ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
সর্বত্র রাজস্ব জাল বিছানো হয়েছে খেলোয়াড়ের চেয়ে কম বয়সী কোচ নিয়ে বিশ্বকাপ চ্যালেঞ্জ জার্মানির ফেনীতে গ্যাসবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২ পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২ স্বপ্ন, উন্মাদনা আর বিশ্বজয়ের লড়াই, বিশ্বকাপের পর্দা উঠছে আজ মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু দেশের পোশাক খাতের নগদ প্রণোদনার ওপর উৎসে কর ৫ শতাংশ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে আজ ভৈরবে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ দুই দম্পতি আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতেও বিজিবির মাইকিং সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে ইশতেহার বাস্তবায়নে সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা রাজত্ব কার, লাতিন না ইউরোপের? নড়াইলে যুবদল নেতাকে  কুপিয়ে গুরুতর যখম ক্রিকেট খেলে প্রস্তুতি ইংলিশ ফুটবলারদের ফ্রিল্যান্সিং খাতে কর অব্যাহতি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও ইসলামী ব্যাংকের বিষয়টি দেখা হচ্ছে: গভর্নর দূর হয়েছে শঙ্কা, বইছে খুশির হাওয়া উচ্চ সিসির মোটরসাইকেলে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে বাজেটে অঞ্চলভিত্তিক উন্নয়নসহ ১০ বিষয়েগুরুত্ব দেওয়া হবে টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়ছে ওচোয়ার ছয় বিশ্বকাপের মহাকাব্য ঋণের টাকায় ভ্যানচালকের আর্জেন্টিনা প্রেম বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রামে অ্যাম্বুলেন্স মালিকদের স্বেচ্ছাচারিতা তিন আকাশে জ্বলবে এক আলোর মশাল ভাঙন ঝুঁকিতে যমুনার ৪০ কিমি তীর ভালো কোম্পানি টানতে বড় ছাড়ের তাগিদ কুরমা অভয়াশ্রমের হলদে-চোখ ছাতারে
Nagad desktop

ছুটি না দেওয়ায় অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
ছুটি না দেওয়ায় অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, মহাসড়ক অবরোধ
মদনপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় এক অসুস্থ নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর উপজেলার মদনপুর এলাকায় লারিজ ফ্যাশন লিমিটেড নামে কারখানাটির সামনে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে কাজ করার সময় কারখানাটির সুইং সেকশনের অপারেটর রিনা (৩০) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

মৃত রিনা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলালের মেয়ে।

কারখানার শ্রমিকদের অভিযোগ, অসুস্থ রিনা কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও পাননি। বাধ্য হয়ে কারখানায় কাজ করতে থাকায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তার মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষ দায়ী। এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের চাকরিচ্যুতের দাবি জানিয়েছেন তারা।

এ দাবিতে সোমবার সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

তিনি বলেন, ‘শ্রমিকরা সকাল থেকে কারখানাটির সমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। আমরা শান্তিপূর্ণভাবে তাদের নানাভাবে মহাসড়কটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানাই। বেলা সাড়ে ১২টার দিকে তারা কিছুটা শান্ত হন এবং মহাসড়ক ছেড়ে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।’

তিনি আরও বলেন, ‘শিল্প পুলিশ সদস্যরা শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে আলোচনায় বসেছেন। এ বিষয়ে আইনগত সমাধান দেওয়া হবে।’

এদিকে, শ্রমিকের মৃত্যুর পেছনে কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই দাবি করে লারিজ ফ্যাশনের এক কর্মকর্তা জানান, অসুস্থতার কথা জানানোর পরই তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই নারী শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলে তার দাফন-কাফনের সব দায়িত্ব কারখানার পক্ষ থেকে নেওয়া হয়েছে।

ইমরান/এসজি/

 

ফেনীতে গ্যাসবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৯:৫০ এএম
ফেনীতে গ্যাসবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ২
আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে/ ছবি: খবরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) রাত ২টার দিকে খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসসিলিন্ডার বোঝাই ট্রাকের চাকা নষ্ট হওয়ায় চাকা পরিবর্তন করছিলেন হেলপার। এ সময় সেখানে কয়েকজন স্থানীয় মানুষ দাঁড়িয়েও ছিলেন। হঠাৎ পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেখানে থাকা লোকজনকে চাপা দেয়।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে জাহাঙ্গীর (৪০) নামে একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেল।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন তালুকদার জানান, রাত দুইটার পর অন্তত ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তোফায়েল/আমান

পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:২৯ এএম
পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২
আটক হওয়া আওয়ামী লীগ কর্মীরা। ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের নড়িয়ায় একত্রিত হওয়ায় জন্য গোপনে আয়োজিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি পুলিশি অভিযানে পণ্ড হয়ে গিয়েছে। এ সময় পালানোর চেষ্টাকালে সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামে দুই যুবককে আটক করা হয়।

বুধবার (১০ জুন) রাত ৮ টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলদেওনিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করছিল। সেই লক্ষ্যে তারা ওই এলাকায় খিচুড়ির আয়োজন করে। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত পালানোর চেষ্টা চালায়। এ সময় তাদের মধ্য থেকে সাইফুল ইসলাম ও জোবায়ের ইসলাম অনিক নামের দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলদেওনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিধান মজুমদার/নাঈম

মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:২১ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৯:২২ এএম
মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ছবি: খবরের কাগজ

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৭) নামক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলী হোসেন মটমুড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খোলা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল আলী হোসেন। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার বন্ধু মিজান আলী বলেন, আমরা সবাই একসঙ্গে খেলছিলাম। আকাশ মেঘলা ছিল। হঠাৎ আমাদের খেলার মাঠে বজ্রপাত হয়। আমার বন্ধু আলী বজ্রপাতের আঘাতে আহত হয়। পরে সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী বলেন, বজ্রপাতের আঘাতে আমাদের গ্রামের একটি স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

তারেক/আমান

ভৈরবে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ দুই দম্পতি আটক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:১৬ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৯:৫৪ এএম
ভৈরবে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ দুই দম্পতি আটক
ছবিতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া সস্ত্রীক দুই সহোদর ভাই।

কিশোরগঞ্জের ভৈরবে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ দুই দম্পতিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপনন্দ এলাকায় ‘সাগরিকা এক্সপ্রেস’ নামের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বুধবার (১০ জুন) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটকরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার দক্ষিণ সিপাহীপাড়া গ্রামের আব্দুল গফুর (৩৯) ও তার স্ত্রী পিলুমারা বেগম (৩৪) এবং আব্দুল গফুরের বড় ভাই আব্দুল আজিজ (৪৩) ও তার স্ত্রী রশিদা বেগম (৩৮)।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ময়মনসিংহগামী বাসটিতে মাদকের চালান যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বাসে থাকা ওই দুই দম্পতির আচরণ সন্দেহজনক হলে তাদের ব্যাগ ও শরীর তল্লাশি করে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কর্মকর্তারা জানান, আটক দুই পুরুষ আপন ভাই এবং বাকি দুজন তাদের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে এভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তাসলিমা আক্তার মিতু/খাদিজা রুমি/

ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতেও বিজিবির মাইকিং

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:১৫ এএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় পুশইন ঠেকাতে রাতেও বিজিবির মাইকিং
সীমান্তে অবৈধ পুশইন ও চোরাচালান ঠেকাতে রাতের আঁধারে বিজিবির সতর্কতামূলক মাইকিং ও টহল। ছবি: খবরের কাগজ
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন ঠেকাতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে রাতেও সতর্কতামূলক মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়ার একাংশ এবং হবিগঞ্জের মাধবপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় গেল কয়েকদিন ধরেই এ মাইকিং চলছে। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে।
 
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে আরও বেশি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে জনসাধারণও বিজিবিকে সহযোগিতা করছে।
 
তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধসহ মাদক ও পণ্যচোরাচালন ঠেকাতে বিজিবি সদস্যরা সদা তৎপর রয়েছেন। এছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো অবস্থাতেই ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধ পুশইন করতে দেওয়া হবে না।
 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে। অতীতে এসব সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
আজিজুল সঞ্চয়/আজহার/