প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। Annelida-এর রেচন অঙ্গের নাম কী?
(ক) মালপিজিয়ান নালিকা
(খ) মালপিজিয়ান বডি
(গ) শিখা কোষ
(ঘ) নেফ্রিডিয়া
২। নেফ্রিডিয়া কোন তন্ত্রের সঙ্গে সম্পর্কিত?
(ক) রেচন (খ) শ্বসন
(গ) পরিপাক (ঘ) সংবহন
৩। নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়?
(ক) Cridania (খ) Platyhelminthes
(গ) Annelida (ঘ) Mollusca
৪। Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?
(ক) অ্যামোসিট
(খ) ট্রোকোফোর
(গ) প্যারেনকাইমা
(ঘ) মিরাসিডিয়াম
৫। Arthropoda পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হলো-
(ক) জীবনচক্রে ট্রাকোফোর লার্ভা বিদ্যমান
(খ) রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির
(গ) প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা
(ঘ) পেরিহিমালতন্ত্র সংবহনে কাজ করে
৬। Arthropoda পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি?
(ক) শিখা কোষ (খ) নেফ্রন
(গ) নেফ্রিডিয়া (ঘ) মালপিজিয়ান নালিকা
৭। অরীয় ক্লিভেজ দেখা যায় কোন পর্বের প্রাণীদের?
(ক) Annelida (খ) Arthropoda
(গ) Mollusca (ঘ) Chordata
৮। কোন প্রাণীতে অরীয় ক্লিভেজ ঘটে?
(ক) ঝিনুক (খ) কেঁচো
(গ) ঘাসফড়িং (ঘ) শামুক
৯। অঞ্চলায়ন কোন পর্বের শ্রেণিবিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ?
(ক) Mollusca (খ) Arthropoda
(গ) Annelida (ঘ) Echinodermata
১০। Arthropoda পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটি?
(ক) প্যারাপোডিয়া (খ) র্যাডুলা
(গ) হিমোসিল (ঘ) নালিকা পদ
১১। Arthropoda পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হলো-
i. এদের ট্রাকিয়া থাকে
ii. এদের মালপিজিয়ান নালিকা থাকে
iii. এদের পানি সংবহনতন্ত্র থাকে না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১২। Arthropoda পর্বের রেচন অঙ্গ-
i. মালপিজিয়ান নালিকা
i. কক্সাল গ্রন্থি
iii. নেফ্রোসাইট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৩। হিমোসিলযুক্ত প্রাণী নিচের কোন পর্বের অন্তর্ভূক্ত?
i. Mollusca
ii. Annelida
iii. Arthropoda
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের চিত্র থেকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৪। ওপরের চিত্রে Q কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়?
(ক) অরীয় (খ) গোলীয়
(গ) অপ্রতিসম (ঘ) দ্বিপার্শ্বীয়
১৫। ওপরের চিত্রের R প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য হলো-
i. সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে
ii. শিখা কোষ থাকে
iii. পুঞ্জাক্ষি থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আবির পুকুরের পানিতে চিংড়ি ও রুই মাছ দেখতে পেল।
১৬। ওপরের উদ্দীপকের প্রথম প্রাণীতে নিচের কোনটি বিদ্যমান?
(ক) দেহত্বক আঁইশ আবৃত থাকে
(খ) সন্ধিপদী থাকে
(গ) রেচন অঙ্গ নেফ্রিডিয়া
(ঘ) ম্যান্টেল দিয়ে দেহ আবৃত থাকে
উত্তর: ১. ঘ, ২. ক, ৩. গ, ৪. খ. ৫. গ, ৬. ঘ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, ১৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর