তৃতীয় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য
(গত ১৯ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। সামাজিক স্বাধীনতা হলো-
i. শিক্ষা লাভের স্বাধীনতা
ii. পরিবার গঠনের স্বাধীনতা
iii. ধর্ম পালনের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। আইন সাধারণত কত ধরনের?
ক) ২ ধরনের খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের
১৬। চুক্তি ও দলিল কোন ধরনের আইনের অন্তর্ভুক্ত?
ক) ব্যক্তি খ) ফৌজদারি
গ) সরকারি ঘ) প্রশাসনিক
১৭। মতামত প্রকাশ কোন ধরনের সাম্য?
ক) সামাজিক সাম্য খ) ব্যক্তিগত সাম্য
গ) রাজনৈতিক সাম্য ঘ) সাংস্কৃতিক সাম্য
১৮। বৈধ পেশা গ্রহণ কোন ধরনের সাম্য?
ক) অর্থনৈতিক সাম্য খ) ব্যক্তিগত সাম্য
গ) রাজনৈতিক সাম্য ঘ) সামাজিক সাম্য
১৯। সাম্যের বিভিন্ন রূপ হলো-
i. অর্থনৈতিক সাম্য
ii. সামাজিক সাম্য
iii. জাতীয় সাম্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। কোন দেশের অধিকাংশ আইন প্রথার ওপর নির্ভর করে গড়ে উঠেছে?
ক) ভারত খ) চীন
গ) যুক্তরাজ্য ঘ) যুক্তরাষ্ট্র
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
লিপি আক্তার সরকারের গুরুত্বপূর্ণ একটি বিভাগের সদস্য। তার বিভাগটি শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্রের অর্থের রক্ষাকারী। কোনো আইন পাস করতে হলে বিলের আকারে তার বিভাগে পেশ করতে হয়।
২১। ওপরের উদ্দীপকের ওই বিষয়টি পাঠ্যপুস্তকের কোন বিষয়কে তুলে ধরে?
ক) সাম্যের উৎস খ) আইনের উৎস
গ) আইনের প্রকারভেদ ঘ) স্বাধীনতার প্রকারভেদ
২২। লিপি আক্তারের কাজের পরিণতি হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
i. নতুন আইন প্রণয়ন
ii. আইনের সংশোধন
iii. মামলার সংশোধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। মানুষ আইন মান্য করে কেন?
ক) শাস্তির ভয়ে খ) ধর্মীয় কারণে
গ) নৈতিকতার কারণে ঘ) সামাজিক কারণে
২৪। আইন কী?
ক) প্রথা খ) রীতিনীতি
গ) বিধি ঘ) রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধান
উত্তর: ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. গ, ২১. খ, ২২. ক, ২৩. ক, ২৪. ঘ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর