ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
বেরোবিতে শিবিরের বিরুদ্ধে ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার যে ডাকের ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা বিশ্বজুড়ে সংকটে রবীন্দ্র-নজরুল আরও প্রাসঙ্গিক: মোস্তফা কামাল কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার ক্যানভাসে নৃবিজ্ঞান: দৃশ্যপটে বাস্তবতার সমকালীন রূপ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রয়োজন প্রযুক্তি ও দক্ষ জনশক্তি যুক্তরাষ্ট্রের চুক্তি দাসত্বের আদেশনামা, বাজেটে ঠাঁই হয়নি শ্রমিক-কৃষকের: ওয়ার্কার্স পার্টি এজিই তৈরি করবে জেফ বেজোসের এআই স্টার্টআপ গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট! মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সফল হয়েও অপরাধবোধে ভোগেন? জেনে নিন ১০টি লক্ষণ সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, জয়পুরহাটে উত্তেজনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা গণমাধ্যমকে অন্ধকার থেকে মুক্ত আকাশে বের করেছেন শহিদ জিয়া: তথ্যমন্ত্রী জাহাঙ্গীরনগরে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের বিক্ষোভ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল বন্ধুর ফাঁদে কিশোরী, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিন শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’ মানবতার এক ফোঁটা রক্ত জীবন বাঁচায় নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ দেশব্যাপী ‘Go For Gold’ রাইডিং ক্যাম্প শুরু করল উত্তরা মোটর্স প্রযুক্তিকে কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম দ্বিতীয় পত্র
Nagad desktop

সিলেটে চা শ্রমিক ও পাত্র জনগোষ্ঠীর উদ্যোগে এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
সিলেটে চা শ্রমিক ও পাত্র জনগোষ্ঠীর উদ্যোগে এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

সিলেটে চা শ্রমিক ও পাত্র জনগোষ্ঠীর উদ্যোগে দলদলি চা বাগানের দলদলি টিলায় অনুষ্ঠিত হয়েছে এডুকেশন ফেয়ার।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এ এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন একডোর বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত চা শ্রমিক ও পাত্র জনগোষ্ঠীর নারী, যুবক, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

একডোর প্রকল্প সমন্বয়কারী তাসনিম চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বয়সের পাত্র ও চা-জনগোষ্ঠীর নারী পুরুষগণ একডোর বিভিন্ন কর্মসূচি থেকে তাদের মানবাধিকার ও বিভিন্ন বিষয়ে অর্জিত জ্ঞানের চর্চা করেন এবং একডোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়া প্রশিক্ষণ পরবর্তী চা শ্রমিক ও পাত্র সম্প্রদায়ের অধিকার আদায়ে তাদের বিভিন্ন সফলতার দিক নিয়ে আলোচনা করেন।

এথনিক কমিউনিটি ডেভেলপমেন্টের (একডো) সহযোগিতায় অনুষ্ঠিত এডুকেশন ফেয়ারে হিলুয়াছড়া, মালনীছড়া, কেওয়াছড়া, লাক্কাতুরা, দলদলি চা বাগানের চা শ্রমিক এবং আলাইবহর, ভাড়ারহাট, সিদাইয়েরগুল, কুশাল ও পাইকপাড়া থেকে পাত্র সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এডুকেশন ফেয়ারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এথনিক কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, দলদলী চা বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, নারী মঞ্চের সভাপতি সুমি নায়েক, আলাইবহর এডুকেশন সাপোর্ট সেন্টারের সভাপতি নিবারণ পাত্র।

এডুকেশন ফেয়ারে চা শ্রমিকদের পক্ষ থেকে ঝুমুর নাচ, গান ও চা শ্রমিকদের বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরে ‘সবুজ বৃক্ষের নীল কষ্ট’ নামের একটি পথ নাটক পরিবেশন করা হয়। এবং পাত্র সম্প্রদায়ের পক্ষ থেকে আলাইবহর পাত্র গ্রামের শ্যামলী পাত্র, পাত্র ভাষায় তার নিজের লেখা গান পরিবেশন করেন। এছাড়া তারা শ্রম আইন ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে তাদের সন্তানদের লেখাপড়া করানোর ব্যাপারে ঐক্যবদ্ধ হন। তাছাড়া এই বছর মাধ্যমিক পাস করে কলেজ পড়ুয়া চা বাগানের ১১ শিক্ষার্থীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

একডোর সহযোগিতায় সম্প্রতি গঠিত নারী চা শ্রমিকদের সংগঠন চা-শ্রমিক নারী মঞ্চের সভাপতি সুমি নায়েক বলেন, আমরা কয়েকজন একডোসহ বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছি। এ সচেতনতা আমরা সব চা শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। তাই আমাদের এই এডুকেশন ফেয়ারের আয়োজন।

এথনিক কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন, আমাদের প্রজেক্ট চলাকালীন আমরা তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। এখন প্রজেক্ট শেষ হলেও তারা নিজেদের ঐক্যবদ্ধ রেখেছেন। আজকের এই এডুকেশন ফেয়ারের আয়োজন তারাই করেন এবং আমাদের দাওয়াত দিয়েছেন। এটাই আমাদের কাজের সফলতা।

নাঈম/

নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

নওগাঁর ধামইরহাটে সুলতানা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মকিমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার দুই ভাই তার বড় ছেলে আব্দুল মমিন ও ছোট ছেলে আব্দুল মকিম।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার বৃদ্ধা সুলতানা তার স্বামী-পরিত্যক্ত এক মেয়েকে সঙ্গে নিয়ে থানায় আসেন। পরে তিনি তার দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তারা আলাদা সংসার করতে শুরু করে। এর মধ্যে সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে তারা। বিষয়টি পারিবারিকভাবে অনেকবার মীমাংসার চেষ্টা করা হলেও তারা তা মানেনি। বরং মাঝেমধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করত। সর্বশেষ শনিবার তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে মমিন ও মকিম। নিরুপায় হয়ে তিনি বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ সুপার আরও জানান, অভিযোগ পাওয়ার পর ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর সুলতানার দুই ছেলেকে আটক করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্যাতনের শিকার সুলতানা বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সন্তানদের অকথ্য গালিগালাজ আর সহ্য করতে পারছিলেন না। তাই নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছেন। তিনি আইনের মাধ্যমে ন্যায্য বিচার দাবি করেন।

হারুন/রিফাত/

মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:১১ পিএম
মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত
জয়নব। ছবি: খবরের কাগজ

মায়ের সঙ্গে অভিমান করে, ভুল করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করায় জয়নব খাতুন (১২) নামে এক বাংলাদেশি কিশোরীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দিনভর উত্তেজনা ও আলোচনার পর রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

শনিবার (১৩ জুন) রাত ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক ওই কিশোরীকে ফেরত দেওয়া হয়। 

জয়নব খাতুন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার জামাল উদ্দিন ও নাজমা বেগমের মেয়ে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার ওই কিশোরী জয়নব খাতুন মায়ের বকুনিতে অভিমান করে পাশের বাড়ির কথা বলে বাড়ি থেকে প্রায় দেড়-দুই কিলোমিটার দূরে সীমান্তবর্তী দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্ত এলাকায় চলে যায়।

সেখানে ভুলবশত আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩-এর কাছে দিয়ে সে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় টহলরত ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে দেখতে পেয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে কাশিপুর বিওপির সদস্যরা বিষয়টি জানতে পেয়ে তাকে আবার ভারতের দিকে পাঠিয়ে দেয়। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দিনব্যাপী উত্তেজনা সৃষ্টি হয়।

পরে ভারতের ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ধাপরাহাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ভারতের শুকারেরকুটি সীমান্ত থেকে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। এরপর বিজিবি তাৎক্ষণিকভাবে কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

পরিবারের সঙ্গে কথা বলার পর রাত ১১টার দিকে আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩ এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে কিশোরী জয়নবকে রাতে ফেরত দেওয়া হয়। সে বর্তমানে তার পরিবারের জিম্মায় রয়েছে এবং সে বাংলাদেশের নাগরিক।

লালমনিরহাট ১৫ বিজিবি অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আটক কিশোরীকে ফেরত দেওয়া হয়েছে।

সিরাজ/রিফাত/

‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া
ছবি: খবরের কাগজ

‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর বলে মন্তব্য করেছেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া আখাউড়ার হীরাপুর শহিদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রবিবার (১৪ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্ন দেখায় এবং সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।’

কবীর আহমেদ ভূঁইয়া আরও বলেন, ‘হীরাপুর শহিদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একইসঙ্গে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে সহায়তা করে।’

তিনি আরও বলেন, ‘গ্রামের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমে কোনো অংশেই পিছিয়ে নেই। যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে সক্ষম হবে।’

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

জুটন বনিক/রিফাত/

সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, জয়পুরহাটে উত্তেজনা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৫২ পিএম
সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, জয়পুরহাটে উত্তেজনা
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় এতে বাধা দেয়।

রবিবার (১৪ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাটখোলা বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান। এর আগে দুপুরের আগে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের শূন্যরেখার একটি ডোবার পাশে ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বসিয়ে রাখা বিএসএফ। এসময় বিষয়টি
জানতে পেরে ডোবার এপারে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা। অপর পাশে ছিলেন বিএসএফ সদস্যরা। বিকেল পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রেখেছে বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

‎স্থানীয়দের জানায়, সীমান্তসংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ তাদের কাছে এসে খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোরের দিকে বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে কৃষকেরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানান।

বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান জানান, বিএসএফ এক বৃদ্ধকে বাংলাদেশ পুশইন করেছিল। আমরা খবর পেয়ে তাকে পুশব্যাক করেছি। তিনি ভারতের নাগরিক।
তারা আরও কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছে।

সাগর কুমার/এসএন

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দফায় দফায় দুই শিশুসহ নয়জন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কাঁটাতারের বেড়া থেকে সীমান্তের শূন্যরেখায় নিয়ে এলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও এলাকাবাসী তা প্রতিহত করে। এ সময় স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বিএসএফের দিকে ধাওয়া করে। পরে ওই নয়জন নাগরিক শূন্যরেখায় অবস্থান করেন।

এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। ফলে পুশইনের শিকার নাগরিকরা সীমান্তের শূন্যরেখায় চরম অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন। ঘটনাকে কেন্দ্র করে ওই সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রায় এক সপ্তাহ ধরে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে নাগরিকদের পুশইনের চেষ্টা করে আসছে বিএসএফ। তবে দিনরাত স্থানীয় লোকজন ও বিজিবির পাহারার কারণে তারা সফল হতে পারেনি।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, রবিবার (১৪ জুন) ভোরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা অবৈধভাবে একজন নারী, তিনজন পুরুষ ও দুই শিশুসহ মোট ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। প্রথমে বিজিবির বাধায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। পরে এলাকাবাসী সেখানে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয় জনতা ও বিজিবি মিলে সীমান্তে শক্ত অবস্থান নেয়।

এ ছাড়া একই সময়ে উপজেলার ভন্দুরচর সীমান্তের ১০৬৫ নম্বর পিলার এলাকা দিয়েও আরও তিনজন নাগরিককে পুশইনের চেষ্টা করা হয়। সেখানেও সীমান্তরেখায় তাদের আটকে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার দুপুরে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। অন্যদিকে ভারতের ১৮৩ ব্যাটালিয়নের বিএসএফের ঝালোরচর ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর প্রদীপ কুমার। দীর্ঘ আলোচনা শেষে পুশইন করা নাগরিকদের বিষয়ে কোনো সমাধান হয়নি। বিজিবি ও বিএসএফের অনড় অবস্থানের কারণে ওই নাগরিকরা বর্তমানে সীমান্তের শূন্যরেখা (নো-ম্যানস ল্যান্ড) এলাকায় অবস্থান করছেন।

শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোনা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফ অবৈধভাবে নারী, পুরুষ ও শিশুসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করে। তবে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। বিজিবি ও স্থানীয় জনতা মিলে সীমান্ত পাহারা দিচ্ছে। বিজিবি পতাকা বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।’

জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ গয়টাপাড়া বিওপির সুবেদার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভোররাতে ভারতের ঝালোরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা অবৈধভাবে পুশইনের চেষ্টা করে। তবে তারা এখন পর্যন্ত ভারতের অভ্যন্তরে প্রায় দেড়শ গজের মধ্যে অবস্থান করছে।’

তিনি আরও বলেন, ‘বেলা ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। আমরা সাফ জানিয়ে দিয়েছি, পুশইন করা নাগরিকদের কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশইন ঠেকাতে বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সীমান্তে কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।’

বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএসএফকে আমরা বলে দিয়েছি, তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’

সিরাজ/রিফাত/