শোবিজের আলোচিত দম্পতি ছিলেন তাহসান ও মিথিলা। তাদের দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে যাওয়ার সময় নিজেকে সামলে নিতে পারছিলেন না অভিনেত্রী মিথিলা। শুধু তাই নয়, এই বিচ্ছেদ কোনোভাবেই মানতে পারছিলেন না তিনি। সম্প্রতি এক পডকাস্টে এসে সংসার ভাঙার সময়ের কথা অকপটে বলেছেন মিথিলা।
তিনি বলেন, ‘২০১৫ সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনো বিশ্বাস ছিল সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করছিলাম। মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ তে বুঝলাম- এই সম্পর্কটা আর কাজ করবে না।’ তখন তিনি ছিলেন এক তরুণী মা। বয়স ও অভিজ্ঞতা কম। এই অভিনেত্রীর ভাষ্য, ‘আমি জানতামই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।’
সংকটময় সময়ে নিজের অর্থনৈতিক স্বাধীনতা তাকে আলো দেখিয়েছে বলেও জানান মিথিলা। তিনি আরও বলেন, ‘মেয়েদের নিজের একটা জায়গা থাকা জরুরি-সেটা বাবার বাড়ি নয়, শ্বশুরবাড়ি নয়, নিজের বাড়ি।’ বিয়ের পরও পড়াশোনা, চাকরি চালিয়ে গেছেন মিথিলা। তবে তখন তিনি এতটা স্বাধীন ছিলেন না, একা বাচ্চা মানুষ করতে পারেন।
উল্লেখ্য, একটা সময় শোবিজে তাহসান ও মিথিলা ছিলেন পর্দার আদর্শ জুটি। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’ নাটক ও গান, তাহসান-মিথিলা মানেই ছিল ভালোবাসার এক আদর্শিক দম্পতি। সেই সংসার ভাঙনে মিথিলা-তাহসানের পাশাপাশি ভক্তদের মনও ভেঙেছিল।
/এমএস