চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি হত্যা মামলায় ফেনীর পরশুরাম উপজেলার কালবেলা প্রতিনিধি সাংবাদিক আবু ইউসুফ মিন্টুর নাম প্রত্যাহারের দাবিতে ফেনীর সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফেনীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে এ মামলা করা হয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত করে মিন্টুর নাম বাদ দেওয়ার দাবি জানান।
সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। দ্রুত নাম প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
২০১৬ সালে রাঙ্গুনিয়ায় যুবদল কর্মী মোহাম্মদ নবীউল্লাহ হত্যা মামলায় ২০১৭ সালে পুলিশ চার্জশিট দিলে আদালত মামলাটি খারিজ করে। পরে গত ১৭ ডিসেম্বর নিহতের খালাতো ভাই পরিচয়ে কক্সবাজারের উখিয়ার জাহাঙ্গীর আলম পুনরায় মামলা করেন। আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদকে প্রধান আসামি করে ১০২ জনের বিরুদ্ধে মামলা হয়, যেখানে সাংবাদিক মিন্টুর নামও যুক্ত করা হয়।
দৈনিক মানবজমিনের শহীদুল আলম ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলা ভিশনের রফিকুল ইসলাম, ডিবিসি নিউজের আবু তাহের ভূঁঞা, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, আরটিভির আজাদ মালদার, মাছরাঙার জমির বেগ, স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এটিএন নিউজের দিদারুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সমীর উদ্দিন, এনটিভি ও খবরের কাগজ প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক সুপ্রভাতের সম্পাদক ফিরোজ আলম, চ্যানেল নাইন ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, প্রথম আলোর নাজমুল হক শামীম, এখন টিভির সোলায়মান হাজারী ডালিম, চ্যানেল আইয়ের সফি উল্যাহ রিপন, ভোরের কাগজের সৈয়দ মনির, চ্যানেল নাইনের জহিরুল হক মিলন, স্টার নিউজের তানভীর চৌধুরী, আরটিভির এম এ আকাশ, এশিয়ান টিভির জিয়া উদ্দিন সোহাগ, ফেনীর গৌরবের নির্বাহী সম্পাদক আমজাদুর রহমান রুবেল, মুক্ত খবরের মাছুম বিল্লাহসহ অনেকে।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের আসামি করা হলে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, সাংবাদিক আবু ইউসুফ মিন্টু ২০০০ সাল থেকে দৈনিক প্রথম আলো–এর পরশুরাম প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন এবং টানা তেরো বছরেরও বেশি সময় সেখানে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যায়যায়দিন, আজকের পত্রিকা, দৈনিক আমাদের সময়, ইংরেজি দৈনিক নিউ এজ এবং দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
এসএন/