্বাস
মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে তোলা। ছবি: খবরের কাগজ

ফিফা বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া উন্মাদনা শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নেই; তা ছড়িয়ে পড়েছে দেশের বাজারে, মানুষের পোশাকে এবং দৈনন্দিন জীবনে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি যেন হয়ে উঠেছে আবেগের দৃশ্যমান প্রতীক। 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাত ঘুরে দেখা গেছে, জার্সির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রিয় দলকে সমর্থন জানাতে ছোট-বড় সবাই কিনছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি।  

বিশ্বকাপের আমেজে জার্সির চাহিদা বেড়েছে কয়েকগুণ। বাড়তি দামের পরও ক্রেতাদের আগ্রহ কমেনি; বরং প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই বেশি দামে জার্সি কিনছেন সমর্থকরা।

বিক্রেতাদের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রতি বাড়তি আকর্ষণই এর কারণ। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও জনপ্রিয়তায় কোনো অংশে কম নয়। অনেক ক্রেতা আবার দুই দলের জার্সিই কিনছেন, যা বাজারে বাড়তি গতি যোগ করেছে।
জেলা শহরের কোর্টরোড, সেন্ট্রালরোড ও পশ্চিমবাজারসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অস্থায়ী দোকান থেকে শুরু করে বড় শোরুম সবখানেই চলছে সমানতালে বিক্রি। ছোট-বড় সবাই যেন মেতে উঠেছেন ফুটবল উৎসবে।

কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে জার্সির দাম কিছুটা বেড়েছে। তবুও ক্রেতাদের আগ্রহে কোনো ভাটা নেই। বর্তমানে সাধারণ জার্সি ৪০০ থেকে ৮০০ টাকা, উন্নত মানের জার্সি ১০০০ থেকে ১৫০০ টাকা এবং শিশুদের জার্সি ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

সেন্ট্রালরোডের জার্সি বিক্রেতা মো. রাশেদ বলেন, বিশ্বকাপ এলেই ব্যবসা বাড়ে, তবে এবার একটু আগেই চাহিদা শুরু হয়েছে। আর্জেন্টিনার জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

পশ্চিমবাজার এলাকার ব্যবসায়ী সোহাগ আহমেদ বলেন, ‘জার্সির দাম কিছুটা বাড়লেও ক্রেতারা তাতে তেমন গুরুত্ব দিচ্ছেন না। ভালো মানের জার্সির দিকেই এখন বেশি ঝুঁকছেন। বিশেষ করে নাম-নাম্বার প্রিন্ট করা জার্সির চাহিদা বেশি।’

জার্সি বিক্রেতা পিন্টু দাশ বলেন, বিশ্বকাপ এলেই জার্সির চাহিদা বাড়ে, তবে এবার একটু বেশি। বিশেষ করে আর্জেন্টিনার জার্সিই বেশি বিক্রি হচ্ছে।
কলেজছাত্র রিয়াদ আহমেদ বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই নতুন জার্সি কিনি।

শিক্ষার্থী মেহজাবিন আক্তার, আমি ব্রাজিলের সমর্থক। জার্সি পরলে আলাদা একটা ফিলিং আসে, তাই নিজের জন্য একটা কিনেছি।

চাকরিজীবী তানভীর হাসানের ভাষ্য, বন্ধুদের সঙ্গে খেলা দেখার পরিকল্পনা আছে। আমি আর্জেন্টিনার সমর্থক, তাই নিজের জন্য একটা কিনলাম। পাশাপাশি বন্ধুর জন্য ব্রাজিলের জার্সিও নিচ্ছি মজা করার জন্য।

জার্সির পাশাপাশি জাতীয় পতাকা, ফুটবল, বুটসহ অন্যান্য ক্রীড়াসামগ্রীর বিক্রিও বেড়েছে। এছাড়া জার্সিতে নিজের নাম ও পছন্দের নম্বর প্রিন্ট করার চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

বিশ্বকাপকে ঘিরে এই বাড়তি চাহিদা ব্যবসায়ীদের যেমন আশাবাদী করছে, তেমনি ফুটবলপ্রেমীদের মাঝেও তৈরি করেছে উৎসবমুখর পরিবেশ।

পুলক পুরকায়স্থ/অন্তরা

দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ
দুর্নীতিকে লাল কার্ড দেখাচ্ছে শিক্ষার্থী। ছবি: খবরের কাগজ
কুমিল্লার দাউদকান্দিতে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় উপজেলার শহিদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়ে হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়।
 
খন্দকার আরিফ হোসেনের সভাপতিত্বে এবং ফরিদ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তছলিম আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান,  ও লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল।
 
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ রোধে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
 
উল্লেখ্য, সংগঠনটি ৬৪টি জেলায় গত ১৫ বছর শিক্ষার্থীদের সামাজিক সচেতনতায় কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের প্রতিমাসের এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে স্বেচ্ছায় সারা দেশে কাজ করছেন।  
 
লিটন সরকার /আজহার/ 

দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি
ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি/খবরের কাগজ

বিশ্ব ফুটবলের উন্মাদনায় মেতেছে দিনাজপুরও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা জানাতে শহরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছেন হাজারো সমর্থক।ফুটবল তারকা নেইমার জুনিয়রের প্রতিকৃতি সাজিয়ে নাচ-গান, ঢাক-ঢোল আর পতাকা মিছিলে মুখর হয়ে ওঠে পুরো শহর। ফুটবল অন্য এক আবেগ এর নাম আর সেই আবেগের ছোঁয়া লেগেছে দিনাজপুরেও।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২ টার দিকে দিনাজপুর  গোড়-এ-শহীদ বড় ময়দান থেকে শুরু হয় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি। ভ্যানের ওপর ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার জুনিয়রের বড় প্রতিকৃতি সাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা নিয়ে প্রিয় দলের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে সমর্থকরা নিজেদের ভালোবাসার দলের প্রতি সমর্থন জানান।

দিনাজপুর ব্রাজিল সমর্থক রুবেল হোসেন বলেন, ব্রাজিল আমাদের আবেগ ও ভালোবাসার নাম। সেই ভালোবাসা প্রকাশ করতেই আমরা এই আনন্দ র‍্যালির আয়োজন করেছি।

দিনাজপুর ব্রাজিল সমর্থক আবুজার সেতু বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আমাদের আবেগের একটি বড় জায়গা। ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই প্রতি বিশ্বকাপে এমন আয়োজন করি।

আরেকজন সমর্থক তাবাসসুম রুমি বলেন, ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের জন্য এমন আয়োজনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। ব্রাজিলের খেলা দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আজকের এই র‍্যালিতে নেইমারের প্রতিকৃতি, ব্রাজিলের পতাকায় দিনাজপুর শহর যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ব্রাজিলে।

সুলতান মাহমুদ/আমান