অষ্টম অধ্যায় : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের কাজ-
i. প্রার্থী মনোনয়ন দেওয়া
ii. দলের নীতি নির্ধারণ করা
iii. সরকারের বিরোধিতা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩। কোন শাসনব্যবস্থায় জনগণের সার্বভৌম স্বীকৃতি দেওয়া হয়?
ক) ধনতান্ত্রিক খ) স্বৈরতান্ত্রিক
গ) একনায়কতান্ত্রিক ঘ) গণতান্ত্রিক
১৪। বর্তমানে বাংলাদেশে কোন ধরনের নির্বাচন পদ্ধতি বিদ্যমান?
ক) পরোক্ষ ভোট পদ্ধতি খ) প্রত্যক্ষ ভোট পদ্ধতি
গ) গণভোট পদ্ধতি ঘ) কেন্দ্রশাসিত ভোট পদ্ধতি
১৫। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে-
i. নিরপেক্ষভাবে
ii. পক্ষপাতহীনভাবে
iii. স্বতন্ত্রভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৬। আদর্শ ও আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার উৎস কারা?
ক) বিরোধী দল খ) মন্ত্রী
গ) সেনাবাহিনী ঘ) জনগণ
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
কুসুমপুর ও অচিনপুর পাশাপাশি দুটি গ্রাম। জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা নির্ধারণ নিয়ে উভয় গ্রাম সমস্যার সম্মুখীন হয়।
১৭। ওপরের উদ্দীপকের সমস্যা সমাধান করে কোন সংস্থা?
ক) সরকার খ) নির্বাচন কমিশন
গ) রাজনৈতিক দল ঘ) বিচার বিভাগ
১৮। ওই সংস্থার ক্ষমতার উৎস-
i. আইন
ii. সংবিধান
iii. জনগণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৯। স্থানীয় নির্বাচন কোনটি?
ক) পৌরসভার ভোট
খ) গণভোট
গ) রাষ্ট্রপতির ভোট
ঘ) জাতীয় সংসদের ভোট
২০। জনগণ তার নির্বাচন অধিকার প্রয়োগ করে-
i. ভোটদানের মাধ্যমে
ii. নির্বাচনে অংশগ্রহণ করে
iii. ভোটদানে বিরত থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২১। সংসদীয় পরিকাঠামোয় বিরোধী দলকে কী বলা হয়?
ক) গণবিরোধী সরকার খ) বিকল্প সরকার
গ) মুখ্য সরকার ঘ) সমালোচনাকারী
২২। গণতন্ত্রের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক) জনকল্যাণ খ) জনসচেতনতা
গ) ভোট দেওয়া ঘ) গঠনমূলক সমালোচনা করা
২৩। কোনটি জনগণ ও সরকারের সেতুবন্ধ রচনা করে?
ক) সংসদ খ) গণতন্ত্র
গ) রাজনৈতিক দল ঘ) বিচার বিভাগ
২৪। আধুনিক সভ্যতাকে বলা হয়-
i. গণতান্ত্রিক সভ্যতা
ii. জনগণের শাসনের সভ্যতা
iii. কর্তৃত্ববাদের সভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৫। আইয়ুব খান সামরিক শাসন জারি করেন কত সালে?
ক) ১৯৫৬ সালে খ) ১৯৫৮ সালে
গ) ১৯৫৯ সালে ঘ) ১৯৬৮ সালে
উত্তর: ১২. গ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. ক, ২০. গ, ২১. খ, ২২. ক, ২৩. গ, ২৪. গ, ২৫. খ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর