ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
বেনজীরকে দ্রুত ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ উন্মাদনায়ও রুটিন থাকুন নিয়ন্ত্রণে চট্টগ্রামে ২০০ দোকান উচ্ছেদ চিংড়ির ভিন্ন স্বাদে চীনে ক্রায়োজেনিক প্রযুক্তিতে রকেট ট্যাংক ডোমের উৎপাদনে সাফল্য বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু দেশে এখনও প্রযুক্তিনির্ভর কমোডিটি মার্কেট গড়ে ওঠেনি: সিইসি এমডি লালপুরে টপ সয়েল কাটায় গ্রেপ্তার ২ হোয়াইট হাউসে ট্রাম্পের ৮০তম জন্মদিন উদযাপন রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় পরিবর্তন আসছে: স্বাস্থ্যমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক নিশ্চিত আশ্রয় ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লবণ মাঠে অভিযান: গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার আল্লাহর ভালোবাসা পাওয়ার চার শর্ত সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার টেকনাফে আঘাতপ্রাপ্ত মা হাতি লোকালয়ে, উদ্ধারে বন বিভাগের তৎপরতা ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩ ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? জামালপুরে মানববন্ধনে শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া মুন্সীগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১ এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ
Nagad desktop

মে দিবস: মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিতসহ নানা দাবিতে সিলেটে চা শ্রমিক নারীমঞ্চের র‌্যালি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৪:৩১ পিএম
মে দিবস: মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিতসহ নানা দাবিতে সিলেটে চা শ্রমিক নারীমঞ্চের র‌্যালি
আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি করছে সিলেট চা-শ্রমিক নারীমঞ্চ। ছবি: খবরের কাগজ

মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা, চা-শ্রমিক সন্তানদের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান/দপ্তর/বিভাগে যোগ্যতানুসারে চাকরিতে যোগদানের বিশেষ নির্দেশনা প্রণয়নসহ ১০ দফা দাবি নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি করেছে চা-শ্রমিক নারীমঞ্চ, সিলেট।

শুক্রবার (১ মে) দুপুর ২টায় মালনীছড়া চা বাগান থেকে র‌্যালী করে সিলেট নগরীর আম্বরখানা পর্যন্ত আসে।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় চা-শ্রমিক নারীমঞ্চের নেতৃবৃন্দ বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন নারী শ্রমিকদের অবস্থান নিয়ে। চা শ্রমিক নেতৃরা বলেন, চা শিল্পে চা বাগানে পাতা সংগ্রহের কাজে নিয়োজিত ৯০ শতাংশ শ্রমিকই নারী। যারা প্রতিদিন চা পাতা সংগ্রহের কঠোর শ্রমের পাশাপাশি পরিবার, সন্তান এবং গৃহস্থালির দায়িত্বও বহন করেন। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত মাতৃত্বকালীন সুবিধা, পুষ্টি সহায়তা, স্বাস্থ্যসেবা, নিরাপদ কর্মপরিবেশ কিংবা যৌন হয়রানি প্রতিরোধ ব্যবস্থা কার্যকরভাবে নিশ্চিত করা হয়নি। নারী শ্রমিকদের শ্রমের মূল্যায়ন এবং মর্যাদা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

চা-শ্রমিক নারীমঞ্চের দাবিগুলো হলো- চা-শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ। চা-শ্রমিকদের বসতভিটার মালিকানা নিশ্চিতকরণ। সরকারি তত্ত্বাবধানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন দ্রুত আয়োজন। বন্ধ চা-বাগানগুলো জরুরি ভিত্তিতে চালু করা। চা-শ্রমিক সন্তানদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন। শ্রম আইনে বিদ্যমান বৈষম্যমূলক বিধান সংশোধন। চা-শ্রমিক সন্তানদের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান/দপ্তর/বিভাগে যোগ্যতানুসারে চাকরিতে যোগদানের বিশেষ নির্দেশনা প্রণয়ন। ২০ মে 'চা-শ্রমিক দিবস' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। নারী শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, পুষ্টি সহায়তা ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা। প্রতিটি চা-বাগানে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, স্যানিটেশন, চিকিৎসা সুবিধা ও চাইল্ডকেয়ার সুবিধা নিশ্চিত করতে হবে।

চা-শ্রমিক নারীমঞ্চের সভাপতি সুমি নায়েক বলেন, ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়া চা বাগান থেকে চা শিল্পের যাত্রা শুরু হয় এই এলাকায়। চা বাগানে পাতা সংগ্রহের কাজে নিয়োজিত ৯০ শতাংশ শ্রমিকই নারী। তখন থেকে চা শ্রমিক নারীরা সব দিকে বঞ্চনার শিকার হয়ে আসছেন। এই বঞ্চনা এখনো চলমান আছে। আমাদের না আছে ন্যায্য মজুরি, না আছে মর্যাদা ও অধিকার। দেশের সব শ্রমিকদের জন্য সবাই কথা বললেও চা শ্রমিকদের জন্য কথা বলেন গুটি কয়েক মানুষ। এই যুগেও চা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করেন। কিন্তু এসব দেখার কেউ নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে চা বাগানে কাজ করলেও ভূমির মালিকানা, ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত আমরা। চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য আন্তর্জাতিক শ্রমিক দিবসে সরকারের কাছে আমাদের ন্যায্য মজুরি, মর্যাদা ও মানবিক অধিকার নিশ্চিত করতে দাবি জানাই।

শাকিলা ববি/এসএন

চট্টগ্রামে ২০০ দোকান উচ্ছেদ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:২৭ পিএম
চট্টগ্রামে ২০০ দোকান উচ্ছেদ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামে সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৪ জুন) দুপুরে নগরের সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাগরিকা রোডের বিটাক বাজার এলাকায় এ অভিযানটি চালানো হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে অভিযাটি চালানো হয়।

তিনি বলেন, আজকের অভিযানে সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০ টি দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাহাড়তলী থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা- কর্মচারীরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

রিফাত/

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
ছবি: নিহত সৌদি প্রবাসী রাকিবুল হাসান রুবেল।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। দীর্ঘ চার বছর চার মাস পর সৌদি থেকে বাড়িতে ছুটিতে এসেছিলেন তিনি।

রবিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে টোক-মির্জাপুর সড়কের মির্জাপুর শ্মশ্মানঘাট সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান রুবেল (২৭) চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মোটরসাইকেলে রুবেল অপর এক প্রবাসী বন্ধুকে নিয়ে বাহাদিয়া এলাকা থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে অন্য একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান রুবেল। সঙ্গে সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান রুবেল।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিক করেছেন।

তাসলিমা মিতু/খাদিজা রুমি/

লালপুরে টপ সয়েল কাটায় গ্রেপ্তার ২

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
লালপুরে টপ সয়েল কাটায় গ্রেপ্তার ২
ছবি: খবরের কাগজ

নাটোরের লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের মঞ্জিলপুকুর গ্রামে টপ সয়েল কাটায় ভাটামালিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি কাটা কাজে ব্যবহৃত ভেকু ছাড়াও একটি ট্রাক্টর জব্দ করা হয়।

রবিবার (১৪ জুন) দুপুরে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ইটভাটা মালিকের নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি বিবিআর ভাটার মালিক। অপরজন হলেন ভেকুচালক মেহের আলী (৪০)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে অভিযান চালানো হয়। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

কামাল মৃধা/খাদিজা রুমি/

সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম
সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন এমপি আমির হামজা
ছবি: খবরের কাগজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা আত্মসমর্পণ করেছেন।

রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

আদালতে আসামির পক্ষের শুনানি করেন আইনজীবী আবু তালেব। বাদী পক্ষে ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ও আসামির পক্ষের আইনজীবী আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন এবং আজ তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি দুপুর আড়াইটার দিকে আদালতে উপস্থিত হন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একইদিন আদালত সমন জারি করে ২১ এপ্রিল তাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

শিশির/থিও/

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লবণ মাঠে অভিযান: গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লবণ মাঠে অভিযান: গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার
টেকনাফে কোস্ট গার্ডের সফল অভিযান: উদ্ধারকৃত মিয়ানমারের গ্রেনেড, গোলাবারুদ ও মাদক। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকার একটি লবণ মাঠে অভিযান চালিয়ে মায়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ১০টি  গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি এবং ২ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড।

রবিবার (১৪ জুন) দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাফ নদী ও বাংলাদেশ-মfয়ানমার সমুদ্রসীমা এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও মানবপাচার, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

গোপন তথ্যের ভিত্তিকে লবণ মাঠে শনিবার রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় মায়ানমারের সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি ৩৬এম এমকে-১ হ্যান্ড গ্রেনেড, ৮টি ৪০ মিমি এইচইডিপি গ্রেনেড, ২৮ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শাহীন/আজহার/