গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৪’ এর ৮ম চলচ্চিত্র উৎসব। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’য় এ আয়োজন করা হয়।
এবারের বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে ছিলেন পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান, নাট্যকার ও প্রযোজক ফরিদুল ইসলাম রুবেল, নাট্যকার অপর্ণা রানী রাজবংশী, পরিচালক রাকিবুল হাসান সোহেল, অভিনেতা, নাট্যকার ও পরিচালক এনায়েত উল্যাহ প্রমুখ।
চলচ্চিত্র উৎসবে দেশ ও দেশের বাহির থেকে ১৫৩টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ১০টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা অভিনেতা হিসেবে খালেদ হোসেন চৌধুরী (বিশ্বসুন্দরী), সেরা চিত্রনাট্যকার হিসেবে কনা তেরেজা পালমা (প্রায়শ্চিত্ত) এবং সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে মিরুজ খান রাজ (মরিচিকা) পুরস্কার জিতে নেন। এছাড়া সেরা মিউজিক ডিরেক্টর হিসেবে মীর হাসান স্বপন (মায়ের ইচ্ছা) এবং সেরা সম্পাদক হিসেবে দুলাল রহমান (সরি) নির্বাচিত হন।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতার অবদান স্বরূপ মাসুম বিল্লাহ রাকিব (দৈনিক যায়যায়দিন), নায়িমী জান্নাত ব্যাপ্তি (দৈনিক সংবাদ), কুদরত উল্লাহকে (ভোরের কাগজ) সম্মাননা প্রদান করা হয়।
হাসান