ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
নতুন অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন আবেগে রাঙা বিশ্বকাপ, জার্সিতে উচ্ছ্বাস দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন পলাশবাড়িতে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টাধাওয়া বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু রৌমারী সীমান্তে পুশইন রুখতে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ ফুটবলাদের অধিকার বাড়াতে ফিফা ও ফিফপ্রোর ঐতিহাসিক চুক্তি ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন স্বাস্থ্য খাতে বরাদ্দ গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বিশ্বকাপে ইনজুরির কারণে যারা খেলতে পারবেন না ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান মধ্যপ্রাচ্য সঙ্কট বাড়ার আশঙ্কা, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় আমাদের দেশে অর্থবছর কেন জুলাই থেকে শুরু হয় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন বৃহস্পতিবারই কেন বাজেট! হবিগঞ্জে জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য: মাহদী ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেমন ছিল দেশের প্রথম বাজেট? মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম বাজেটে শিক্ষাখাতে বাড়ছে বরাদ্দ জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম আজকের মুদ্রা বাজার: ১১ জুন ২০২৬ মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহে বিপর্যয়
Nagad desktop

গাজীপুরে কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ, গ্রেপ্তার ৫

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
গাজীপুরে কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ, গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ চাওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। রাতভর অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। অপহৃতরা হলেন ওই কারখানার কাটিং শাখার কর্মকর্তা নিশাদ (৩৫), মিঠুন (৩২) ও অরূপ কুমার (৩৮)। গ্রেপ্তারকৃতরা হলেন, শাহীন আলম (২৬), নয়ন মিয়া (৩৪), রবিন (৩০) দুলাল মিয়া (৩৩) ও মাহাবুব হোসেন (৩০), তাদের বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে।

জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মাহ্মুদুল হুদা বলেন, রাতে কারখানার তিন কর্মকর্তা প্রধান ফটকের সামনে চা-নাস্তা খেতে যান। এসময় গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী স্টাইলে তাদের তুলে নিয়ে যায়। আমরা খবর পাওয়া মাত্রই পুলিশে অবহিত করি। কয়েক ঘন্টা খোঁজেও অপহৃত তিন কর্মকর্তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে ওই এলাকার ইমনের বাড়ির পাশে একটি ঘর থেকে অবরুদ্ধ ও আহতাবস্থায় তাদের পাওয়া যায়। অপহরণকারীরা তাদের মুক্তিপণের জন্য মারধর করে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে তিন ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমদের হাত-পাসহ সমন্ত শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের মূলহোতা ইমনসহ আরও তিন সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

পলাশ প্রধান/এসএন

আবেগে রাঙা বিশ্বকাপ, জার্সিতে উচ্ছ্বাস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
আবেগে রাঙা বিশ্বকাপ, জার্সিতে উচ্ছ্বাস
মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে তোলা। ছবি: খবরের কাগজ

ফিফা বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া উন্মাদনা শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নেই; তা ছড়িয়ে পড়েছে দেশের বাজারে, মানুষের পোশাকে এবং দৈনন্দিন জীবনে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি যেন হয়ে উঠেছে আবেগের দৃশ্যমান প্রতীক। 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাত ঘুরে দেখা গেছে, জার্সির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রিয় দলকে সমর্থন জানাতে ছোট-বড় সবাই কিনছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি।  

বিশ্বকাপের আমেজে জার্সির চাহিদা বেড়েছে কয়েকগুণ। বাড়তি দামের পরও ক্রেতাদের আগ্রহ কমেনি; বরং প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই বেশি দামে জার্সি কিনছেন সমর্থকরা।

বিক্রেতাদের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রতি বাড়তি আকর্ষণই এর কারণ। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও জনপ্রিয়তায় কোনো অংশে কম নয়। অনেক ক্রেতা আবার দুই দলের জার্সিই কিনছেন, যা বাজারে বাড়তি গতি যোগ করেছে।
জেলা শহরের কোর্টরোড, সেন্ট্রালরোড ও পশ্চিমবাজারসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অস্থায়ী দোকান থেকে শুরু করে বড় শোরুম সবখানেই চলছে সমানতালে বিক্রি। ছোট-বড় সবাই যেন মেতে উঠেছেন ফুটবল উৎসবে।

কাঁচামাল ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে জার্সির দাম কিছুটা বেড়েছে। তবুও ক্রেতাদের আগ্রহে কোনো ভাটা নেই। বর্তমানে সাধারণ জার্সি ৪০০ থেকে ৮০০ টাকা, উন্নত মানের জার্সি ১০০০ থেকে ১৫০০ টাকা এবং শিশুদের জার্সি ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

সেন্ট্রালরোডের জার্সি বিক্রেতা মো. রাশেদ বলেন, বিশ্বকাপ এলেই ব্যবসা বাড়ে, তবে এবার একটু আগেই চাহিদা শুরু হয়েছে। আর্জেন্টিনার জার্সি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

পশ্চিমবাজার এলাকার ব্যবসায়ী সোহাগ আহমেদ বলেন, ‘জার্সির দাম কিছুটা বাড়লেও ক্রেতারা তাতে তেমন গুরুত্ব দিচ্ছেন না। ভালো মানের জার্সির দিকেই এখন বেশি ঝুঁকছেন। বিশেষ করে নাম-নাম্বার প্রিন্ট করা জার্সির চাহিদা বেশি।’

জার্সি বিক্রেতা পিন্টু দাশ বলেন, বিশ্বকাপ এলেই জার্সির চাহিদা বাড়ে, তবে এবার একটু বেশি। বিশেষ করে আর্জেন্টিনার জার্সিই বেশি বিক্রি হচ্ছে।
কলেজছাত্র রিয়াদ আহমেদ বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই নতুন জার্সি কিনি।

শিক্ষার্থী মেহজাবিন আক্তার, আমি ব্রাজিলের সমর্থক। জার্সি পরলে আলাদা একটা ফিলিং আসে, তাই নিজের জন্য একটা কিনেছি।

চাকরিজীবী তানভীর হাসানের ভাষ্য, বন্ধুদের সঙ্গে খেলা দেখার পরিকল্পনা আছে। আমি আর্জেন্টিনার সমর্থক, তাই নিজের জন্য একটা কিনলাম। পাশাপাশি বন্ধুর জন্য ব্রাজিলের জার্সিও নিচ্ছি মজা করার জন্য।

জার্সির পাশাপাশি জাতীয় পতাকা, ফুটবল, বুটসহ অন্যান্য ক্রীড়াসামগ্রীর বিক্রিও বেড়েছে। এছাড়া জার্সিতে নিজের নাম ও পছন্দের নম্বর প্রিন্ট করার চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

বিশ্বকাপকে ঘিরে এই বাড়তি চাহিদা ব্যবসায়ীদের যেমন আশাবাদী করছে, তেমনি ফুটবলপ্রেমীদের মাঝেও তৈরি করেছে উৎসবমুখর পরিবেশ।

পুলক পুরকায়স্থ/অন্তরা

দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৩৭ পিএম
দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি
ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি/খবরের কাগজ

বিশ্ব ফুটবলের উন্মাদনায় মেতেছে দিনাজপুরও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা জানাতে শহরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছেন হাজারো সমর্থক।ফুটবল তারকা নেইমার জুনিয়রের প্রতিকৃতি সাজিয়ে নাচ-গান, ঢাক-ঢোল আর পতাকা মিছিলে মুখর হয়ে ওঠে পুরো শহর। ফুটবল অন্য এক আবেগ এর নাম আর সেই আবেগের ছোঁয়া লেগেছে দিনাজপুরেও।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২ টার দিকে দিনাজপুর  গোড়-এ-শহীদ বড় ময়দান থেকে শুরু হয় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি। ভ্যানের ওপর ব্রাজিলের জনপ্রিয় ফুটবল তারকা নেইমার জুনিয়রের বড় প্রতিকৃতি সাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সমর্থকরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের জার্সি পরে, হাতে জাতীয় পতাকা নিয়ে প্রিয় দলের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে সমর্থকরা নিজেদের ভালোবাসার দলের প্রতি সমর্থন জানান।

দিনাজপুর ব্রাজিল সমর্থক রুবেল হোসেন বলেন, ব্রাজিল আমাদের আবেগ ও ভালোবাসার নাম। সেই ভালোবাসা প্রকাশ করতেই আমরা এই আনন্দ র‍্যালির আয়োজন করেছি।

দিনাজপুর ব্রাজিল সমর্থক আবুজার সেতু বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আমাদের আবেগের একটি বড় জায়গা। ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই প্রতি বিশ্বকাপে এমন আয়োজন করি।

আরেকজন সমর্থক তাবাসসুম রুমি বলেন, ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের জন্য এমন আয়োজনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। ব্রাজিলের খেলা দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। আজকের এই র‍্যালিতে নেইমারের প্রতিকৃতি, ব্রাজিলের পতাকায় দিনাজপুর শহর যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ব্রাজিলে।

সুলতান মাহমুদ/আমান

মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:২৮ পিএম
মুন্সীগঞ্জে পদ্মার ভাঙনরোধ ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
নদী ভাঙনরোধ ও চরাচঞ্চলের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীর ভাঙনরোধ ও চরাচঞ্চলের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদীর তীরে চার দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে নদীর তীরে অবস্থান নেন সহস্রাধিক ছাত্র ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ।

মানববন্ধনকারীরা জানান, পদ্মার শাখা নদীতে বিচ্ছিন্ন চরাঞ্চলটিতে মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। দৈনন্দিন স্কুল-হাসপাতালসহ নানা প্রয়োজনে নদী পারাপারে ভোগান্তি আর নদী ভাঙনের কবলে ভিটে মাটি হারাচ্ছে চরাচঞ্চলটি মানুষরা। এ ছাড়াও উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে অত্যাধিক ব্যয়সহ নানা সমস্যায় জর্জরিত জনসাধারণ। দুর্ভোগ লাঘবে নতুন সকারের কাছে দীঘিপাড় এলাকায় একটি সেতু ও ভাঙন কবলিত তীর রক্ষায় স্থায়ী বেড়িবাঁধের দাবি করেছেন মানববন্ধনে অংশ নেওয়া মানুষসহ এলাকাবাসী।

সুমন/নাঈম

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:৪৭ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০২:১৫ পিএম
বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া দুই শ্রমিক/ছবি: খবরের কাগজ

বান্দরবান সদর হাসপাতাল ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন, মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মূল তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেল লেগে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, মৃত দুই শ্রমিক কাজ করার সময় ১১ হাজার ভোল্টের লাইনের সঙ্গে আর্থিং হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রিজভি রাহাত/আমান

রৌমারী সীমান্তে পুশইন রুখতে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:৩০ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:০৪ পিএম
রৌমারী সীমান্তে পুশইন রুখতে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন ঠেকাতে পাহারায় বিজিবি ও স্থানীয়রা। বিএসএফের যে কোনো ধরনের পুশইনের চেষ্টা রুখে দিতে তৎপর তারা।

বুধবার (১০ জুন) রাতে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, গ্রাম পুলিশসহ স্থানীয় তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠরা শক্ত অবস্থানে থেকে পাহারা দিচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সীমান্তের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রৌমারী উপজেলার খেওয়ারচর সীমান্তের আন্তর্জাতিক ১০৬৯ নম্বর মেইন পিলারের ২৪টি সাব পিলারের নিকটবর্তী ভারতের সদরটিলা বিএসএফ ক্যাম্পের কাছে কাঁটাতারের বেড়ার পাশে ট্রাকে করে বেশ কিছু ভারতীয় মুসলিম নাগরিককে জড়ো করা হয়েছে। তাদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালানো হচ্ছে।

এমন খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকায় মাইকিং করা হয়। খবর পেয়ে মুহূর্তের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সীমান্তের দিকে ছুটে যান স্থানীয় মানুষ। কোনোভাবেই যেন অনুপ্রবেশ করতে না দেওয়া হয়, সেজন্য পুরো সীমান্তজুড়ে পাহারা বসিয়েছেন গ্রামবাসী।

খেওয়ারচর বিজিবি ক্যাম্পের ল্যান্সনায়েক সুমন আলী বলেন, সীমান্তে পুশইন ঠেকাতে সাধারণ জনগণের পাশাপাশি বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক ও শক্ত অবস্থানে রয়েছেন। কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। এর আগেও বিএসএফ কয়েক দফায় পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।

গত শনিবার থেকে শুরু করে বুধবার রাত পর্যন্ত রৌমারী সীমান্তে পুশইনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র উত্তেজনা ও গভীর আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। 

সিরাজ/অন্তরা/