পঞ্চম অধ্যায় : সংবিধান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কত সালে ম্যাগনাকার্টা সনদ প্রণয়ন করা হয়?
ক) ১২১৩ সালে খ) ১২১৪ সালে
গ) ১২১৫ সালে ঘ) ১২১৭ সালে
২। সংবিধান অনুযায়ী বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক) একনায়কতান্ত্রিক রাষ্ট্র
খ) রাজতান্ত্রিক রাষ্ট্র
গ) পুঁজিবাদী রাষ্ট্র
ঘ) প্রজাতান্ত্রিক রাষ্ট্র
৩। কোন দেশের সংবিধান তৈরি হয়নি বরং গড়ে উঠেছে?
ক) বাংলাদেশ খ) ভারত
গ) যুক্তরাষ্ট্র ঘ) ব্রিটিশ
৪। সংবিধান হলো রাষ্ট্রের-
i. দর্পণ
ii. চালিকাশক্তি
iii. সরকার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৫। বাংলাদেশের সংবিধান কত সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়?
ক) ১৯৭৪ সালে খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭২ সালে ঘ) ১৯৭১ সালে
৬। লিখিত সংবিধান রয়েছে কোন দেশে?
ক) যুক্তরাজ্যে খ) নিউজিল্যান্ডে
গ) ইসরায়েলে ঘ) বাংলাদেশে
৭। লিখিত সংবিধানের ধরন-
i. সুস্পষ্ট
ii. অনির্দিষ্ট
iii. সুনির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৮। প্রগতিশীলতার প্রতীক কোনটি?
ক) লিখিত সংবিধান
খ) সুপরিবর্তনীয় সংবিধান
গ) অলিখিত সংবিধান
ঘ) দুষ্পরিবর্তনীয় সংবিধান
উত্তর: ১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. গ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. খ।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর