জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) দুপুরে দেওয়ানগঞ্জের একটি বাগানবাড়িতে ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চরকালিকাপুর এলাকায় দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী শ্যামল সাহার ‘দুর্গা’ নামে একটি বাগান বাড়ি রয়েছে। সেই বাগান বাড়িতে নৈশ প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন আব্দুল খালেক নামে ওই অভিযুক্ত ব্যক্তি। শুক্রবার দুপুরে ওই বাগান বাড়িতে খেলতে যায় স্থানীয় তিন বছরের এক শিশু। এ সুযোগে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বাগান বাড়ির নৈশ প্রহরী আব্দুল খালেক। পরে ওই শিশুটি বাড়িকে এসে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানালে, শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখত অভিযোগ করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে চরকালিকাপুরের দুর্গা বাগানবাড়ি থেকে অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেপ্তার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেককে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
আসমাউল/নাঈম