ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর সময়সীমা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দাউদকান্দিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল গরম গরম শিঙাড়া বিশ্ব ব্রেইন টিউমার দিবস আজ, জানুন এর বিভিন্ন দিক চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা হাজার বছরের রহস্য, উত্তর মিলল পায়রার যকৃতে! জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান তেল আবিবের হামলায় পাল্টা আক্রমণ তেহরানের আজকের মুদ্রার বাজার: ৮ জুন, ২০২৬ ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপনে রাষ্ট্রীয় কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ কাফনে রক্তের দাগ দেখে জানাজা স্থগিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. তোজাম্মেল হোসেন ইংল্যান্ডের বিশ্বকাপ ঘাঁটির কাছে গোলাগুলি, আহত ৯
Nagad desktop

ক্যারিয়ার গড়ুন কনটেন্ট রাইটিংয়ে

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম
ক্যারিয়ার গড়ুন কনটেন্ট রাইটিংয়ে
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ইন্টারনেট গভীরভাবে জড়িয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত নানা কাজেই আমরা ইন্টারনেটের ওপর নির্ভর করি। দিন দিন এর ব্যবহারকারীর সংখ্যাও দ্রুত বাড়ছে। এক সময় বিজ্ঞাপনের জন্য বিলবোর্ড বা পত্রিকার ওপর বেশি নির্ভরতা থাকলেও এখন মানুষ অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠেছে অনলাইন বিজ্ঞাপনে।

ফেসবুক বা ইউটিউব ব্যবহার করার সময় প্রায়ই সামনে চলে আসে বিভিন্ন পণ্য বা শপিং সাইটের বিজ্ঞাপন। আপনি কী কিনতে পারেন, কী পড়তে ভালো লাগতে পারে কিংবা কোন বিষয় আপনার আগ্রহের— এসব বিষয়ে ধারণা দেয় সেই ওয়েবসাইটের লেখা বা কনটেন্ট। তাই লেখালেখির প্রতি আগ্রহ থাকলে এই দক্ষতাকেই পেশায় রূপ দিতে পারেন। সে ক্ষেত্রে কনটেন্ট রাইটিং হতে পারে আপনার জন্য একটি সম্ভাবনাময় পেশা।

অনলাইনে আয়ের ক্ষেত্রে সম্ভাবনাময় ও দ্রুত এগিয়ে যাওয়া একটি কাজের ক্ষেত্র হলো লেখালেখি। যেটিকে আমরা আর্টিকেল রাইটিং বা কনটেন্ট রাইটিং অথবা কনটেন্ট ডেভেলপিং বলে থাকি। যারা ইংরেজিতে ভালো, তারা লেখালেখিকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। আয় করতে পারেন হাজার ডলার। তাই স্মার্ট ক্যারিয়ার হিসেবে অবশ্যই আর্টিকেল রাইটিং একটি যথার্থ হতে পারে।

আর্টিকেল রাইটিংকে পেশা হিসেবে নিতে আপনাকে অবশ্যই বেশ কয়েকটি বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে। প্রথমত, আপনাকে অবশ্যই ইংরেজি বানান এবং ব্যাকরণ সঠিকভাবে জানা থাকতে হবে। কমপ্লেক্স ও কম্পাউন্ড বাক্য ঠিকভাবে লেখার যোগ্যতা থাকতে হবে। আপনাকে ব্রিটিশ ও আমেরিকান ইংরেজি সম্পর্কে ধ্যান-ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি যে বিষয়ে লেখালেখি করতে চান, সে বিষয় সম্পর্কে বিস্তর ধারণা থাকতে হবে। 

লেখার ধরন

বিষয়ভিত্তিক যেকোনো লেখালেখিই হলো কনটেন্ট রাইটিং। কনটেন্ট রাইটাররা বিভিন্ন কাজের জন্য কনটেন্ট লিখে থাকেন। তবে সেটি যদি ওয়েবের জন্য লেখা হয়, তা হলে সেটিকে ওয়েব কনটেন্ট হিসেবে বিবেচিত করা হয়। এ ছাড়াও ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, সামারাইজেশন, রিজিউম রাইটিং, প্রেস রিলিজ রাইটিং ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ করতে পারেন।

আয়ের ধরন

আয়ের ধরনের ওপর নির্ভর করে কনটেন্ট রাইটিংকে দু-ভাগে ভাগ করা যায়। একটি হলো কম আয়ের ও আরেকটি বেশি আয়ের কনটেন্ট রাইটিং। কম আয়ের কনটেন্ট রাইটিংয়ের কাজ মূলত যারা এই পেশায় নতুন বা অপেক্ষাকৃত দক্ষতা কম তারা করে থাকেন। এক্ষেত্রে আপনাকে আর্টিকেল রি-রাইটিং বা কম শব্দের কনটেন্ট লিখতে হবে। তাই আয়ের পরিমাণও কম। এ ধরনের আর্টিকেলের ক্ষেত্রে আপনি ঘণ্টায় ১ থেকে ৩ ডলার চার্জ করতে পারেন। আর বেশি আয়ের ক্ষেত্রে কাজটি মূলত অপেক্ষাকৃত বেশি শব্দের কনটেন্ট লেখা, প্রুফরিডিং বা এডিটিং বিষয়টি জড়িত। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো দক্ষতাসম্পন্ন হতে হবে। এখানে অবশ্যই আপনার লেখাকে মৌলিক হতে হবে। এ ধরনের আর্টিকেলের ক্ষেত্রে আপনি ঘণ্টায় ৫ থেকে ১০ ডলার চার্জ করতে পারেন।

কীভাবে লিখবেন

লেখা অবশ্যই প্রাঞ্জল ও গুরুত্বপূর্ণ হতে হবে। আপনার লেখা যেকোনো কোনো এডিটর কোনো অংশ ফেলতে না পারেন বা একজন পাঠকের কাছে অবাঞ্ছিত না মনে হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। একজন পাঠক সব সময়ই মৌলিক কিছু প্রত্যাশা করেন। তাই তথ্যনির্ভর, সংক্ষিপ্ত বিষয়ভিত্তিক লেখাই আপনাকে লিখতে হবে। এতে লেখক হিসেবে আপনার গ্রহণযোগ্যতা যেমন বাড়বে তেমনি উপার্জনের পথও প্রশস্ত হবে।

কাজের যোগ্যতা

আগেই বলেছি, কনটেন্ট রাইটার হতে গেলে আপনাকে অবশ্যই ইংরেজিতে ভালো হতে হবে। প্রয়োজন শুদ্ধ বানান। এক্ষেত্রে এমএস ওয়ার্ডের স্পেলিং চেকারের সাহায্য নেওয়া যেতে পারে। টাইপিংয়ের কাজ যত দ্রুত ও ইন্টারনেট ব্যবহারে ভালো হতে হবে। আর ফ্রিল্যান্সিং করার জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে যেমন ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ সমন্বয়, কাভার লেটার লেখা, আপডেটেড থাকা এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

 

তারেক/

চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি
ছবি: সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম: ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর
পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সমাজবিজ্ঞান, লিবারেল আর্টস, ব্যবসায় শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হবে। পিএইচডিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত অন্তত দুটি পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগ বা প্রথম শ্রেণি থাকতে হবে।

কমপক্ষে ১৭ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ১০ বছর গবেষণা, ব্যবস্থাপনা, একাডেমিক বা নীতি-নির্ধারণী নেতৃত্ব পর্যায়ের জ্যেষ্ঠ পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরো পড়ুন: চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

সুশাসন, দুর্নীতিবিরোধী কার্যক্রম, তথ্যভিত্তিক অ্যাডভোকেসি এবং নাগরিক সম্পৃক্ততা বিষয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এছাড়া কৌশলগত পরিকল্পনা, নীতি প্রণয়ন, সাংগঠনিক ও কর্মসূচি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন-ভাতা

মাসিক ৪ লাখ ১৩ হাজার ৫৭৯ টাকা।

বয়সসীমা

সর্বোচ্চ ৬০ বছর।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে আবেদনপত্র ডাক/কুরিয়ার/সরাসরি বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। এছাড়া HRMS সিস্টেমে সরাসরি (‘Apply Now’ অপশনের মাধ্যমে) আবেদন করা যাবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অথবা ডাক/কুরিয়ারের খামের ওপর আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফরম এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে

ই-মেইল: [email protected]

ডাক/কুরিয়ারে আবেদনের ঠিকানা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), MIDAS Center (চতুর্থ ও পঞ্চম তলা)। বাড়ি নম্বর ৫, সড়ক নম্বর ১৬ (নতুন)/২৭ (পুরোনো), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

তারেক/

এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:৫৫ পিএম
এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২০ তম গ্রেডে অফিস সহায়ক পদে ২৮০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ জুন থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

এক নজরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

চাকরির ধরন: সরকারি চাকরি

প্রকাশের তারিখ: ৪ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: ২৮০ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১০ জুন ২০২৬

আরো পড়ুন: আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

আবেদনের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://dphe.gov.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

পদসংখ্যা: ১টি 

লোকবল নিয়োগ: ২৮০ জন 

পদের নাম: অফিস সহায়ক

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন গ্রেড: গ্রেড-২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ফি বাবদ অফিস সহায়ক পদে মোট ৫৬ টাকা জমা দিবেন। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৮ জুলাই ২০২৬

তারেক/

সাপ্তাহিক ২ দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১২:২৮ পিএম
সাপ্তাহিক ২ দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি হেড অব এমএফএস অপারেশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: ১ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন শুরুর তারিখ: ২ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৩ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://nagad.com.bd

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: হেড অব এমএফএস অপারেশন 

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (MFS) অপারেশন এবং ইকোসিস্টেম সম্পর্কে গভীর ধারণা। মাইক্রোসার্ভিসেস/মাইক্রো-কম্পোনেন্ট-ভিত্তিক সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে জ্ঞান।

অভিজ্ঞতা: ৮ থেকে ১২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৬

তারেক/

সময়ের সঙ্গে বদলান লিডারশিপ স্টাইল

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম
সময়ের সঙ্গে বদলান লিডারশিপ স্টাইল
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে বিজনেস ম্যানেজমেন্টের ধরন দ্রুত বদলে যাচ্ছে। একসময় নেতৃত্ব মানেই ছিল কেবল আদেশ দেওয়া ও কাজ আদায় করে নেওয়া। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ধারণাতেও এসেছে বড় পরিবর্তন। এখনকার নেতৃত্বে গুরুত্ব পাচ্ছে বিশ্বাস, সহযোগিতা ও দলগত সমন্বয়। আধুনিক লিডারশিপে কর্মীদের শুধু কী করতে হবে তা বলা হয় না, বরং কেন কাজটি গুরুত্বপূর্ণ এবং এর উদ্দেশ্য কী–সেটিও বুঝিয়ে দেওয়া হয়।

আগের একমুখী নির্দেশনাভিত্তিক নেতৃত্বের জায়গায় এখন এসেছে অংশগ্রহণ ও গঠনমূলক নেতৃত্বের ধারা। বর্তমান সময়ে একজন সফল নেতা তার টিমকে অনুপ্রাণিত করেন, তাদের মতামতকে গুরুত্ব দিন এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার পরিবেশ তৈরি করেন। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুরোনো ও অকার্যকর কিছু লিডারশিপ প্র্যাকটিস বদলে ফেলা জরুরি। নিচে এমন কিছু পুরোনো নেতৃত্বচর্চার বিষয় তুলে ধরা হলো, যেগুলো বর্তমান কর্মপরিবেশে আর কার্যকর নয়।

আরো পড়ুন: আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

-আপনি সবজান্তা, এমন ভাব পরিহার করতে হবে। আপনার কাছে সব প্রশ্নের উত্তর থাকবে না। সুতরাং সবজান্তা সাজতে যাবেন না। আপনার টিম সদস্যদের জানতে হবে এবং তাদের বিশ্বাস করতে হবে। যাদের সঠিক দক্ষতা আছে এবং যারা আপনার কাজের সংস্কৃতির সঙ্গে মানানসই, তাদের কাজের জন্য নির্বাচন করতে হবে এবং তাদের কাজ করার সুযোগ দিয়ে রাস্তা ছেড়ে দিতে হবে।

-অনেকে ভাবে, কোনো ভুল বা কোনো খারাপ কিছু সহ্য না করার নীতি কাজে আসে, তবে তা কিন্তু সব সময়ের জন্য প্রযোজ্য নয়। ভুল থেকে শিখতে হবে এবং ভুল স্বীকার করে নেওয়ার মানসিকতা থাকতে হবে।

-মাইক্রো ম্যানেজমেন্ট বা বিজনেসের সবকিছু নিয়ন্ত্রণের আওতায় রাখা বাদ দিতে হবে। কর্মচারীদের হাতে কিছু ক্ষমতা ছেড়ে দিতে হবে। তারা যদি ভুল করে, তাহলে তাদের দোষী না করে তাদের হাতেই কাজ ছেড়ে দিতে হবে।

-অফিসে ঘুরে ঘুরে কাজ পরিদর্শন করার দিন শেষ। দেখে-শুনে, আলাপের মাধ্যমে উপস্থাপিত আইডিয়া বাস্তবায়ন ও ফলাফল তদারক করতে হবে।

-ব্যালেন্সশিটই বিজনেসের সবকিছু–এমন ধারণা বাদ দিতে হবে। কর্মীরাই বিজনেসের সবকিছু; তারাই কাজ করে, গ্রাহকদের আস্থা অর্জন করে এবং আর্থিক সাফল্য নিশ্চিত করে।

-প্রযুক্তির ওপর বিনিয়োগের সঙ্গে সঙ্গে মানবসম্পদের ওপর বিনিয়োগ করতে হবে।

-পরিবর্তন চাওয়ার চেয়ে পরিবর্তনকে লালন করুন। যারা সেরা আইডিয়া নিয়ে আসবে, তাদের কৃতিত্ব দিন।

-ক্যাফেটেরিয়ায় ভালো খাবারের ব্যবস্থা করে অফিসের সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।

-কর্মচারীদের বেশি টাকা দিলে তারা বেশি কাজ করবে–এ ধারণা বাদ দিতে হবে। টাকার চেয়ে কর্মচারীদের পুরস্কৃত ও স্বীকৃতি দিতে হবে।

-যা করতে বলা হয় তা-ই করতে হবে–এমন ধারণা বাদ দিতে হবে। যারা কাজের ক্ষেত্রে বেশি কিছু করতে পারবেন বা দিতে পারবেন, তাদের নিয়েই কাজ করতে হবে।

-কর্মক্ষেত্রে অফিস কর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কেননা, আপনি যদি অধীনস্থদের সঙ্গে কঠিন আচরণ করেন, তাহলে তাদের থেকে ১০০ ভাগ কাজ আদায় করা কখনো সম্ভব নয়। তাদের কাছ থেকে তাদের পরিপূর্ণ কাজ নেওয়ার জন্য তাদের সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রাখতে হবে।

যদি কোনো কর্মী কাজে ভুলও করে থাকেন তাহলেও তাকে কড়া ভাষায় না বলে সুন্দর করে বুঝিয়ে দেওয়া উচিত। তাতে যেমন সে  কর্মীর কাজের প্রতি আগ্রহ বাড়বে, তেমনি এই আচরণের ফলে আপনার কর্মক্ষেত্রে যোগ্য কর্মী তৈরি হবে। যা আপনার জন্য অনেক বেশি সফলতা বয়ে আনবে।

-দিনের ১২ ঘণ্টার বেশির ভাগ সময় সহকর্মীদের সঙ্গে কাটানো হয় বলে কর্মক্ষেত্রকে অনেকে ‘দ্বিতীয় ঘর’ বলেন। সেই ‘দ্বিতীয় ঘর’ অফিস যদি ‘পরিবার’ হয়, তাহলে সেখানে তো মান-অভিমান থাকবেই। কর্মীদের মাঝে মান-অভিমান থাকলে তা দূর করার ব্যবস্থা করুন। কর্মীকে কাছে ডাকুন, অভিযোগ শুনুন, এরপর সঠিক ব্যবস্থা গ্রহণ করুন। কখনোই কর্মীদের সঙ্গে বাজে আচরণ করা যাবে না।

-সহকর্মীদের ভালো কাজের প্রশংসা করতে কখনো কার্পণ্য করবেন না। এর ফলে তারাও আপনার কথা ও কাজকে গুরুত্ব দেবে। প্রশংসা করার ক্ষেত্রে–কাজটি খুব ভালো হয়েছে বা চমৎকার, দারুণ, এক্সিলেন্ট ইত্যাদি বলার চেয়ে কথাগুলো কিছুটা গুছিয়ে অন্যভাবেও বলতে পারেন। যেমন–আপনি এ কাজটি খুব ভালোভাবে করায় পুরো ব্যাপারটি করা আমার জন্য অনেক সহজ হয়েছে। এভাবে বলার কারণে আপনার সহকর্মী ও অন্যদের মনে হবে আপনি তাদের প্রতি কৃতজ্ঞ।

তারেক/

চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:২০ পিএম
চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা
ছবি: সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমস, ভ্যাট এবং ডিইডিও কমপ্লায়েন্স বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আরো পড়ুন: আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৬ জুন ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কাস্টমস, ভ্যাট এবং ডিইডিও কমপ্লায়েন্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: এনবিআর/ভ্যাট অডিট, ডিইডিও (ডিউটি ​​ড্রব্যাক) পরিচালনার অভিজ্ঞতা। এনবিআর অনুমোদিত ভ্যাট সফটওয়্যার ব্যবহারের দক্ষতা এবং এমএস এক্সেলে পারদর্শী। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৬ জুন ২০২৬

তারেক/