ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ আর্টেমিস-৩ মিশনের চার নভোচারীর নাম ঘোষণা নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভোলায় স্ত্রী-সন্তানদের ফিরে পেতে ‘জ্বিনের বাদশা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তাম্মি খালাস চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে ও উদ্বেগ কমাতে অক্সিজেন থেরাপি নিচ্ছেন শিক্ষার্থীরা বাধ্যতামূলক সেনা নিয়োগে বদলে যাচ্ছে মায়ানমারের গৃহযুদ্ধের চিত্র ভবিষ্যত নিয়ে ভাবছেন না রোনালদো মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১২ বেলফাস্টে ছুরিকাঘাতের পর বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ ও সহিংসতা ইংল্যান্ড ফেবারিট না হলেও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেই পারে: টুখেল যুক্তরাষ্ট্রে মজুত কমে যাওয়ায় বাড়ল তেলের দাম লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত! হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের আজকের মুদ্রার বাজার: ১০ জুন, ২০২৬ বগি লাইনচ্যুত, জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ভারতে সাজাভোগের পর তামাবিল দিয়ে ফিরলেন ৭ বাংলাদেশি কেমন ছিল নবিজি (সা.)-এর গায়ের বর্ণ? আবারও কমল সোনার দাম, নতুন দর কত? ক্লিন ইমেজের আলী রেজাও দুদকের জালে দেশে ৫০ লাখ মামলা বিচারাধীন রয়েছে: চট্টগ্রামের ডিসি বাবাকে খাবার দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল শিশু গজারিয়ায় আকস্মিক ঝড়ে অর্ধশত গাছ উপড়ে পড়েছে, মহাসড়কে তীব্র যানজট প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে আত্মহত্যা প্রেমিকার শাবিপ্রবিতে ৩২৫ গবেষকের অংশগ্রহণে ওশেনোগ্রাফি বিভাগের সিম্পোজিয়াম আর্জেন্টিনার উত্তাপে গলে গেল আইসল্যান্ড ক্যাম্প থেকে পালিয়ে সীমান্তে মাছ ধরায় ১৯ রোহিঙ্গা আটক
Nagad desktop

শেষ হলো ৩ দিনব্যাপী জেন-জি কার্নিভাল ঠাকুরগাঁও ২০২৬

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম
শেষ হলো ৩ দিনব্যাপী জেন-জি কার্নিভাল ঠাকুরগাঁও ২০২৬
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁওয়ে আহ্বানের আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী জেন-জি কার্নিভাল ঠাকুরগাঁও-২০২৬।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বর্ণাঢ্য মিউজিক ফেস্টিভ্যালের মধ্য দিয়ে এই ব্যতিক্রমধর্মী আয়োজনের পর্দা নামে।

এর আগে শেষ দিনের কর্মসূচির সূচনা হয় সকালে ‘রান জেনজি রান’ শীর্ষক দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। 

এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পয়গাম আলী। 

পরে কার্নিভালের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের পর সেখানে মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস, দন্ত, গাইনি ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখে। 

এ ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

এদিন আরও অনুষ্ঠিত হয় ‘ব্যাটেল অব আর্গুমেন্ট’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। ফাইনালে অংশ নেয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনালে ইকো পাঠশালা অ্যান্ড কলেজ বিজয়ী হয়।

ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ গবেষক ড. ফাহাম আব্দুস সালাম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সংগঠক ড. শামারুহ্ মির্জাসহ অন্যান্য বিচারকরা।

পরে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে যুক্তিবোধ, নেতৃত্ব ও ইতিবাচক চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এ ছাড়াও দ্বিতীয় দিন থেকে চলমান পিঠা আড্ডা ও উদ্যোক্তা মেলার সমাপ্তি ঘটে শেষ দিনে। এ মেলায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উদ্যোক্তারা অংশ নেন। 

উদ্যোক্তারা জানান, এই আয়োজন তাদের পণ্য পরিচিতি ও বিক্রির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে।

কার্নিভালের শেষ দিনে প্রথম দিনের আয়োজিত ‘জেনজি আউট অব দ্য ফ্রেম’ শীর্ষক চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

মুক্তিযুদ্ধ, সমকালীন ইতিহাস ও ঠাকুরগাঁওয়ের প্রকৃতি–মানুষ–সংস্কৃতি নিয়ে নির্মিত ছবিগুলো দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সচেতন নাগরিকত্ব গড়ে তোলাই এই কার্নিভালের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

নবীন হাসান/অমিয়/

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:৪২ পিএম
রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
ছবি: খবরের কাগজ

রাজশাহীর মোহনপুর উপজেলায় যাত্রীবাহী মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন- কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী মাহিন্দ্রাটি খাড়ইল মিলঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই মারা যান ব্যাংক কর্মকর্তা মারুফ হোসেন। তার মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে। পরে গুরুতর আহত আরেক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রিফাত/

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:১৮ পিএম
নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বকর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই ভাই ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।

জানা গেছে, নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের বাড়িতে মা ডলি বেগম তার দুই ছেলে আবু বকর ও ওমর ফারুককে কাঁঠাল খেতে দেন এবং পরে ঘুমাতে যান। কাঁঠাল খেয়ে শিশুরা খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে বাইরে এসে বাচ্চা দুটিকে খুঁজতে গিয়ে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের পুকুরে পাওয়া যায়। পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল পৌরসভার সাবেক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ রানা বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল/রিফাত/

ভোলায় স্ত্রী-সন্তানদের ফিরে পেতে ‘জ্বিনের বাদশা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০১:২৭ পিএম
ভোলায় স্ত্রী-সন্তানদের ফিরে পেতে ‘জ্বিনের বাদশা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ছবি: খবরের কাগজ

ভোলায় জ্বিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা, স্ত্রী-সন্তানকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া, কোটি টাকার সম্পদ আত্মসাৎ এবং সাইবার নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সৌদি প্রবাসী নুরে আলম।

মঙ্গলবার (৯ জুন) রাতে শহরের একটি সংবাদপত্রের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কাচিয়া ইউনিয়নের দালাল বাজার এলাকার নকিব কসাই ও তার সহযোগীরা প্রতারণা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ এবং অর্থসম্পদ আত্মসাতের সঙ্গে জড়িত। নকিব কসাই নিজেকে জ্বিনের বাদশা ও অলৌকিক ক্ষমতার অধিকারী পরিচয় দিয়ে তার পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তার স্ত্রীর আস্থা অর্জন করে প্রতারণার মাধ্যমে জমি বিক্রির ৩৩ লাখ টাকা, প্রায় সাত ভরি স্বর্ণালংকার এবং গত তিন বছরের উপার্জিত আনুমানিক ২২ থেকে ২৩ লাখ টাকা আত্মসাৎ করেন।’

নুরে আলম আরও অভিযোগ করেন, ‘স্ত্রী সাহিদা (৩৮) ও দুই অপ্রাপ্তবয়স্ক কন্যা সন্তানকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা। বর্তমানে নকিব কসাই তার স্ত্রীকে বিয়ে করেছে বলে দাবি করলেও, তাদের মধ্যে কোনো আইনি বিচ্ছেদ হয়নি।’

তিনি আরও বলেন, তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ব্যবহার করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা নারী ও শিশু নির্যাতন এবং সাইবার অপরাধের শামিল। এতে পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সন্তানদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্ত্রী ও সন্তানদের ফেরত চাইলে নকিব কসাই, সিরাজ ওরফে ‘জ্বিনের বাদশা’ এবং তাদের সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। পাশাপাশি মিথ্যা ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার, স্ত্রী-সন্তানদের উদ্ধার, অর্থসম্পদ পুনরুদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত নকিব কসাই বা তার সহযোগীদের বক্তব্য পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খবরের কাগজকে জানান, ভোলা জেলার মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় জ্বিনের বাদশার প্রতারণার অভিযোগ সবচেয়ে বেশি। সৌদি প্রবাসী নুরে আলমের অর্থ আত্মসাতের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইমতিয়াজুর রহমান/থিও

চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১২:২৯ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে গত ২৪ ঘণ্টায় জেলার কোনো সীমান্ত এলাকায় পুশইন বা পুশইনের চেষ্টার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাহিনীটি।

সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জেলার দর্শনা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পারাপার রোধে বাহিনীটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তজুড়ে আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে নিয়মিত অভিযান এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পুশইন বা পুশইনের চেষ্টার কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে রাতের বেলায় টহল ও নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের সুযোগ না থাকে।’

মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১২:৩০ পিএম
মাধবপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা খবরের কাগজকে জানান, একটি অটোরিকশা ভেতরের রাস্তা থেকে মহাসড়কে উঠার সময় দ্রুতগতির একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

কাজল সরকার/থিও